৫২ সালে নাকি ভাষার জন্য আন্দোলন করে বাঙ্গালি জাতি প্রান দিয়েছে। বিশ্বাসই হয়না। এই কাপুরুষ জাতি আন্দোলন করে এক কালে জানও #দিয়েছে। এই অধম জাতিই নাকি ৭১ সালে নয় মাস জীবন দিয়ে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। ৯০ সালেও নাকি সবাই এক হয়ে স্বৈরাচার এরশাদের গদিও ভেঙ্গে চুরমার করে দেয়।
#বিশ্বাস হয়না, আমার জাতিরা এক কালে এতও সচেতন ছিল? এতো মারমুখী ছিল আমার প্রিভিয়াস জেনারেশন?
#কৈ গেলো সেই সচেতনতা, সেই মারমুখীতা, নিপীড়িতের বিরুদ্ধে আন্দোলন, নিজের রক্ত দিয়ে, প্রান দিয়ে দেশের সম্মান রক্ষা করার সেই স্পৃহা সব কৈ গেলো?
#বিশ ত্রিশ বছর ধরে টয়লেট করতে করতে সেই বীরপনা সব বেরিয়ে গেছে?
স্বৈরাচারেরা চাবুক মারছে আর আমরা খচ্চরের মত আগে বাড়ছি। ভিক্টোরিয়া পার্ক থেকে গুলিস্তান এতোটুকুতেই আটকে আছে দেশ। যেটার খুসি সেটার দাম বাড়াক, যেখানে খুসি সেখানে কর আরোপ করুক, ওরা যা খুসি তা করুক, মুখে হাসি রাখায় আমরা বিশ্বের এক নাম্বার জাতি বলে কথা।
#দেশ চুলোয় যাক, আগুনে যাক, পানিতে যাক, আমিতো ভালো আছি নীতি।
ওয়াক, আই হেইট রাজনীতি নীতি।
স্মার্ট বয়রা রাজনীতি করে না, মেয়ে পটায় আর সীসা টানে নীতি।
ফেসবুকে ঢুকে ‘আমারে সবাই মাইরালা’ পোস্ট আর ‘শেয়ার করে লাখ মুসলমানকে জানার সুযোগ করে দিন’ পোস্ট শেয়ার করা আবালদের নীতি।
#অফিস থেকে বাসা, বাসা থেকে অফিস, ছুটির দিনে শপিং অ্যাট ঘোরা ইন বেইলি রোড নীতি।
সারাজীবন ভাদাইম্মা, এখন সরকারি দলের রাজনীতিক নীতি।
দলকানা নীতি।
দুর্নীতি নীতি।
#এভাবেই চলছে। চলতে থাকবে।
১৯৫২ থেকে শুরু হয়েছিল, এখন মরে গেছে, পচে গেছে।
আবার হয়ত ২০৫২ সালে এ জাতি জেগে উঠবে।
কাপুরুষ থেকে পুরুষ হবে।
#আন্দোলন করবে অন্যায়ের বিরুদ্ধে।
ফ্যামিলি, ফ্রেন্ডস, কলিগস, নেইবরস - দের নিয়ে মজা বেচে থাকার পাশাপাশি দেশটাকে নিয়েও ভাববে।
#গনতন্ত্র এনে নিজের অধিকার কড়ায় গণ্ডায় আদায় করে নেবে।
সর্বশেষ এডিট : ০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


