somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

Shamsur Rahman

১৭ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাবা বললেন আমাদের একজনকবি আছেন। আমি নাম জানতে চাওয়ার আগে জানতেচাইলাম কবি আমাদের কেন? বাবা বললেন রায়পুরার পাড়াতলী গ্রামে কবির বাবার বাড়ি।
বাবা কিছুটা ভুল জানেন।শুধুমাত্র বাবার বাড়ি হবার কারণে একজন কবি আমাদের কবি হতে পারেন না। রায়পুরা থানায় আরো অনেক গ্রাম আছে। অনেক গ্রামের ভেতর একটা গ্রাম পাড়াতলী গ্রাম। এখন পাড়াতলী গ্রামে আমরা যদি কবির নিকট প্রতিবেশীও হতাম তবেও তিনি আমাদের হতে পারতেননা। কবিরা সবার হন। সবাই তাকে কবি ডাকেন।
একবার ছোটবেলায় কবির নামখানা ভুল লেখেছিলাম।লেখেছিলাম- শামসুর রহমান। আমাদের বাঙলা শিক্ষক ঘ্যাচ করে কেটে দিলেন। গোটা কবিতায় কোননম্বর পেলাম না। স্যারের কাছে জানতে চাইলাম কেন এই না পাওয়া মাননীয় টিচার! স্যার উত্তর দিলেন- তিনি বড় মানুষ, বিখ্যাত মানুষ, নামের বানান ভুল হলে চলবেনা।
সেবার মানতে পারলামনা। মানলাম যখন "তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা" কবিতাখানি পড়ার সৌভাগ্য হলো। এবং কবিতা পড়ার পর বেশকিছুখন স্বাধীনতা শব্দটা নিয়ে ভাবলাম। কবি আমাকে স্বাধীনতা কতটা চেনাতে পেরেছেন সেহিসেব নিয়ে বসিনি। আবারপড়লাম। বারবার পড়লাম। নম্বর পাওয়া বা না পাওয়ার বাইরে যে পাঠ, সেপাঠে কবিতাটায় বড়ো আনন্দ পেলাম।
শামসুর রাহমান। আপনার নামের এক আকার ভুল করবার জন্য ক্ষমা করবেন। পাড়াতলী গ্রাম আমি চিনিনা। রায়পুরার ভিন্ন একটা গ্রামে আমারবাবার বাড়ি। সেখানের লোকেরাও আপনাকে আপন ভাবে। ভাবে না একমাত্র কিছু নামকাওয়াস্তে মাওলানারা। আমি মাওলানানই, আমি সামান্য মানুষ। এমনসব সামান্য মানুষের কাছ থেকে কিছু বিশুদ্ধ ভালোবাসা তুলে দিলাম বাংলাদেশের ক্যালেন্ডারে অনেক হারানো বিষণ্ণ অগাস্টেরসতের তারিখে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:১২



মহাজাগতিক ভাবনা

মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন

সালমান মুক্তাদিরের বিরুদ্ধে এ্যাকশান নিয়ে সরকার কি বার্তা দিচ্ছে?

লিখেছেন আফনান আব্দুল্লাহ্, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫

সালমান মুক্তাদির দেখি জঘন্য মানুষ। ওয়াইন, ওম্যান আর ওয়েল্থ – পুরুষ নষ্টের এই তিন ডব্লিউ-ই তার অস্থিমজ্জা ও লিভারে ঢুকেছে



এদিক-ওদিক ব্যাপক আম-লিচু করে বেড়িয়েছে। নিজের স্টুডিওতে আজেবাজে শুটিং করেছে।... ...বাকিটুকু পড়ুন

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

লিখেছেন নতুন নকিব, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৫

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

ভূমিকা

মানুষের প্রকৃত সৌন্দর্য তার বাহ্যিক চেহারা, ধন-সম্পদ বা সামাজিক মর্যাদায় নিহিত নয়। বরং তাঁর চরিত্র,... ...বাকিটুকু পড়ুন

একজন ব্লগার

লিখেছেন হুমায়রা হারুন, ০৩ রা অক্টোবর, ২০২৬ ভোর ৫:০৯

যখন একজন ব্লগার
টরন্টো সময়ঃ সন্ধ্যা ৭ঃ০৩ ২রা অক্টোবর ২০২৬
বাংলাদেশ সময়ঃ ভোর ৫ঃ০৩ ৩রা অক্টোবর, ২০২৬

...বাকিটুকু পড়ুন

ইমাম মাহদী আসার আগে নেতৃত্ব দাবী করা সকল দলই গোমরাহের পথে আছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৩ রা অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৭

সেক্যুলার দলকে সমর্থন ততো দিন পর্যন্ত দিয়ে যেতে হবে, যতো দিন ইসলামী দলগুলো 'যোগ্য' না হয়ে উঠছে।
বাংলাদেশের কোন ইসলামী দলই দেশ চালাতে সক্ষম নন।

ইসলামে বলা... ...বাকিটুকু পড়ুন

×