পাগলিনী
-জহরলাল মজুমদার
কে তুমি এ পথে বহু দিন পর?
ভালবেসে মাটির তৃষ্ণা ও গাছের শামুক,
প্রশান্ত তুমি অধীর বুকে নিয়ে কাতরতা
অঙ্গে নিলে মেখে পথের ধূলার ব্যাথা।
চিৎকার করো, স্পর্শ করো দেবালয় গির্জা কাবা
আদালত গণিকালয় রাজমহল ডাস্টবিন...........,
কী বা পেলে কও না সে কথা?
ফুল ফােটে ঝরে যায় কীট বাসা বাধে কাঠের ভেতর
কাঠুরে উনুন জ্বালায় পুড়ে যায় অগণিত সংসার,
কােলের শিশু থাকেনা কােলে খােঁজে ফুলের নির্যাস
পাপ জর্জরিত ছাইপাঁস।
জরায়ুর দেশ
প্রাণ চঞ্চল মৌসুমি ফসলের মত ছিল,
মাঝ পথে ফেলে ও গাে তােরে কে সে চলে গেল?
তার সাথে হােক বা না হােক পরিচয়,
বলো না গাে শুনি অই চােখে এ তাে জল -
এ বারিপ্রবাহ, কােথা থেকে কখন হলো সঞ্চয়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



