somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রতিপক্ষকে ফাঁসাতে নিজ ঘরে আগুন দিল বিজিবি সদস্য

১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


প্রতিপক্ষকে ফাঁসাতে নিজ ঘরে আগুন দেয়ার অভিযোগ উঠেছে লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার আব্দুল মালেক(৩৬) নামে এক বিজিবি সদস্যের বিরুদ্ধে।
শনিবার (১৭ সেপ্টেম্বর) দিনগত মধ্যরাতে রাতে ঘটনাটি ঘটে।
আব্দুল মালেক লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভাদাই ইউনিয়নের কিসামত চন্দ্রপুর গ্রামের সামছুল হকের ছেলে। তিনি বডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর বান্দরবান এলাকায় কর্মরত।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আব্দুল মালেকের সাথে জমির সীমানা নিয়ে দীর্ঘ দিন যাবত প্রতিবেশী আব্দুল হকের বিরোধ চলে আসছে ।
এ নিয়ে একাধিকবার স্যালিশ বৈঠক হলেও স্থানীয় সিদ্ধান্ত মানতে নারাজ বিজিবি সদস্য আব্দুল মালেক।
আব্দুল মালেক ঈদের ছুটিতে বাড়ি এসে শনিবার সকালে দলবল নিয়ে ওই জমি জবর দখলের চেষ্টা চালায় । এতে বাঁধা দিলে উভয়ের মাঝে সংঘর্ষে আব্দুল হকের ভাই দছির উদ্দিন(৫৫) ও ভাগিনা আতিকুল ইসলাম(২৮) গুরুতর জখম হন।
পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে প্রথমে আদিতমারী হাসপাতালে ভর্তি করে। পরে রোগীদের অবস্থা আশংকা জনক হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করে।
এ ঘটনায় শনিবার(১৭সেপ্টেম্বর) সন্ধ্যায় আব্দুল হক বাদি হয়ে বিজিবি সদস্য আব্দুল মালেককে প্রধান করে ৭ জনের নামে একটি মামলা দায়ের করেন।
শনিবার দিনগত রাতে বিজিবি সদস্য আব্দুল মালেকের বাড়ির রান্না ঘরে আগুন লাগে। আগুন আগুন চিৎকার শুনে স্থানীয়রা ছুটে গিয়ে আগুন নিভাতে গেলে ঐ বাড়ির লোকজন প্রথম দিকে বাঁধা দেয়।
এ সময় তারা স্থানীয়দের জানায় পুলিশ না আসা পর্যন্ত আগুন নিভানো প্রয়োজন নেই।
প্রতিবেশী মোজাফ্ফর, কালু মিয়া, বাবু মিয়া জানান, আগুন নিভাতে গিয়ে দেখি ঐ ঘরের সকল জিনিস পত্র বাহিরে সড়ানো আছে এবং বাড়ির মালিক নিজেই আগুন না নিভিয়ে শুধুই চিৎকার করছেন “ পুলিশ না আসা পর্যন্ত আগুন নিভার দরকার নেই।
তারাও দাবি জানান প্রতিপক্ষকে ফাঁসাতেই এমন কৌশল বেচে নিয়েছেন বিজিবি সদস্য আব্দুল মালেকের পরিবার।
তবে আব্দুল মালেকের বাবা সামছুল হক নিজেই বাড়িতে আগুন লাগানোর বিষয়টি অস্বীকার করে বলেন, পুলিশের ভয়ে তারা রাতে বাড়িতে ছিলেন না। এর বাহিরে তিনি অন্য কোন মন্তব্য করেন নি।
মামলার বাদি আব্দুল হক জানান, আব্দুল মালেক বিজিবির ক্ষমতা দেখিয়ে তাদের জমি জবর দখল করতে গিয়ে মারামারি করেও ক্ষান্ত হয়নি বরং তাদেরকে ফাঁসাতেই নিজ ঘরেও আগুন দিয়েছে তারা। তিনি অগ্নিকান্ডের ঘটনার সুষ্ঠ তদন্তেরও দাবি জানান।
আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) হরেশ্বর রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে গুরুতর আহত দুইজনকে হাসপাতালে ভর্তি করেছে। আসামীরা পলাতক থাকায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে অগ্নিকান্ডের ব্যাপারে তিনি জানেন না। খোঁজ খবর নিয়ে ব্যবস্থা নিবেন বলেও জানান তিনি।
সর্বশেষ এডিট : ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৩৯
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ডিস্কভারি অব ইন্ডিয়া

লিখেছেন রাজীব নুর, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:০৪



১৯৪৭ সালটা সমস্ত বাঙ্গালীর জন্য গুরুত্বপূর্ণ।
দেশবিভাগের বছর শেখ মুজিব কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে ইসলামিয়া কলেজ থেকে বিএ ডিগ্রী লাভ করেন। ভারত ও পাকিস্তান ভাগ হওয়ার সময়ে কলকাতায় হিন্দু-মুসলিম দাঙ্গা... ...বাকিটুকু পড়ুন

আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:১২



মহাজাগতিক ভাবনা

মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন

সালমান মুক্তাদিরের বিরুদ্ধে এ্যাকশান নিয়ে সরকার কি বার্তা দিচ্ছে?

লিখেছেন আফনান আব্দুল্লাহ্, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫

সালমান মুক্তাদির দেখি জঘন্য মানুষ। ওয়াইন, ওম্যান আর ওয়েল্থ – পুরুষ নষ্টের এই তিন ডব্লিউ-ই তার অস্থিমজ্জা ও লিভারে ঢুকেছে



এদিক-ওদিক ব্যাপক আম-লিচু করে বেড়িয়েছে। নিজের স্টুডিওতে আজেবাজে শুটিং করেছে।... ...বাকিটুকু পড়ুন

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

লিখেছেন নতুন নকিব, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৫

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

ভূমিকা

মানুষের প্রকৃত সৌন্দর্য তার বাহ্যিক চেহারা, ধন-সম্পদ বা সামাজিক মর্যাদায় নিহিত নয়। বরং তাঁর চরিত্র,... ...বাকিটুকু পড়ুন

আমার দিনগুলি আর ফিরবে নারে || সহেলিয়া ও সোনারুর কণ্ঠে নতুন ভার্সন

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ৯:৩০

আমার দিনগুলি আর ফিরবে নারে
যারে হারাইয়াছি মায়ের কোলে
আর কি ফিরা পাবো তারে

মন যে আমার কান্দে সদাই
ফিরা যাইতে সোনার শৈশবে
হায়রে কোথায় আমার ঘুড্ডি নাটাই
খেলার সাথি কই সবে

কে যে আমায় নিত্যি ডাকে
ঘুমের... ...বাকিটুকু পড়ুন

×