somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জুয়ারির আঘাতে গ্রাম পুলিশ হাসপাতালে, আটক এক

২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় জুয়া খেলার আসরে অভিযান চালানোর সময় জুয়ারির আঘাতে রেজাউল করিম মানিক (৩৫) নামের এক গ্রাম পুলিশ গুরুত্বর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়ে আছেন।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ঐ উপজেলার সিঙ্গিমারী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের এমপির খামার নামক এলাকায় ঘটনাটি
ঘটেছে।

এ ঘটনায় এরশাদ আলী নামে একজন জুয়ারিকে আটক করেছে পুলিশ। আটককৃত এরশাদ আলী উত্তর শিংগীমারী গ্রামের আফজাল হোসেনের পুত্র বলে জানা গেছে।

আহত গ্রাম পুলিশ রেজাউল করিম জানান, প্রতিদিনের ন্যায় ২২ সেপ্টেম্বর দুপুরে উপজেলার শিংগীমারী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের উত্তর শিংগীমারী গ্রামে ইজমুল চোরের বাড়ির পিছনের বাঁশঝাড়ে জুয়া খেলার আসর বসে।
এ ধরনের গোপন সংবাদের ভিত্তিতে হাতীবান্ধা থানা পুলিশের এস,আই হাকিম, এস,আই আব্দুল হালিম, এ,এস,আই আতিক ও সিঙ্গিমারী ইউপির সকল গ্রাম পুলিশসহ জুয়া খেলার আসরে অভিযান চালায়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে সকল জুয়ারি পালিয়ে যায়। কিন্তু সে সময় ঐ এলাকার লুৎফর রহমানের ছেলে জুয়ারি রশিদুল ইসলাম (৩৫) কে আটক করে হাত কড়া পরান গ্রাম পুলিশ আজিজুল ইসলাম ও এস,আই আব্দুল হালিম।
এসময় স্থানীয় শতাধিক নারীপুরুষ রশিদুল ইসলামকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করলে রশিদুল পুলিশের হাত থেকে পালিয়ে যায়।

জুয়ারি রশিদুলের পিছনে ধাওয়া করলে ঐ এলাকার ছকদ্দি চোরের ছেলে সাকিল (২৮) এসে অতর্কিত ভাবে হামলা চালায়। ঐ হামলায় সিঙ্গিমারী ইউনিয়নের দঃ গড্ডিমারী এলাকার বাবর আলীর ও ৪ নং ওয়ার্ডের গ্রাম পুলিশ রোজাউল করিম মানিকের চোখের নিচে ফেটে যায়। পরে তাকে উদ্ধার করে হাতীবান্ধা হাসপাতালে ভর্তি করা হয়েছে। যার রেজি রেজিনং ১৩২৪৭/১১, বেড নং ০২।

হাতীবান্ধা থানার ওসি শামীম হোসেন সরদার এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দ্রুত ঘটনার সঙ্গে জড়িতদের ধরে আইনের আওতায় আনা হবে।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ডিস্কভারি অব ইন্ডিয়া

লিখেছেন রাজীব নুর, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:০৪



১৯৪৭ সালটা সমস্ত বাঙ্গালীর জন্য গুরুত্বপূর্ণ।
দেশবিভাগের বছর শেখ মুজিব কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে ইসলামিয়া কলেজ থেকে বিএ ডিগ্রী লাভ করেন। ভারত ও পাকিস্তান ভাগ হওয়ার সময়ে কলকাতায় হিন্দু-মুসলিম দাঙ্গা... ...বাকিটুকু পড়ুন

আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:১২



মহাজাগতিক ভাবনা

মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন

সালমান মুক্তাদিরের বিরুদ্ধে এ্যাকশান নিয়ে সরকার কি বার্তা দিচ্ছে?

লিখেছেন আফনান আব্দুল্লাহ্, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫

সালমান মুক্তাদির দেখি জঘন্য মানুষ। ওয়াইন, ওম্যান আর ওয়েল্থ – পুরুষ নষ্টের এই তিন ডব্লিউ-ই তার অস্থিমজ্জা ও লিভারে ঢুকেছে



এদিক-ওদিক ব্যাপক আম-লিচু করে বেড়িয়েছে। নিজের স্টুডিওতে আজেবাজে শুটিং করেছে।... ...বাকিটুকু পড়ুন

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

লিখেছেন নতুন নকিব, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৫

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

ভূমিকা

মানুষের প্রকৃত সৌন্দর্য তার বাহ্যিক চেহারা, ধন-সম্পদ বা সামাজিক মর্যাদায় নিহিত নয়। বরং তাঁর চরিত্র,... ...বাকিটুকু পড়ুন

আমার দিনগুলি আর ফিরবে নারে || সহেলিয়া ও সোনারুর কণ্ঠে নতুন ভার্সন

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ৯:৩০

আমার দিনগুলি আর ফিরবে নারে
যারে হারাইয়াছি মায়ের কোলে
আর কি ফিরা পাবো তারে

মন যে আমার কান্দে সদাই
ফিরা যাইতে সোনার শৈশবে
হায়রে কোথায় আমার ঘুড্ডি নাটাই
খেলার সাথি কই সবে

কে যে আমায় নিত্যি ডাকে
ঘুমের... ...বাকিটুকু পড়ুন

×