somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমি যখন নতুন পাঠক আমার বইগুলো তখন পুরনো

১৯ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


পুরান ঢাকার বাংলাবাজার ফুটপাত থেকে কি কখনও পুরান বই কিনে পড়েছেন।
আমি যখন ক্লাস সিক্সে পড়ি, ১৯৯৮ সালের কথা। মুসলিম স্কুল থেকে বাড়ি ফেরার পথে বাংলাবাজারের ফুটপাতের দোকানগুলো পরত।
যাওয়া আসার মাঝে উৎসাহ হয়। দাড়িয়ে দাড়িয়ে দেখতাম কি কি বই, বইগুলোর নাম।
গোয়েন্দা বা ডিটেকটিভ ছোট বেলা থেকেই টানতো। এভাবেই একদিন কিনে ফেলি সেবা প্রকাশনীর তিন গোয়েন্দার __ নামটা মনে আসছেনা, বাসায় বইটা এখনও আছে। এই শুরু।
আব্বু পকেট মানি যা দিত, ওখান থেকে টাকা বাঁচিয়ে বই কিনতাম। ফুটপাত থেকে কিনতাম এই কারণে, মার্কেটে ঢুঁকে নতুন বই দেখার বা কেনার সাহস হতো না। একা একা একটা বড় দোকানে যাব, বই দেখবো, দাম যদি বেশি হয়? যদি টাকা কম থাকে? না কিনলে লোকেরা যদি কিছু বলে__ এগুলো ভেবে দোকানে নতুন বই কিনতে যেতাম না।
ফুটপাত থেকে ৮০ টাকার বই ১৫-২০ টাকায় পেতাম। সেই বই পড়া শেষ হয়ে গেলে ফেরত দিয়ে আরও কিছু টাকা ভরে আবার অন্য বই নিতে পারতাম। এই ফ্যাসিলিটি টা কিন্তু দারুণ ছিল।
এভাবেই বাংলাবাজার ওভার ব্রিজের কয়েকজন দোকানদারের সাথে আমার খুব ভালই সম্পর্ক হয়ে গেছিলো। বাকিতেও বই নিতে পারতাম। পুরান বই পাওয়া যায় এমন একটা মার্কেটও আছে ওখানে। সেখানকার এক দোকানদার সাথে যেন আমার আত্মীয়ের সম্পর্ক হয়ে গেছিল। প্রতিদিন তার দোকানে একবার হলেও যেতাম। প্রতিদিন একেকসে একেক বই নেওয়া যেন নেশায় পরিণত হয়ে গেছিলো। যেসব বই পড়ার পর ভাল লাগতো সেগুলো রেখে দিতাম। যেগুলো কম ভাল লাগতো সেগুলো ফেরত দিয়ে অন্য বই নিতাম। প্রতিটা বই যেগুলো পড়ে শেষ করেছি তার একদম প্রথম পাতায় ডেট আর নিজের নাম লিখে রাখতাম। ভাল, মন্দ, গ্রেট মন্তব্য লিখে রাখতাম।
সেবা প্রকাশনীর বহু অনুবাদ পড়েছি। তিন গোয়েন্দা, রাকিব হাসান, অনীশ দাশ অপু, এই নামগুলো এখনও ভুলিনি। আরও অনেক ছিল, নাম মনে পরছেনা।
বাংলাদেশ, কলকাতার অনেক বাংলা উপন্যাসও পড়েছি।
বহু মনিষী জীবনী পড়েছি, তার মধ্যে সবার প্রথম যে বাইওগ্রাফিটা পড়ি সেটা হল "মেইন কামফ" । হিটলারের পারসোনালিটি, পেটরিয়টিজমের ভক্ত হয়ে যাই। রাশিয়ান "বিশ্ব কাপানো দশ দিন"। "লা নুই বেঙ্গালি"। ___ মনে পরছেনা।
আরেকটা সখ পেয়ে বসেছিল, অনেক পুরনো প্রকাশিত বই সংগ্রহ করার। ১৯২১ সালে প্রকাশিত একটা বই ছিল আমার কাছে। চল্লিশ, পঞ্চাশ, ষাট বছর আগের আগের বই আমার কাছে ছিল।
_______ এইসব স্মৃতিচারণ করলে সারাদিন লিখলেও হয়ত শেষ হবেনা। তবে যদি সারাদিনও লেখি আমার খুব ভাল লাগবে। ওইসব স্মৃতি নিয়ে ভাবতেও ভাল লাগে। ইংরেজিতে "নস্টালজিয়া"। সেই রক্তমাংসের মানুষ আমি এখন ইঞ্জিনের রোবট হয়ে গেছি যে______।
সর্বশেষ এডিট : ১৯ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:২৮
১৯টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চাকরির বন্যা আসার আগেই চাকরির বাজারে খরা!

লিখেছেন মাথা পাগলা, ২৯ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৬



জুলাইয়ের পর বলা হয়েছিল দেশে নাকি চাকরির বন্যা বয়ে যাবে। অর্থনীতি ঘুরে দাড়াবে, ২০৩০ সালের মধ্যে আমরা অর্থনীতিতে মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনামকে ছাড়িয়ে যাবো। ট্রিলিয়ন ডলারের অর্থনীতিও হবে।

দেশে এমনিতেই কর্মসংস্থানের অবস্থা... ...বাকিটুকু পড়ুন

আমরা কি তাহলে গুহা যুগে ফেরত যাচ্ছি?

লিখেছেন জ্যাক স্মিথ, ৩০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৫০



বিশ্ব যেখানে উন্নতির প্রতিযোগিতা করছে, কীভাবে জীবনমান আরও উন্নত এবং সহজ করা যায় তা নিয়ে চিন্তাভাবনা করছে আর আমরা ঠিক তার উল্টো পথে হাঁটছি। চারদিকে ভয়াবহ অবস্থা!! চাঁদাবাজি, খুন,... ...বাকিটুকু পড়ুন

।। রাশিয়ার মতো বাংলাদেশে হামলা করুক ভারত।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:১২


আমি আজ পর্যন্ত আম্লিগে কোন ভালোমানুষ খুঁজে পাইনি। আম্লিগ মানেই ইয়ের বাচ্চা। আম্লিগ মননে মগজে ধর্ষক, লুন্ঠনকারী, দেশদ্রোহী ও পাচারকারী। এদের মাঝে কোন কালেই কোন ভালোমানুষ ছিলোনা বর্তমানেও নেই... ...বাকিটুকু পড়ুন

ইয়ামানাকা ফ্যাক্টরস

লিখেছেন কলাবাগান১, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৫৭


ছবিতে যাকে দেখছেন উনার নাম প্রফেসর ইমানাকা। উনাকে সারা বিশ্ব মনে রাখবে উনার যুগান্তরী আবিস্কার এর জন্য। তার আবিস্কার যেভাবে সবার জীবনকে বদলে দিবে এবং দিচ্ছে সেটা জানানোর জন্যই... ...বাকিটুকু পড়ুন

Movie-Obsession(2026)

লিখেছেন ডি এইচ তুহিন, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৯

বিশিদবার রাতে খুব বাজে আর একটা ছিনেমা দেখলাম। ভাই-রে ভাই কি বলবো, ঐ রাতে আর ঘুমাতে পারি নাই। মানে দেখার পর থেকে এখনো গা শিরশির করছে। চোখ বন্ধ করলেও চোখের... ...বাকিটুকু পড়ুন

×