somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একলক্ষ টাকা বাঁচাতে পারে জয়নুলের প্রাণ

১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৩:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য। প্রতিটি মানুষের বাঁচার অধিকার আছে। কিন্তু সামান্য অর্থাভাবে চিকিৎসা করতে না পেরে জয়নুল আজ মৃত্যুপথযাত্রী। আপনার আমার সামান্য সাহায্য সহযোগীতাই পারে জয়নুলের মতো একজন অসহায় লোকে জীবন বাঁচাতে। আসুন জয়নুলের জীবন বাঁচাতে সবাই এগিয়ে আসি!

সহায়সম্বলহীন জয়নুল হক বাঁচতে চায়। সামান্য কিছু টাকা খরচ করে চিকিৎসা করতে পারলে সে আগের মতো সাভাবিক জীবনে ফিরে আসতে পারে। কিন্তু তার কোন উপায় নাই। কোন সহৃদয়বান ব্যক্তি সাহায্যের হাত বাড়িয়ে দিলে হয়ত তার চিকিৎসা করা সম্ভব।

রিকশা চালিয়ে জীবীকা নির্বাহ করেছিলে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার পুর্ব সিন্দুর্না এলাকার মৃত্যু আছান উদ্দিনের ছেলে জয়নুল হক (৫৫)।
একবছর যাবত জন্ডিস, গলব্লাডারে পাথর ও খাদ্যনালীতে টিউমার রোগে বিছায় পড়ে আছে জয়নুল হক। কিছুই খেতে পারে না। কেউ তাকে দেখতে গেলে শুধু ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে আর বাঁচার জন্য আকুতিমিনুতি জানায়। ইতিমধ্যে এলাকাবাসীর সাহায্য সহযোগীতা আর শেষ সম্বল রিকশাটি বিক্রি করে তার চিকিৎসার পিছনে ব্যয় হয়েছে অনেক টাকা।

ডাঃ বলেন দ্রুত জয়নুলের গলব্লাডারের পাথর ও খাদ্যনালীর টিউমার অপারেশন করতে হবে। তানাহলে সে বেশিদিন বাঁচবেনা। অপারেশন করতে প্রয়োজন প্রায় একলক্ষ টাকা।

সিন্দুর্না ইউনিয়ন ভুমি অফিসের সরকারি জমিতে ভাঙ্গা কুঠিরে তাদের বসবাস। সে বাড়িও ভেঙ্গে অন্যত্র নিয়ে যাবার জন্য লাল নোটিশ দিয়েছে সরকারি কর্তৃপক্ষ। সংসার চলে স্থানী ইউপি মেম্বর ও চেয়ারম্যানের দেওয়া কার্ড স্লিপের মাল দিয়ে। তাও আবার তাদের ভাগ্যে কোনদিন খাবার জোটে আবার কোনদিন জোটে না।

জয়নুলের স্ত্রী আছিয়া বেগমের সাথে কথা হলে তিনি কান্নাজড়িত কন্ঠে বলেন, আমাদের গরীব মানুষের বাঁচার কোন অধিকার নাই। ঘরে এক মুঠো খাবারও নাই, মৃত্যুরমুখে অসুস্থ স্বামীর চিকিৎসা করার মতো একটি টাকাও নাই।
একদিকে টাকার অভাবে চিকিৎসা করতে না পারায় স্বামীর জীবন আজ মৃত্যরমুখে অপরদিকে বাড়ি ভেঙ্গে অসুস্থ স্বামীকে নিয়ে কোথায় যাবে এই চিন্তায় আছিয়া বেগমের যেন মাথা খারাপ হয়ে যাচ্ছে। কোথায় পাবে আর কে দিবে এতো টাকা। তার যে কোন উপায়ই নাই।

