গাজীপুর সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র অধ্যাপক এম এ মান্নান বলেছেন, বিজয় তার নয়। এই বিজয় ইসলামি শক্তির বিজয়। সরকার আলেম-উলামাদের নির্যাতন করেছে। সরকারকে ৪টি সিটি নির্বাচনে হলুদ কার্ড দেখানো হয়েছে। আর গাজীপুরে দেখানো হলো লাল কার্ড। সরকারের পায়ের তলায় মাটি নেই। সরকারের পতন এখন সময়ের ব্যাপার মাত্র।
তিনি বলেন, জিসিসি নির্বাচন ছিল একটি চ্যালেঞ্জ। আরেকটি চ্যালেঞ্জ আন্দোলন সংগ্রামের মাধ্যমে জালিম সরকারের পতন ঘটনো।
মঙ্গলবার রাতে গাজীপুর শহরের ন্যাশন কমিউনিটি সেন্টারে জামায়াতের গাজীপুর জেলা শাখা আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে অধ্যাপক এম এ মান্নান এসব কথা বলেন।
গাজীপুর জেলা জামায়াতের আমির আবুল হাসেম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় আরো বক্তব্য রাখেন, নবনির্বাচিত কাউন্সিলর হান্নান মিয়া হান্নু, গাজীপুর জেলা বারের সাবেক সভাপতি ডক্টর সহিদ উজ্জামান, গাজীপুর জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ এ এস এম সানাউল্লাহ, সাংগঠনিক সচিব ড.জাহাঙ্গীর আলম, হেফাজতে ইসলামের জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা ফজলুর রহমান, ইসলামী ছাত্র শিবির জেলা শাখার সভাপতি আবু নাঈম মোল্লা প্রমুখ।
এসময় মঞ্চে উপস্থিত ছিলেন নবনির্বাচিত কাউন্সিলর হাসান আজমল ভূঁইয়া, খায়রুল আলম ও মাহবুবুর রশিদ খান শিপু।
অনুষ্ঠানে নতুন মেয়র ও ৪ জন কাউন্সিলরকে জামায়াতের ইসলাম ও ছাত্র শিবিরের পক্ষ থেকে ফুলের মালা দিয়ে বরণ করা হয়।....ref-স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আলোচিত ব্লগ
আজকের ডায়েরী- ২০৪

গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন
এ আই নিয়ে ভাবনা

গত দুই মাস এ আই সাবস্ক্রিপশন নিয়ে ব্যবহার করছি।
গতমাসে চ্যাটজিপিটির ২০ ডলারের প্লানটা নিয়েছিলাম। চলতি মাসে ক্লড এর ২০ ডলারের টা ব্যবহার করছি। ভ্যাট দিয়ে যদিও ২৩ ডলার পড়েছে।
এই... ...বাকিটুকু পড়ুন
ছবি ব্লগ - বন্ধু

দুই পৃথিবী

দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন
সময়ের পরিক্রমায়.....
আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।