নির্যাতিত সাংবাদিকদের প্রতি সুদৃষ্টি থাকবে -খালেদা
বিরোধী দলীয় নেত্রী ও বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া এ মন্তব্য করেছেন। মঙ্গলবার রাত পৌনে ৯ টায় তার রাজনৈতিক কার্যালয়ে সম্প্রচার বন্ধ থাকা দিগন্ত টিভির একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করলে তিনি এ মন্তব্য করেন।
২০ জন সাংবাদিক ও কর্মকর্তার ওই প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দিগন্ত টিভির নির্বাহী পরিচালক (ইডি) মাহাবুবুর আলম। দিগন্তের ডিপুটি নির্বাহী পরিচালক মুজিবুর রহমান মঞ্জুর ও বার্তা সম্পাদক মাহমুদ হাসান ও জুলফিকার হায়দারও প্রতিনিধি দলে ছিলেন।
খালেদা জিয়া বলেন, “আওয়ামী লীগ সরকার ভিন্নমত সহ্য করতে পারে না। তারা যখনই ক্ষমতায় আসে তখনই মতের বিরুদ্ধে গেলে সংবাদমাধ্যমের গলাটিপে ধরে। শুধু এখনই নয়, স্বাধীনতার পরবর্তী সময়ও মানুষের বাক-স্বাধীনতায় হস্তক্ষেপ করেছে। চারটি সংবাদপত্র রেখে সব বন্ধ করে দিয়েছিল। এবার ক্ষমতাও এসে গণমাদ্যমের ওপর অত্যাচার-নির্যাতন অব্যাহত রেখেছে।”
উদাহরণ হিসেবে দিগন্ত টিভি, ইসলামিক টিভি, আমার দেশ পত্রিকা, চ্যানেল ওয়ানের কথা উল্লেখ করেন সাবেক প্রধানমন্ত্রী।
তিনি বলেন, “যারাই সরকারের বিরুদ্ধে কথা বলতে চেয়েছে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়া হয়েছে, অত্যাচার, হয়রানি করা হয়েছে।”
দিগন্ত টিভির প্রতিনিধিদের সঙ্গে প্রায় ঘণ্টাখানেক কথা বলেন খালেদা জিয়া। সম্প্রচার বন্ধ করে দেয়া, বেতন বন্ধসহ দিগন্ত টিভির সার্বিক বিষয় প্রতিনিধি দল তুলে ধরেন। খালেদা জিয়া তাদের কথা মনোযোগ সহকারে শুনেন ......REF--স্পেশাল করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.ক
আসলে কেউ ফেরে না।
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।