"টাকা পাঠাই, ইন্টারেস্ট পাই" ক্লোজ আপ ছবি। মুখভরা হাসি।
বিকাশের এড।
খুব গর্ব করেই ঘোষণা করছে ওরা ইন্টারেস্ট দেয়, আর সেই ইন্টারেস্ট পেয়ে গ্রাহকরাও বেজায় খুসি।
কিন্তু যদি "ইন্টারেস্ট" এর বদলে "সুদ" লিখত, ব্যাপারটা একটু অড লাগতো বৈকি। যেখানে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সুদ দেয়া আর নেয়া সম্পূর্ণ হারাম, কবিরা গোনাহ।
ইংরেজিটা শুনতে বেশ স্মার্টই লাগে। কিন্তু বাংলাটা শুনলে কেমন যেন পাপ পাপ মনে হয়।
ওরা সুদ দিয়ে নিয়ে বিজনেস করে করে বিরাট কোম্পানিতে পরিণত হয়েছে, আর আমরা ওই স্মার্ট শব্দের অন্তরালে কি পরিমাণ ক্ষতিগ্রস্থ হচ্ছি আমরা জেনেও না জানার ভান করে মুখ ভরে হেসেই যাচ্ছি।

সর্বশেষ এডিট : ২৭ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



