‘সরকারের জুলুম-নির্যাতনের জবাব দেওয়ার সময় হয়েছে। আর সহ্য করবো না। আমাদের রক্ত টগবগ করছে। আমাদের নেতাদের ওপর আর কোনো নির্যাতন হলে এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে।’
বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবে সিরাত পুরস্কার প্রদান অনুষ্ঠানে ছাত্র শিবিরের কেন্দ্রীয় কমিটির এইচআরডি সম্পাদক ইয়াসিন আরাফাত এ হুমকি দেন।
এসময় মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত নেতাদের অবিলম্বে মুক্তি না দিলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ঘেরাও করার হুমকিও দেয় জামায়াতের সহযোগী সংগঠন ছাত্রশিবির।
ইয়াসিন আরাফাত সরকারের উদ্দেশ্যে বলেন, ‘ট্রাইব্যুনাল নিয়ে অনেক নাটক হয়েছে। আর নাটক করতে দেওয়া হবে না। এখন প্রতিরোধ গড়ার সময় হয়েছে। প্রয়োজনে ট্রাইব্যুনাল ঘেরাও করা হবে।’
প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক একেএম নাজির আহমেদ বলেন, ‘বাংলেদেশে নব্য জাহিলিয়াতি যুগ চালু হয়েছে। এ জাহিলিয়াতকে প্রতিরোধ করতে হলে শিবিরকর্মীদের মাঠে নামতে হবে।’
একেএম নাজির বলেন, ``জাতীয় পর্যায়ের নেতাদের অন্যায়ভাবে আটক করে নির্যাতন করা হচ্ছে। সময়মত এর জবাব দেওয়া হবে।``
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসার অধ্যক্ষ যাইনুল আবেদীন। এসময় আরো উপস্থিত ছিলেন শিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আবু সালেহ মোহাম্মদ ইয়াহিয়া, ওলামা মাশায়েখ পরিষদের ঢাকা মহানগরীর সভাপতি আহমেদ আলী কাশেমী, শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি সেলিম উদ্দিন, বাংলাদেশ মসজিদ মিশনের মহাসচিব ড. খলিলুর রহমান মাদানী প্রমুখ।ref---নূর মোহাম্মদ, স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ট্রাইব্যুনাল ঘেরাওয়ে শিবিরের হুমকি আর সহ্য করবো না, রক্ত টগবগ করছে
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৬টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
আজকের ডায়েরী- ২০৪

গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন
এ আই নিয়ে ভাবনা

গত দুই মাস এ আই সাবস্ক্রিপশন নিয়ে ব্যবহার করছি।
গতমাসে চ্যাটজিপিটির ২০ ডলারের প্লানটা নিয়েছিলাম। চলতি মাসে ক্লড এর ২০ ডলারের টা ব্যবহার করছি। ভ্যাট দিয়ে যদিও ২৩ ডলার পড়েছে।
এই... ...বাকিটুকু পড়ুন
ছবি ব্লগ - বন্ধু

দুই পৃথিবী

দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন
সময়ের পরিক্রমায়.....
আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।