somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যে কারনে অনলাইন বুক শপ থেকে বই কিনি না।

০৬ ই জুন, ২০২০ বিকাল ৫:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


রকমারি ডট কমে প্রায়ই ঘোরাফেরা করি।কিন্তু কিছু কেনা হয় না।৩০০ টাকার একটা বই কিনলে ১৫% ডিসকাউন্টে যত ছাড় আসে ডেলিভারি চার্জ তার চেয়ে বেশী আসে।আর আমি নিশ্চই মঙ্গল গ্রহে থাকি না যে,সেখানে বইয়ের দোকান নেই।কাছেই নীলক্ষেত,আরও কাছে বাড়ির পাশে মোহাম্মাদিয়া লাইব্রেরিসহ ৩/৪ টা লাইব্রেরি।সবখানেই নূন্যতম ২০% ছাড় প্লাস দুটো বই কেনার সময় আরো দশটা বই নেড়েচেড়ে দেখার সুযোগ পাই।অন্য পাঠকরা কি বই খুজছে,পড়ছে জানা যায়।যাদের বাসা নীলক্ষেতের কাছে না তাদের বাসার কাছে হয়তো বেইলী রোড বই পাড়া,শাহাবাগ আজিজ সুপার মার্কেট,পাঠক সমাবেশ,বেঙ্গল,বাতিঘর (লালবাগ ও বাংলামটর), আছে।এলাকার লাইব্রেরিগুলো তো আছেই।
বইয়ের দোকানে যাবার সময় নেই?যার দোকানে যাবার সময় নেই তার বই পড়ারও সময় যে নেই সেটা নিশ্চয় বলে দিতে হবে না কারও।আপনার জন্য বইয়ের জগৎ নয়।আপনার প্রয়োজন একটা রঙিন টেলিভিশন এবং ধুম্মাচ্চালে,রাগীনি এমএমএস এর মতো চটুল হিন্দী ছবি।
রকমারিতে পেইড প্রমোশন করে বেস্ট সেলার বইয়ের তালিকা করা হয়।বই ও বইয়ের লেখক সম্পর্কে ধারনা না থাকলে বিভ্রান্ত হওয়ার সমূহ সম্ভাবনা আছে।বেস্ট সেলার "বৃত্ত বন্দি" কয়েক পাতা পড়ে হড় হড় করে বমি এসে গেল।
বই সম্পর্কিত তথ্য অসম্পূর্ন।পৃষ্ঠা সংখ্যা বেশীর ভাগ সময় দেওয়া থাকে না।
রকমারির ক্যাম্পেইনগুলো আরো মারাত্মক।প্রতিটা বুক রিভিও এর জন্য তারা ২ টাকা করে দিচ্ছে যেখানে মানুষ ফকিরকেও ৫ টাকার কমে ভিক্ষা দেয় না।
মিশিও কাকুর ফিজিকস অব দ্যা ইমপসিবল বইটা খুজছিলাম।রকমারি থেকে কিনলে ৬০০ টাকার বইটির দাম আসে ৫৬০ টাকা । প্রথমা অনলাইন থেকে নিলে দাম আসবে ৪৯০ টাকা।পাঠক বইটা কোথা থেকে নিতে চাইবে? সব রকম বই এর জন্য এখনো কোন নির্ভরযোগ্য অনলাইন বুকশপ গড়ে ওঠেনি।
সুতরাং রকমারি ডট কমে বই, বইয়ের খোমা,দাম দেখুন কিন্তু সম্ভব হলে কিনুন রাস্তার পাশের বইয়ের দোকান থেকে।
বাংলাদেশে সবচেয়ে বড় ব্যাবসা হলো--লোক ঠকানোর ব্যাবসা।যে সেক্টরেই যান না কেন।
সর্বশেষ এডিট : ০৬ ই জুন, ২০২০ বিকাল ৫:৫৮
১৬টি মন্তব্য ১৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ১৯৭

লিখেছেন রাজীব নুর, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৪



শরতের সকাল! সকাল ৮ টা।
ভাদ্র মাস। ইংরেজি সেপ্টেম্বর মাস। ২০২৬ সাল। ঘটনাটা কি হয়েছে, আমি বলি। মোটামোটি ভয়াবহ ঘটনা বলা যেতে পারে! যে কোনো সময় রোদ উঠবে।... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে বর্তমান গ্যাস-বিদ্যুৎ সংকট: দায় কার?

লিখেছেন ডঃ এম এ আলী, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:০৭


সংক্ষিপ্ত রায় সবচেয়ে বড় দায় বাংলাদেশের দীর্ঘদিনের জ্বালানি ও বিদ্যুৎ নীতির। এর মধ্যে ২০০৯–২০২৪ সময়কালের সরকারের সিদ্ধান্তগুলোর দায় তুলনামূলকভাবে বেশি, কারণ ওই সময়ে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা দ্রুত বাড়ানো হলেও... ...বাকিটুকু পড়ুন

যাপিত জীবন.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭


১।মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু দেশে জুম্মার নামাজ পড়ার সুযোগ হয়েছে। ১২.৫০ এ আজান তারপর ১.১৫ দিকে জুম্মার নামাজের সকল আনুষ্ঠানিকতা শেষ। আজানের কিছুক্ষণ পর খুতবা শুরু তারপর... ...বাকিটুকু পড়ুন

মঞ্জুর চৌধুরর ছোট গল্প "একাউন্ট্যান্ট"

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৪০

একাউন্ট্যান্ট

মঞ্জুর চৌধুরী


রফিকুল ইসলামের জীবনে সবচেয়ে বিলাসী জিনিসটি ছিল একটি কাঠের আলমারি।

আলমারিটা নতুন নয়। মিরপুর এগারোর যে দুই কামরার বাসায় সে আর শায়লা থাকত, তাদের বিয়েরও আগে থেকে বাড়িওয়ালার স্টোররুমে... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট বিদ্যুৎও কি দেশ ছেড়ে পালিয়ে গেল ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:১৪


শিরোনামটা একটু অদ্ভুত মনে হতে পারে। তবে কিছুদিন ধরে বিদ্যুতের দাম, ভর্তুকি আর লোডশেডিং নিয়ে যেভাবে আলোচনা হচ্ছে, তাতে প্রশ্নটা একেবারে অযৌক্তিক নয়। কারণ সরকার বদলেছে, কিন্তু বিদ্যুৎকেন্দ্রগুলো তো... ...বাকিটুকু পড়ুন

×