somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রধানমন্ত্রী কেন ভোল পাল্টে বিরোধীদলেকে চোর-বাটপারদের উপাধি থেকে দায় মুক্তি দিলেন ...?

০৩ রা মে, ২০১৩ সকাল ৯:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গতকাল বৃহস্পতিবার সকালে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে সংসদ অথবা সংসদের বাইরে যেকোনো স্থানে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর আহ্বানের প্রতিক্রিয়ায় বিএনপি লিখিত প্রস্তাব পাঠানোর কথা বলেছে। এর কয়েক ঘণ্টার মধ্যেই সন্ধ্যায় অফিসার্স ক্লাবে এক অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম সাংবাদিকদের বলেছেন, দু-এক দিনের মধ্যেই সংলাপের জন্য বিএনপিকে লিখিত প্রস্তাব দেওয়া হবে।
কিন্তু আমার ও আমার মতো অনকে যতদুর মনে পড়ে
গত ২৬-০৯-২০১১ তারিখে নিউইয়র্কে বিরোধীদলীয় নেতার সঙ্গে বৈঠক প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেছিলেন চোর-বাটপারদের সঙ্গে বসে কী হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে বিরাজমান বিভিন্ন সমস্যা সমাধানে বিরোধীদলীয় নেতার সঙ্গে বৈঠকে বসার প্রয়োজনীয়তা নাকচ করে দিয়েছেন। শেখ হাসিনা প্রশ্ন করে বলেন, ‘চোর-বাটপারদের সঙ্গে বসে কী হবে? যারা অরফানেজের টাকা মেরে খায়, তাদের সঙ্গে বসে কী লাভ। বসলেই তো বলবে দুর্নীতিবাজ ছেলেকে ছেড়ে দাও। যুদ্ধাপরাধীদের ছেড়ে দাও।’ তাঁদের সঙ্গে বৈঠকে কোনো সুফল পাওয়া যাবে বলেও তিনি মনে করেন না।
প্রধানমন্ত্রী নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন। তিনি বলেন, বিএনপির নেত্রীর এখন একটাই দাবি, তাঁর দুর্নীতিগ্রস্ত ছেলেদের মুক্তি। সেই সঙ্গে যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ এবং দুর্নীতি ও বিদেশে অবৈধভাবে অর্থ পাচারের মামলা প্রত্যাহার। তাঁদের আন্দোলনের উদ্দেশ্যও অভিন্ন।
শেখ হাসিনা বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের বিরুদ্ধে এখন খালেদা জিয়া আন্দোলনের ডাক দিচ্ছেন। অথচ একটা সময় তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন করায় আমাদের বিরুদ্ধে অত্যাচার-নির্যাতনের স্টিম রোলার চালিয়েছিলেন। খালেদা জিয়া বলেছিলেন, পাগল আর শিশু ছাড়া কেউ নিরপেক্ষ হতে পারে না। তারপর বাধ্য হয়ে তত্ত্বাবধায়ক সরকার বিল পাস করেছিলেন। তাঁর কাছে প্রশ্ন, এখন উনি কোন পাগলের সন্ধান পেয়েছেন?’

প্রধানমন্ত্রী কাছে আমার প্রশ্ন, বিএনপি কি তাহলে চোর-বাটপারদের দল থেকে দায় মুক্তি পেলো নাকি বরাবরের মতো আপনি সু্যোগে ভোল পাল্টে ফেললেন....

তবে এটা ঠিক আমরা বাংগালীরা এই রকমই....
একবার এক পাগল মহিলাকে বাজারের কিছু বখাটে ছেলেপুলে মিলে ধর্ষণ করল,এতে ধর্ষিত মহিলা বাজারে হেটে হেটে ওই ছেলেগুলোর নাম বলতে লাগল আর তারা যে তাকে ধর্ষণ করেছে, এই কথাটিও বলতে লাগল।
বখাটে দলের প্রধান ভীষণ চিন্তায় পড়ে গেল, সে তার কৃতকর্মে লজ্জিত হতে লাগল, আর তখনি তার মাথায় বুদ্ধিটি আসল।সে তার সাঙ্গোপাঙ্গোদের­­ আবার সেই মহিলাটিকে ধরে আনতে বলল।তারা ধরে নিয়ে আসল ঠিক, তবে এবার নেতা তাকে ধর্ষণ না করে পেছন দিকে লাথি মেরে ছেড়ে দিল। আর মহিলা ধর্ষণের কথা বেমালুম ভুলে গেল, এবার সে বাজারে হেটে হেটে বলতে লাগল অমুক লোক আমাকে লাথি মেরেছে।
এবার মুল কথায় আসি, আমরা বাঙালিরা এভাবে প্রতিদিন ধর্ষিত হচ্ছি আর পরমুহুর্তে তা ভুলে আবার নতুন ভাবে ব্যবহৃত হওয়ার পথে চলছি.....!!
বহুরূপী হতে সাবধান !!!!
সর্বশেষ এডিট : ০৩ রা মে, ২০১৩ সকাল ১০:০২
৪টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।

লিখেছেন রাবব১৯৭১, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৩

মাইকে ঘোষণা দিয়ে মানুষ জড়ো করা হয়েছিল। সবার সামনে বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।
তিনি সহযোদ্ধাদের ঠিকানা বলেননি, মাথাও নোয়াননি।
ঠাকুরগাঁও শহর। ১২ নভেম্বর, ১৯৭১, শুক্রবার।
তখন বেলা গড়িয়ে দুপুরের... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

×