শাহবাগের কারণেই গাজীপুরে আওয়ামী লীগের পতন: এরশাদ
এরশাদ বলেন, “হু ইজ ইমরান। সে পতাকা তোলার কে, সে নির্দেশ দেয়ার কে।”
মঙ্গলবার সকালে রাজধানীর গুলশানের একটি হোটেলে জাতীয় পার্টির তথ্য উপস্থাপন বিষয়ক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এরশাদ এসব কথা বলেন।
তিনি বলেন, “গাজীপুর সিটি নির্বাচনে গোপালগঞ্জের কতগুলো পুলিশ ছিল আমরা জানি, কে কী করেছে তাও জানি। মানুষের মন থেকে একবার কেউ উঠে গেলে কোনোকিছুই আর কাজে আসে না।”
এরশাদ বলেন, “দেশে ২৩ বছরের শাসনে প্রমাণিত হয়েছে সংসদীয় শাসনব্যবস্থা ব্যর্থ। এখন প্রয়োজন এসেছে আবার রাষ্ট্রপতি শাসনব্যবস্থায় ফিরে যাওয়ার।”
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে এরশাদ বলেন, “আমি যা জানি তোমরা তা জান না, আমি যা বুঝি তোমরা তা বুঝ না। গাজীপুর সিটি নির্বাচনে মহাজোটকে সমর্থন দেয়ায় পার্টির কোনো ক্ষতি হয়নি, বরং লাভ হয়েছে। এ ঘোষণায় জাপার ক্ষমতায় যাওয়ার পথ সুগম হয়েছে। তোমরা এখন বুঝছো না। যেদিন ক্ষমতায় আসবে সেদিন বুঝবে।”
এরশাদ বলেন, “আমি জাতীয় পার্টিকে কারো চেয়ে কম ভালোবাসি না। এ পার্টির জন্য আমি জেলে গেছি। পার্টিকে এবার আমি ক্ষমতায় নিতে চাই। গাজীপুরের সিটি নির্বাচনে মহাজোটকে সমর্থন দেয়া ছিল আমার একক সিদ্ধান্ত। আমি কারো দ্বারা প্রভাবিত হয়ে ওই সিদ্ধান্ত নিইনি। তোমাদের ভুল একদিন ভাঙবে। আমি আজ বলবো না, একদিন তোমরা জানতে পারবে।”
তিনি বলেন, “আমাদের কাছে দেশ ও দেশের মানুষ বড়। তারা সবার আগে। আমি সব সময় বলি, এখনো বলছি এবং বিশ্বাস করি, সবার উপরে দেশ ও দেশের মানুষ। জাতীয় পার্টি আর কারো ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হবে না।”
সাবেক এ রাষ্ট্রপতি বলেন, “জাতীয় পার্টি একমাত্র দল যে দলটি গণমানুষের চাওয়াকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে। সেজন্য আমিই দেশে প্রথম জাতীয় পার্টি রিসার্চ অ্যান্ড স্ট্র্যাটেজিক উইং প্রতিষ্ঠা করেছি। স্ট্র্যাটেজিক স্কলার এবং বিভিন্ন দেশে রাজনৈতিক পরামর্শক হিসেবে কাজ করা ববি হাজ্জাজ এর নেতৃত্ব দিচ্ছে।”
সংবাদ সম্মেলনে তথ্য উপস্থাপন করেন আমেরিকার সাবেক প্রেসিডেন্ট জর্জ বুশের সাবেক পরামর্শক অক্সফোর্ড স্কলার ববি হাজ্জাজ। তিনি জাতীয় পার্টির রিসার্চ অ্যান্ড স্ট্র্যাটেজিক উইং’র প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমীন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমদে বাবলু, এম এ সাত্তার, মুজিবুল হক চন্নু, এসএম এ আলম, এস এম ফয়সাল চিশতী, তাজুল ইসলাম চৌধুরী, যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু প্রমুখ।
আসলে কেউ ফেরে না।
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।