somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আওয়াজ

৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মক্কা থেকে মদীনায় প্রেরিত
রাসূলুল্লাহ (সা)- এর দা'ঈ-ই-ইসলাম হযরত
মুস'য়াব ইবন উমাইরের (রা)
হাতে নবুওয়াতের দ্বাদশ বছরে হযরত
মু'য়াজ যখন ইসলাম গ্রহণ করেন তখন তাঁর বয়স
১৮ বছর।
আকাবার তৃতীয় বাইয়াত শেষে মু'য়াজ
যখন মক্কা থেকে মদীনায় ফিরলেন,
ঈমানী আবেগে তাঁর অন্তর তখন ভরপুর।
মদীনায় ফিরে তিনি এবং তাঁর মত আরও
কিছু যুবক সিদ্ধান্ত নিলেন
তাঁরা প্রকাশ্যে বা গোপনে যেভাবেই
হোক মদীনাকে প্রতিমামুক্ত করবেন।
তাঁদের এই আন্দোলনের ফলে হযরত 'আমর
ইবনুল জামূহ প্রতিমা পূজা ত্যাগ
করে ইসলাম গ্রহণ করেন। এই চমৎকার
ঘটনাটি-ই আজ আপনাদের
কাছে তুলে ধরা হলঃ-
'আমর ইবনুল জামূহ ছিলেন মদীনার বনু
সালামা গোত্রের অতি সম্মানিত
সর্দার। অন্য নেতাদের মত তাঁরও ছিল
একটি অতি প্রিয় কাঠের প্রতিমা।
প্রতিমাটির নাম ছিল মানাত। এই
প্রতিমাটির প্রতি ছিল 'আমরের
অত্যাধিক ভক্তি ও শ্রদ্ধা।
তিনি অতি যত্ন
সহকারে সুগন্ধি মাখিয়ে রেশমী কাপড়
দিয়ে সেটি সব সময় ঢেকে রাখতেন।
মক্কা থেকে ফেরা এই তরুণরা রাতের
অন্ধকারে একদিন
চুপে চুপে মূর্তিটি তুলে নিয়ে বনু
সালামা গোত্রের ময়লা-
আবর্জনা ফেলার গর্তে ফেলে দেয়।
সকালে ঘুম থেকে উঠে 'আমর ইবন জামূহ
যথাস্থানে প্রতীমাটি না পেয়ে খোঁ
খুঁজি শুরু করলেন। এক সময় ময়লা-আবর্জনার
স্তূপে প্রতীমাটি মুখ
থুবড়ে পড়ে থাকতে দেখে ব্যথিত
কন্ঠে বলেনঃ তোমাদের সর্বনাশ হোক!
গত রাতে আমার ইলাহ'র
সাথে কারা এমন আচরণ করলো?
তিনি প্রতিমাটি সেখান
থেকে তুলে ধুয়ে মুছে পরিষ্কার
করে আতর-সুগন্ধি লাগিয়ে আবার
যথাস্থানে রেখে দিলেন।
প্রতীমাকে সম্বোধন
করে বললেনঃ ওহে মানাত ,
আমি যদি জানতাম, কারা তোমার
সাথে এমন আচরণ করেছে!
পরদিন রাতে আবার একই
ঘটনা ঘটনা ঘটলো। সকালে 'আমর
খুঁজতে খুঁজতে অন্য একটি গর্ত
থেকে প্রতীমাটি উদ্ধার
করে ধুয়ে মুছে আগের মত রেখে দেন।
পরের রাতে একই ঘটনা ঘটলো। তিনিও
আগের মত সেটি কুড়িয়ে এনে একই
স্থানে রেখে দিলেন। তবে এ দিন
তিনি প্রতীমাটির
কাঁধে একটি তরবারি ঝুলিয়ে দিয়ে বল
"আল্লাহর কসম! তোমার
সাথে কে বা কারা এমন আচরণ করছে,
আমি জানিনে। তবে তুমি তাদের
দেখেছো। হে মানাত, তোমার
মধ্যে যদি কোন
ক্ষমতা থাকে তুমি তাদের
থেকে আত্মরক্ষা কর। এই
থাকলো তোমার সাথে তরবারি।"
রাত হলো। তরুণরা আজও এলো।
তারা প্রতীমার কাঁধ
থেকে তরবারি তুলে নিয়ে একটি মৃত
কুকুরের সাথে সেটি বাঁধলো। তারপর
প্রতীমাসহ
কুকুরটি একটি নোংরা গর্তে ফেলে চল
'আমর
সকালে খুঁজতে বেরিয়ে মূর্তিটির এমন
দশা দেখে তাকে লক্ষ্য
করে একটি কবিতা আবৃত্তি করেন। তার
প্রথম লাইনটি এমনঃ
'আল্লাহর কসম! তুমি যদি সত্যি-ই ইলাহ
হতে তাহলে এমনভাবে কুকুর ও তুমি এক
সাথে গর্তে পড়ে থাকতে না।'
এভাবে 'আমর ইবন জামূহ মূর্তিপূজার
প্রতি বীতশ্রদ্ধ হয়ে ইসলামের সুশীতল
ছায়ায় আশ্রয় গ্রহণ করেন।
(তথ্যসূত্রঃ আসহাবে রাসূলের
জীবনকথা-৩)
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×