
লাবলু ভাইয়ের সুত্র ধরে আমি এই পোস্ট টি প্রজন্ম ফোরাম দিয়াছিলাম ।
নাম তার হজরত আলী, যেমন নাম ঠিক তেমন তার কাজের বহিপ্রকাশ।
ইনি একজন অসাধারণ মানুষ ।আপনার আমার মত না ।এইযুগে মানুষ কারো বিপদে এগিয়ে আসেনা সবাই যে যার মত করে পালায়। এই লোকটারই তাই করা উচিত ছিল। কি দরকার ছিল আরেকজনে বিপদে ঝাপিয়ে পড়ার ?
৩ টা মহিলারে ছিনতাই কারীদের কাছথেইকা বাচাতে গিয়্যা নিজের প্রাণ টা বিসর্জন দিয়্যা কি লাভ টা হইলো?
নিজের পরিবারকে এখন দেখার কেউ নাই।
দুই সন্তান প্রিন্স (৭) ও প্রীতি (৩) কে লইয়া তার ইস্ত্রী এখন দিশেহারা । কেউ কি তাদের পাশে দারাইবো ?
খবরটা মনেহই তেমন ভাবে প্রচার পায়নাই মানুষ জানেইনা এরকম বীরের কথা।
মিডিয়া তো আছে খালি সাগর রুনি রে লইয়া।
পুরা বাংলাদেশের মানুষ মইরা গেলেও ক্ষতি নাই খালি সাগর রুনির বিচর হইলেই হইব।
এই মহান মানুষটার জন্য খোদার কাছে দুয়া করি এবং তার ইস্ত্রী সন্তানদের জন্য সমবেদনা জানায় ।
আমার এই পোস্ট হয়ত অনেকেই পড়েননি ,তারপরেও আমি আবার সবার দৃষ্টি আকর্ষণ করবার চাই .যারা নিয়মিত সামুতে যান তারা হয়ত জানেন
একজন হযরতের জন্য কী আমরা কিছু করতে পারি না? লইয়্যা একটা পোস্ট স্টিকি করা হইছে।
তার অসহায় পরিবারের সাহায্যের জন্য সামুর সব ব্লগার একজোট হয়ে কিছু না কিছু করার চেষ্টা করতাছে।
রুবেল নামে এক ব্লগার হযরতের চতুর্থ শ্রেণীতে পড়ুয়া বড় ছেলেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত লেখাপড়ার খরচ দিতে অঙ্গীকার করেছেন। আসাদ আল কিশোর নামে এক ব্লগারও বাচ্চাদের লেখাপড়ার খরচ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।
তাই প্রজন্মের সবার কাছে এই পরিবারটির জন্য সামান্য হলেও কিছু আর্থিক সাহায্য করার অনুরুধ করতাছি। মিসেস আলীর একাউন্ট আজকেই খুলা হইছে।
সালমা সুলতানা, ডাচবাংলা ব্যাংক সাতক্ষীরা শাখা, নং ১৮০ ১০১ ৮৮৯৫৪
বিশেষ ভাবে ধন্যবাদ জানায় নুরুজ্জামান লাবু ভাই কে যিনি এই বেপারে সামুতে টপিক খুলে সবার দৃষ্টি আকর্ষণ করেছেন।
প্রজন্মে অনেক প্রবাসী ভাই আছেন তাদের প্রতি অনুরুধ থাকলো যে যা পারেন তাই দিয়ে অসহায় পরিবারটির পাশে আইসা খারান ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




