somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

লালমনিরহাটে শীতে কাঁপছে চরাঞ্চ‌লের মানুষ, শীতবস্ত্রের জন্য হাহাকার!

১১ ই জানুয়ারি, ২০১৮ রাত ১:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



প‌শ্চি‌মে তিস্তা নদী আর উত্ত‌রে হিমাল‌য়ের পাদ‌দেশ এরই মা‌ঝে অব‌স্থিত লালম‌নিরহা‌ট জেলা। হঠাৎ করেই কমতে শুরু করেছে তাপমাত্রা। শৈত্য প্রবাহে ঘন কুয়াশা ও প্রচন্ড ঠান্ডায় নাকাল হয়ে পড়েছে জনজীবন। শীত জনিত বিভিন্ন রোগ-বালাই দেখা দিয়েছে । ক্ষতিগ্রস্থ হচ্ছে, বোরো’র বীজতলা, আলুসহ বিভিন্ন ফসলের। চলতি শী‌তে তাপমাত্রা সর্ব‌নিম্ন পর্যা‌য়ে।

লালম‌নিরহাটে বুধবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৪ দশমিক ডিগ্রি সেলসিয়াস। এটিই এ পর্যন্ত এই জেলায় এই মৌসুমের সর্বনিন্ম তাপমাত্রা বলে জানিয়েছে আবহাওয়া অফিস। লালম‌নিরহাট আঞ্চলিক আবহাওয়া অফিস সু‌ত্রে জানা যায়, লালম‌নিরহাটে গত ৭দিন ধরে ৭ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রায় উঠানামা কর‌ছে। এর আ‌গে মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ছিলো ৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

জরুরী প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না মানুষ। ঘন কুয়াশা ও কনক‌নে শী‌তে জনজীবন বিপর্যা‌স্ত হ‌য়ে প‌ড়ে‌ছে। গত এক সপ্তা‌হে রাতভর বে‌ড়ে‌ছে শী‌তের ঠান্ডার তীব্রতা আর বৃষ্টির মত পড়‌ছে ঘন কুয়াশা। তীব্র শীতে সবচেয়ে দুর্ভোগে পড়েছে ছিন্নমুল ও নিন্ম আয়ের মানুষ। সকাল গ‌ড়ি‌য়ে মধ্য দুপু‌রেও মিল‌ছেনা সূ‌র্যের দেখা।

ঘন কৃয়াশার কারণে সকালে ১০ ফুট দুরেও কোন কিছু দেখা যাচ্ছেনা। সড়কে যানবাহন হেড লাইট জ্বালিয়ে চলাচল করছে। এর পরেও বাড়ছে দূর্ঘটনা। শীতবস্ত্রের আশায় গরীব ছিন্নমূল মানুষ চেয়ে আছে।

গত বন্যায় হাজার হাজার ঘরবা‌ড়ি, বসত‌ভিটা, আবা‌দি ফসল হ‌য়ে‌ছে লণ্ডভণ্ড। ফসল বিনষ্ট হওয়ায় জেলায় অভাব অনাটন পৌ‌ছে‌ছে স‌র্বোচ্চ পর্যা‌য়ে। ফ‌লে শী‌তের তীব্রতায় কাপড়ের অভা‌বে চরম বিপা‌কে প‌ড়ে‌ছে জেলার ০৫ উপ‌জেলার ছিন্নমুল, খে‌টে খাওয়া নদীভাঙ্গ‌নের কব‌লে প‌ড়ে ভি‌টেমা‌টি ও শয় সম্বলহীন লক্ষাধিক মানুষ।