আছিয়া বেগম কান্নাজরিত কন্ঠে আরও বলেন, দেশে তো শত কোটি টাকার মালিক অনেকেই আছে কিন্তু আমার স্বামীর জীবন বাঁচাতে সাহায্য করার মতো কি কেউ নাই।
কেউ যদি আমার স্বামীর জীবন বাঁচাতে একটি টাকাও হলে সাহায্য করতো, তার এহকাল ও পরকাল উভয়েই মঙ্গল হত।
দেশের বিত্তবান ব্যক্তির কাছে আর্থিক সাহায্য সহযোগীতা পাবার জন্য আকুল আবেদন করেন জয়নুলের স্ত্রী আছিয়া বেগম।

সিন্দুর্না ইউপির ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য আমিনুর রহমান বলেন, জয়নুল খুবই অসহায় লোক, গলব্লাডারে টিউমার হবার কারনে সে কিছুই খেতে পারেনা। স্বামীর চিকিৎসা করা তো দুরের কথা তাদের নিজের জীবন বাচার মতো কোন উপায় নাই। ইউনিয়ন পরিষদ থেকে সব ধরনের সুযোগ সুবিধা জয়নুলের পরিবারকে দেন বলে জানান ঐ মেম্বার।

সিন্দুর্না ইউপি চেয়ারম্যান নুরুল আমিনও একই কথা বলেন। জয়নুলের চিকিৎসার্থে দেশের বিত্তবান দানশীল ব্যক্তিদের এগিয়ে আসার আহবান জানান ঐ ইউপি চেয়ারম্যান নুরুল আমিন।

যোগাযোগ করুণ
প্রতিবেদক, ০১৭২১২১৭৭৭১ অথবা
সিন্দুর্না ৯ ওয়ার্ডের ইউপি সদস্য আমিনুর রহমান ০১৭২৩২৬৬৯৬০!

নিউজটি সবার শেয়ার চাই। হয়তো আপনার শেয়ারেই পারে ঐ লোকটির জীবন বাঁচাতে।

সর্বশেষ এডিট : ১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৪:১৩
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ছাত্রদলকে সামলাতে না পারলে ক্যাম্পাসগুলো সহিংসতায় পূর্ণ হবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৩:০৮


রাতে রংপুর, সকালে জগন্নাথ। আজকে জগন্নাথে ছাত্রদলের হামলার শিকার একযোগে সব বিরোধী দল। এসব কি ছাত্রদলের কাজ? নাকি ছাত্রদলের ভেতর ছাত্রলীগ প্রবেশ করেছে? জকসু জিএসের জীবন আশংকাজনক। দেশে যখন... ...বাকিটুকু পড়ুন

আমার প্রিয় ২৬টি পোস্ট; যেগুলো আপনারও ভালো লাগতে পারে

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৪:১৭

গ্যাস নিয়ে গ্যাসলাইটিং: কোনটা আসল সংকট, কোনটা কৃত্রিম?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৫:২১


বাংলাদেশে এখন সবচেয়ে বড় সমস্যা কী, এই প্রশ্ন করলে সবাই একবাক্যে বলবেন গ্যাস সংকটের কথা। বিদ্যুৎ উৎপাদন কমে গেছে, ফলে লোডশেডিং বেড়েছে বহুগুণ। কলকারখানা হোক বা বাসাবাড়ি, মানুষ... ...বাকিটুকু পড়ুন

Humans are (not) from Earth- তবে কি আমরা মহাবিশ্বের ভৃত্য?

লিখেছেন শেরজা তপন, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:৫৫

Humans are not from Earth: A Scientific Evaluation of the Evidence বইটির লেখক ডক্টর এলিস সিলভার (Dr. Ellis Silver)-এর ব্যক্তিগত ও একাডেমিক জীবন নিয়ে মূলধারার তথ্যমাধ্যমে এক ধরনের রহস্য... ...বাকিটুকু পড়ুন

আমরা ইতিহাসের ছিন্নপত্র...

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩



আমরা ইতিহাসের ছিন্নপত্র...

২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন

×