
১৫০০০ পারমাণবিক বোমা কতটা ভয়ঙ্কর!
আমরা কিছু মানুষ! মনে মনে পাকিস্তান ও ভারতের যুদ্ধ বাঁধার জন্য উঠে পড়ে লেগে গেছি এবং নখের উপর নখ ঠুকে ভাবছি দেশ দুটি ধ্বংস হবে কখন।
আমাদের কি জানা আছে, এই যুদ্ধ যদি কোন দেশ জেদের বসে একটি মাত্র পারমাণবিক বোমা ব্যবহার করেন, তাহলে কত বড় ভয়ংকর ক্ষতি হতে পারে এশিয়া মহাদেশ সহ পৃথিবীর মানুষের।
১৯৪৫ সালের ৬ ও ৯ই আগস্ট শুধুমাত্র দুটি পারমানবিক বোমা বিস্ফারণ হয়েছিলো। যার ফলে জাপানের হিরোসিমা ও নাগাসিকাতে এখনো মানুষ জন্ম হচ্ছে পঙ্গু হয়ে। একটু ভাবুনতো কত যুগ অতিবাহিত হয়েছে, প্রায় ৭১ বছর। এরপরও সেখানে আজও এই অবস্থা কেন?
বর্তমান আধুনিক যুগ, বিজ্ঞানের যুগ আর ক্ষমতার দাম্ভিকতা প্রকাশের জন্য পারমানবিক বোমা মজুত করে রাখার যুগ। এই যুগে আপনি কল্পনাও করতে পারবেন না যে সারা পৃথীবির কাছে কত পরমাণু অস্ত্র মজুত আছে। তা প্রায় ১৫০০০ হবে।
যুদ্ধের কথা শুনলেই অনেকে আনন্দ পায়, খুশি হয়। তারা ভাবেন যুদ্ধে যদি অন্য দেশ ধংস হয়ে যায় তাতে আমার কি? আমার তো কিছুই হবেনা । কিন্তু তারা কি একবারের জন্য ভেবে দেখেছেন! পারমানবিক বোমার যুদ্ধ যদি এখনই বেধে যায়! তাহলে আমরা তো দূরের কথা পৃথীবি ধ্বংস হতে মাত্র কয়ে ঘন্টার ব্যাপার।
সর্বশেষ এডিট : ৩০ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



