somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আওয়ামীলীগ সরকারের বিলবোর্ড মাস্তানী......

০৭ ই আগস্ট, ২০১৩ সকাল ৯:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ডিজিটাল সরকারের এ কেমন মাস্তানী এনালগ প্রচারণা..?
নজিরবিহীনভাবে রাতারাতি ঢাকা শহরের বিলবোর্ডগুলো দখল হয়ে গেছে। এসব বিলবোর্ড ভাড়া নিয়ে এত দিন যেসব প্রতিষ্ঠানের বিজ্ঞাপন প্রচারিত হয়ে আসছিল, সেগুলো ঢেকে ফেলে এখন শোভা পাচ্ছে সরকারের সাড়ে চার বছরের উন্নয়নের চিত্র।
আওয়ামীলীগে সরকার গত সাড়ে ৪বছরে যে দূর্নীতি ও সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছে তাতে জনগণ যে অতিষ্ঠ হয়ে গেছে তা ৫ সিটি করপোরেশন নির্বাচনে ভরাডুবিতেই বুঝাই গেছে...
এখন সরকারের মাস্তানীর উদ্ভট ও হাস্যকর চিন্তায় সাধারন মানুষ লোকসান গুনছে। যা ভবিষ্যতে ভাল ফল বয়ে আনবে না।

উত্তরা থেকে শুরু করে বনানী, ফার্মগেট, শাহবাগ থেকে মতিঝিল—ব্যস্ততম সব জায়গায় বিলবোর্ড দখল হয়ে গেছে। এর বেশির ভাগই সিটি করপোরেশনের বিলবোর্ড।






নাম প্রকাশে অনিচ্ছুক বাংলাদেশ বিলবোর্ড মালিক সমিতির একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, ‘আমাদের সমস্যা হচ্ছে, বড় বড় প্রতিষ্ঠান, যারা এই বোর্ডগুলো আমাদের কাছ থেকে ভাড়া নিয়েছে, তারা ফোন করে বলছে, ‘বিলবোর্ডে আমাদের প্রিন্ট কোথায়? আমরা এত কিছু বুঝি না। আমাদের কোম্পানির বিজ্ঞাপন না ঝুললে আপনারা টাকা পাবেন না। তাই ঈদের আগে কর্মচারীদের বেতন দিতে পারছি না।’
বিলবোর্ড গুলিতে যা আছে:
১. বিষয়ভিত্তিক সরকারের বিভিন্ন উন্নয়নের ফিরিস্ত তুলে ধরা হয়েছে।
২. বিলবোর্ডে ‘উন্নয়নের অঙ্গীকার, ধারাবাহিকতা দরকার...’ লিখে বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরা হয়েছে।
৩. সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের ধারাবাহিকতা রক্ষার জন্য এই সরকারকে আবার ক্ষমতায় আনার অনুরোধ করা হয়েছে।

সরকার যদি এভাবেই নিজেই মাস্তানী করে অন্যের প্রচারনার বিলবোর্ডে দখল করে তা হলে সাধারন জনগন যাবে কোথায়, কার কাছে তার সমস্যার কথা জানাবে সমাধানের জন্য। কে এই বিজ্ঞাপনের জন্য ভাড়া করা বিলবোর্ডের লোকসান গুনবে।
সরকার যদি দেশের এতোই উন্নয়ন করে থাকে তাহলে কেন লোক চুক্ষুর সামনে এমন দখল মাস্তানী করে অন্যের বিলবোর্ডে প্রচারণা চালাতে হবে। আর কোন কি সুন্দর ও ভালো পন্থা নাই...? আসল কথা হলো আওয়ামীলীগ উন্মাদ হয়ে গেছে একেরপর এক ভুল করেই যাচ্ছে। ভুগছে সাধারণ মানুষ।
অন্যদিকে এত বড় একটি ঘটনার দায়িত্ব প্রকাশ্যে কেউ স্বীকার করছে না। আওয়ামী লীগ ও সরকারের শীর্ষ পর্যায়ের কয়েকজনের সঙ্গে যোগাযোগ করা হলে এ বিষয়ে কেউ কিছু জানেন না বলছেন। বিলবোর্ড নিয়ন্ত্রণকারী সংস্থা ঢাকা সিটি করপোরেশনের কর্মকর্তারাও কিছু বলতে পারেননি।
আর আওয়ামীলীগের হাইব্রিড নেটা ও যুগ্ন সাধারণ সম্পাদক হানিফ বলেন এই প্রচারনায় নাকি বিএনপি'র গাত্রদাহ হচ্ছে।
কতটা রাজনৈতিক ভাবে দেউলিয়া হলে এই রকম হাস্যকর ও মাস্তানী টাইপ কথা ও কাজ করতে পারে একবার ভাবা দরকার।
প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সরকারের নেতা মন্ত্রীরা বলে তাদের অধীনে সাধারণ নির্বাচন হলে নাকি ফেয়ার হবে। এই দখল মাস্তানীতেই বুঝা যায় আসলে এরা কি করবে আগামী সাধারণ নির্বাচন তাদের অধীনে হলে। কারণ এখনইতো এই বিলবোর্ডের মালিকরা এই দখল মাস্তানীর বিরুদ্ধে কিছুই করতে পারছে না।
আমরা সাধারণ জনগন চেয়ে চেয়ে দেখছি আর একদিনের রাজা হবো সেইদিন আওয়ামীলীগ সরকারকে উস্টা মারবো।

ধন্যবাদ

লেখনির সূত্রঃ
Click This Link



সর্বশেষ এডিট : ০৭ ই আগস্ট, ২০১৩ সকাল ৯:৪২
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

বিদায় বার্তা

লিখেছেন সুব্রত দত্ত, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১১

মনে পড়ে ফেসবুক সম্পর্কে প্রথম ধারণা লাভ করি ২০০৮ সালে। ১৮টি বছর। বাংলাদেশে সম্ভবত তখন থেকেই মানুষ ধীরে ধীরে ফেসবুকের সাথে পরিচিত হতে শুরু করে। আর এই ফেসবুকই সম্ভবত সামাজিক... ...বাকিটুকু পড়ুন

গোলপাতার ফল

লিখেছেন সাইফুলসাইফসাই, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৪১

গোলপাতার ফল
সাইফুল ইসলাম সাঈফ

সুন্দরবন দেখা হয়নি সেখানে গিয়ে
ইচ্ছে হয় যেতে তার সৌন্দর্য দেখে
তবে কখনো ভাবিনি যাবো
নিজ চোখে দেখব বাঘ ও হরিণ
নাম শুনেছি বনের প্রধান গাছ
সুন্দরী, গেওয়া, গরান, কেওড়া;
বাইন, গোলপাতা, খলশি... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

×