দেখেন ভাই, আমি অতশত বুঝিনা। রাজনীতি কি আমাকে ভাত দেবে? আমি পেট নীতি করি পেট নীতি।
রাজনীতি মোছার টাইম আমার নেই। হ্যাঁ তার মানে এই না দেশটাকে ভালবাসিনা। আপনার চেয়ে বেসি ভাল বাসি আমি দেশটাকে।
অফিসে যাই, ডিউটি করলে করি। সরকারি বাসে যাই আসি, বাস পাওয়া না পাওয়া নিয়ে আমার সমস্যা নেই। রাস্তায় জ্যাম নিয়েও আমার সমস্যা নেই। তেল গ্যাস বিদ্যুৎ চাল চিনির দাম বাড়লেও আমার সমস্যা নেই। সবচেয়ে বড় কথা সরকার আমার বেতন বাড়িয়েছে। আমি আগে চুপ ছিলাম, এখন বরং কিভাবে এই সরকারের হাতকে আরও শক্তিশালী করা যায় সেটার চেষ্টা করবো।
মোড়লঃ অ্যাই ব্যাটা এতো বক বক করতাসস কেন? তোর না বেতন বাড়াইয়া দিসি। বউ পোলাপান নিয়া নাক ডাইকা ঘুমাবি। রাজনীতি, দেশ, উন্নয়ন, আইন শৃঙ্খলা নিয়া ভাবার কাজ আমাগো। তুই খালি মাশ শেষে বেতন নিবি। আর নিজেও চুপ থাকবি অন্যদেরও চুপ থাকতে বলবি, ক্যামন?
জী হুজুর।
সর্বশেষ এডিট : ০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



