আজকালকার বাচ্চাগুলা একেকটা আস্ত শয়তান আর তাদের মা-বাবাগুলা আরো এক কাঠি বেশি শয়তান কিংবা আহাম্মক।বাচ্চাকে দেখে রাখতে দুইজন লাগে;বাচ্চার বাবা-মা কে দেখে রাখতে আরো দুইজন লাগে।এসব বাবা-মা বাচ্চাদের কোনরকম শাসন তো করেই না বরং তাদের শয়তানি ও বাদরামিতে প্রচ্ছন্ন সমর্থন দিয়ে যায়ও পৃষ্ঠপোষন করে থাকে।বাচ্চারা নিজ বাসায় শয়তানি-বাদরামি করলে কিছু বলার থাকে না কিন্তু সমস্যা হল এরা যখন প্রতিবেশী বা আত্মিয়ের বাসায় বেড়াতে যায় তখনও বাদরামি করে বেড়ায় আর বাচ্চাদের বাবা-মা শাসন না কোরে উল্টা উতসাহ যুগিয়ে যায়।আর প্রতিবেশী বা আত্মীয়রা হয় চরম বিরক্ত।এখনকার বাচ্চাদের খেলার উপকরন হল বাবা মার ট্যাব,স্মার্টফোন,ম্যাকবুক,ডিজিটাল ক্যামেরা এইসব গ্যাজেট।এইসব জিনিয়াস(?) বাচ্চারা অচিরেই তাদের বাবা-মার যাবতিয় গ্যাজেট নষ্ট করে ফেলে ।এরপর তারা যখন কারো বাসায় বেড়াতে যায় তখন ঐ বাড়ির মানুষজনের মোবাইল,ল্যাপটপ, এসব নষ্ট করা শুরু করে।যার মোবাইল সে হয়তো ভদ্রতা করে কিছহ বলছে না।আর বাচ্চার মা-বাবা শাসন করবে কি,তারা তখন ব্যাস্ত থাকে বাচ্চার গুন-কীর্তনে-----বাবু ট্যাব চালাইতে পারে,মোবাইল চালাইতে পারে,গেম ডাউনলোড করতে পারে ইত্যাদি(আসলে কিছুই পারে না)।
আমার বাসায় এক বাচ্চা আসে, যে তার বাসার ম্যাকবুক,ডিজিটাল ক্যামেরা ঢিলায়ে নষ্ট করেছে।কারন বাবা-মার কাছে চাওয়ার পর তারা দিতে দেরী করেছে।আর দামি মোবাইল সেট বারান্দা দিয়ে নিচে ফেলে দিছে।ছুরি দিয়ে খেলার সময় হাত কেটে ফেলেছে।বাচ্চার বাবাকে প্রশ্ন করেছিলাম বাচ্চাকে খেলার জন্য ছুরি দিলেন কেন।উনি বললেন,ছুরি না দিলে বটি দিয়ে খেলে।আমি বল্লাম হাত যে কেটে ফেলল?উনি বললেন,এতে ভালোই হইছে:আর ছুরি দিয়ে খেলে না।
এসব আহাম্মক বাবা-মা বাচ্চাকে শেখায় নি যে---বটি ,ছুরুি দিয়ে খেলতে হয় না,অন্যের জিনিস ধরতে হয় না।আমরাও ছোট ছিলাম।অন্যের বাসায় বেড়াতে গেলে বাব-মার মারের ভয়ে সুই এর মত সোজা হয়ে থাকতাম।কে বলে" মারে" কাজ হয় না;মাঝে মাঝে দারুন কাজ করে।
ছোট বাচ্চাকে বাবা-মা যা শেখাবে তাই শিখবে,সেরকমই আচরন করবে।শেখানোর দায়িত্ব সর্বপ্রথম বাবা-মা র।বাবা মা সন্তানকে ভালো যেমন বাসবে শাসনও করবে।
সর্বশেষ এডিট : ১৮ ই মে, ২০১৭ দুপুর ১:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



