"ভ্যাট দিমু না, গুলি কর"
গ্রেট। ভ্যাটের জন্য আমার দেশের স্টুডেন্টরা গুলি খেতেও প্রস্তুত।
যাক, অবশেষে বোঝা গেলো এই জাতি আন্দোলন করতে পারে, কাঁধে কাঁধ মিলিয়ে একত্র হয়ে।
জনগনের উপর চাপিয়ে দেওয়া এমন অন্যান্য সব ইস্যুতে কি আমরা এমন আন্দোলন করতে পারিনা?
যখন একেকটা ব্যাংক জব পেতে ঘুষ দেয়া লাগে, যখন সরকারী যেকোনো জব পেতে ঘুষ দেয়া লাগে, বড় বড় লবিং লাগে, দলীয় পরিচয় লাগে। মুক্তিযোদ্ধা, ছাত্রলীগ কোটা লাগে, তখন কি আমরা এমন আন্দোলন করতে পারিনা?
বিরোধী মতদের যখন গুম খুন করা হয়, মিথ্যা মামলায় জেলবাস করা হয় তখন কি আমরা এমন আন্দোলন করতে পারিনা?
দ্রব্যমূল্য, তেল, গ্যাস, বিদ্যুতের মূল্য যখন অযথা বাড়ানো হয় তখন কি আমরা এমন আন্দোলন করতে পারিনা?
একসময় পারতাম।
১৯৫২ সালে স্টুডেন্টরাই আন্দোলন করেছিল, ভাষার জন্য।
১৯৭১ এ মুক্তিযোদ্ধাদের অনেক বড় একটা অংশ ছিল স্টুডেন্ট। সেটা ছিল দেশের জন্য।
তারপর কি আর কোন উদাহরণ তৈরি হবেনা?
সর্বশেষ এডিট : ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