বি‌শেষ ক‌রে হাতীবান্ধা উপ‌জেলার চরাঞ্চ‌লসহ খে‌টে খাওয়া শ্রমজী‌বিরা প্রচন্ড ঠান্ডায় মা‌ঠে যে‌তে পার‌ছেনা। ঠান্ডার কার‌নে স্কুলগামী শিক্ষার্থী ও শিশুরা প‌রে‌ছে চড়ম বিপা‌কে। জেলার নদনদী তীরবর্তী এলাকার চর ও দ্বীপ চ‌রে বে‌শি ক‌রে ঠান্ডা অনুভুত হওয়ায় এখানকার মানুষজন খড়কু‌টো জ্বা‌লি‌য়ে শীত নিবার‌ণের চেষ্টা কর‌ছে। তীব্র শী‌তে দু‌র্ভোগ বে‌ড়ে‌ছে গবা‌দি পশুপা‌খির। এ‌দি‌কে শী‌তের তীব্রতায় হাসপা‌ল গু‌লো‌তে ডাই‌রিয়া ও শীতজনিত রো‌গীর সংখ্যা বে‌ড়ে চ‌লে‌ছে। গত এক সপ্তা‌হে জেলার হাসপাতাল গু‌লো‌তে নিই‌মো‌নিয়া ও ডাই‌রিয়া রো‌গের ক‌য়েকশত রোগী ছিল ব‌লে হাসপালসু‌ত্রে জানা গে‌ছে। এ‌দের ম‌ধ্যে শতা‌ধিক শিশু।
এভা‌বে শী‌তের তীব্রতা বাড়‌তে থাক‌লে শীত জনিত রে‌া‌গে মহামারী আকার ধারণ কর‌তে পা‌রে। সরকারি ভা‌বে শীতার্ত‌দের মা‌ঝে কিছু কম্বল বিতরণ করা হ‌লেও তা প্র‌য়োজ‌নের তুলনায় অপ্রতুল্য। তাও আবার দলীয় নেতাকর্মী, উপ‌জেলা চেয়ারম্যান , ইউ‌পি চেয়ারম্যান ও মেম্বারের মা‌ঝে বিতরণ করা হয়। যার ফ‌লে শীতবস্ত্র থে‌কে ব‌ঞ্চিত হ‌চ্ছে রাজ‌নৈ‌তিক প্র‌তি‌হিংসা ও স্থানীয় জন প্রতি‌নি‌ধির ভোট বি‌রোধী অ‌ধিকাংশ অসহায় মানুষ।
বি‌শেষ ক‌রে চরাঞ্চ‌লের নদীভাঙ্গনের কব‌লে পড়া মানুষজ‌ন শীতবস্ত্র থে‌কে বে‌শি ক‌রে বঞ্চিত হ‌য়ে‌ছেন। তাই আত্মঃ মানবতার সেবায় এ‌গি‌য়ে এ‌সে চরাঞ্চলের অসহায় শীতার্ত‌দের মা‌ঝে মোটা কাপড় বা বস্ত্র বিতর‌ণে সরকা‌রের পাশাপা‌শি বি‌ভিন্ন বেসরকা‌রি প্র‌তিষ্ঠান, এন‌জিও, শিল্প প্র‌তিষ্ঠান ও ব্য‌ক্তি‌কে এ‌গি‌য়ে আসার আহবান জানা‌চ্ছে এই অঞ্চ‌লের অসহায় মানুষ, সাংবা‌দিক সমাজসহ সুধীজ‌নেরা।

প্র‌তিবা‌রের ন্যায় এবা‌রেও হাতীবান্ধা রি‌পোর্টার্স ক্লাবের সদস্যগন চরাঞ্চ‌লের অসহায় মানুষের পা‌শে দাড়া‌নোর জন্য শুরু ক‌রে‌ছে শীতবসত্র সংগ্রহ ও বিতরণ কার্যক্রম।
আর শীতবস্ত্র বিতরণকারী কোন ব্যক্তি বা প্র‌তিষ্ঠানকে সর্বাত্মক সহ‌যোগীতা করার জন্য তারা দৃঢ় প্র‌তিশ্র‌তিবদ্ধ।
যোগা‌যোগ করুন সাধারণ সম্পাদক
রি‌পোর্টার্স ক্লাব হাতীবান্ধা, লালম‌নিরহা‌ট।
০১৭২১২১৭৭৭১।
ইমেইল [email protected]

সর্বশেষ এডিট : ১১ ই জানুয়ারি, ২০১৮ রাত ১:০৯
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:১২



মহাজাগতিক ভাবনা

মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন

সালমান মুক্তাদিরের বিরুদ্ধে এ্যাকশান নিয়ে সরকার কি বার্তা দিচ্ছে?

লিখেছেন আফনান আব্দুল্লাহ্, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫

সালমান মুক্তাদির দেখি জঘন্য মানুষ। ওয়াইন, ওম্যান আর ওয়েল্থ – পুরুষ নষ্টের এই তিন ডব্লিউ-ই তার অস্থিমজ্জা ও লিভারে ঢুকেছে



এদিক-ওদিক ব্যাপক আম-লিচু করে বেড়িয়েছে। নিজের স্টুডিওতে আজেবাজে শুটিং করেছে।... ...বাকিটুকু পড়ুন

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

লিখেছেন নতুন নকিব, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৫

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

ভূমিকা

মানুষের প্রকৃত সৌন্দর্য তার বাহ্যিক চেহারা, ধন-সম্পদ বা সামাজিক মর্যাদায় নিহিত নয়। বরং তাঁর চরিত্র,... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ -৪ বর্ষণ মুখর সকাল

লিখেছেন হুমায়রা হারুন, ০২ রা অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫৯


আজ মেঘলা আকাশ। আজ ভীষণ বর্ষণ মুখর এক সকাল। অনেকের কাছে এরকম প্রকৃতি এক অপূর্ব দৃশ্য নিয়ে আসে। আবার অনেকের কাছে মেঘলা আকাশের বর্ষণ মুখর সকাল মন... ...বাকিটুকু পড়ুন

আমার দিনগুলি আর ফিরবে নারে || সহেলিয়া ও সোনারুর কণ্ঠে নতুন ভার্সন

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ৯:৩০

আমার দিনগুলি আর ফিরবে নারে
যারে হারাইয়াছি মায়ের কোলে
আর কি ফিরা পাবো তারে

মন যে আমার কান্দে সদাই
ফিরা যাইতে সোনার শৈশবে
হায়রে কোথায় আমার ঘুড্ডি নাটাই
খেলার সাথি কই সবে

কে যে আমায় নিত্যি ডাকে
ঘুমের... ...বাকিটুকু পড়ুন

×