#আমি দেখেছি, সাহেব মেমরা খুব দামি জামা কাপড় পড়া। আয়রন করা কটন, লিনেন অথবা সিল্কের। কিউট জামা পড়া তাদের বেবিটাও। কিন্তু সাথে থাকা কাজের মেয়েটার গায়ে জীর্ণ শীর্ণ জামা, পরিস্কার তবুও দেখতে ময়লা ফ্যাঁকাসে।
অনেক #ছোট থাকতে দেখতাম মেমরা রিক্সায় বসেছে, কিন্তু কাজের মেয়েটা পায়ের কাছে। রিক্সার যেখানে পা রাখি সেখানে।
অনেক আত্মীয় #বন্ধু বান্ধবদের বাসায় দেখেছি কাজের মেয়েটা রান্না ঘরে ঘুমায় যেখানে কোন ফ্যান থাকেনা, আবদ্ধ, ছোট।
আরও অনেক বৈষম্যও #দেখেছি।
আপনারা নিজেদের কী ভাবেন? অন্য #একটা গরীব, অস্বাস্থ্যবান, অসুন্দর কোন মানুষের চেয়ে সুপিরিয়র?
অথচ ওরও দুটি চোখ, দু হাত দু পা, এমনকি #ভেতরের যন্ত্রও সব এক। মৃত্যুর পর গন্তব্যও এক।
তফাৎ, ওর বাবা মা মেম বা সাহেব না, পড়াশুনার খরচ যোগাতে #পারেন না, হয়ত ঘরবাড়ি ভাঙাচোরা, সবশেষে অনেক গরীব।
অথচ এই গরীবরা আছে বলেই যে আপনি বড়লোক, আপনি তা ভুলে #গেছেন।
সর্বশেষ এডিট : ০৯ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




