প্রশ্নঃ শয়তান কয় প্রকার ও কি কি এবং তাদের কাজ কি? এ সম্পর্কে জানতে চাই।
উত্তরঃ হযরত ওমর (রাঃ) বলেন, শয়তানের বংশধর নয়টি শ্রণীতে বিভক্ত যথাঃ
(১) যালীতুনঃ এদের কাজ হাট-বাজারে অবস্থান করা এবং শয়তানের ঝান্ডা উঁচু করে মানুষদেরকে বিভ্রান্ত করা।
(২) ওয়াসীনঃ এরা মানুষকে বালা-মুসিবতে লিপ্ত করতে সর্বদা চেষ্টা করে।
(৩) আওয়ানঃ এরা সবসময় রাজা-বাদশাহ ও শাসনবর্গের সাথে থেকে তাদের পথভ্রষ্ট করার প্রয়াসে লিপ্ত থাকে।
(৪) হাফ্ফাফঃ এরা মানুষকে নেশাজাতীয় দ্রব্য গ্রহণে প্রলুব্ধ করে।
(৫) লাকুসঃ এরা মানুষকে অগ্নি ও মূর্তিপূজায় লিপ্ত করে।
(৬) মুররাঃ এরা মানুষকে বাদ্যযন্ত্র ও গান-বাজনার মাধ্যমে বিভ্রান্ত করে।
(৭) মুসাওয়াতঃ এরা মিথ্যা সংবাদ প্রচার করে মানুষের মধ্যে গোলযোগ সৃষ্টি করে বিভ্রান্ত করে।
(৮) দাসিমঃ এরা সবসময় মানুষের ঘর বাড়ীতে অবস্থান করে। কোনো মানুষ যখন সালাম ও বিসমিল্লাহ্ ব্যতীত ঘরে প্রবেশ করে তখন এরা পরিবারের সদস্যদের মধ্যে ঝগড়া-বিবাদ সৃষ্টি করে দেয়। এমনকি মারামারি, তালাক ইত্যাদির ন্যায় অঘটন ঘটিয়ে থাকে।
(৯) ওলহানঃ এরা মানুষের বিভিন্ন ভালো কাজ নষ্ট করতে তৎপর থাকে। যেমন, নামায, রােযা, অযু ও অন্যান্য ইবাদত।
সর্বশেষ এডিট : ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



