somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চুদুরবুদুর গালি কি, বাংলাদেশে সংসদ উত্তাল

১২ ই জুন, ২০১৩ রাত ৯:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নিজস্ব প্রতিবেদন
চুদুরবুদুর গালাগালি নয়। তবুও বাংলাদেশের জাতীয় সংসদ উত্তাল হল এই একটি শব্দে। শ্লীল না অশ্লীল, তা নিয়ে দীর্ঘ বাদানুবাদ। তবু ফয়সালা হয়নি। শেষ পর্যন্ত স্পিকার শিরিন শারমিন নির্দেশ দিয়েছেন, চুদুরবুদুর-এর ঠিকুজি-কুলুজি পরীক্ষা করে দেখা হবে। শব্দটি অশ্লীল হলে কার্যবিবরণী থেকে বাদ যাবে, না হলে নয়।
বাংলাদেশে তো বটেই, এ বাংলাতেও লঘু আড্ডায় চুদুরবুদুর আদৌ অপরিচিত শব্দ নয়। কলকাতার ভাষাবিদ পবিত্র সরকার বা ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের বাংলার অধ্যাপক নির্মল দাস, দু’জনেরই অভিমত চুদুরবুদুর গ্রাম্য শব্দ, অশ্লীল কিছুতেই নয়। অর্থ বাড়াবাড়ি করা বা গড়িমসি করা। অভিধান বলছে, বাংলাদেশের একটা গ্রাম্য খেলারও নাম চুদুরবুদুর।
বিরোধী বিএনপি সাংসদ রেহানা আখতারের মুখ এমনিতেই বেশ লাগামছাড়া। সরকারকে আক্রমণ করতে তিনি যে সব বাছা বাছা শব্দের তির ছোড়েন, তার একটা বড় অংশই পরে কার্যবিবরণী থেকে মুছে ফেলতে হয়। রবিবারও সংসদে দাঁড়িয়ে সরকারকে তুলোধোনা করছিলেন ফেনির এই নেত্রী। বিএনপি চায় বরাবরের মতো নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারই দেশে সাধারণ নির্বাচন করুক। শাসক আওয়ামি লিগ এ বারে আর তা চাইছে না। রেহানা ফেনির কথ্য ভাষায় সরকারকে হুঁশিয়ারি দায়ে বলেন, “তত্ত্বাবধায়ক নিয়ে চুদুরবুদুর চইলত না!”
ব্যাস! রে রে করে তেড়ে যান শাসক দলের সাংসদরা। অধিবেশন লাটে ওঠার জোগাড় হয়। সরকারি দলের হুইপ আ স ম ফিরোজ বলেন, চুদুরবুদুর অশ্লীল কথা, অশোভন। কার্যবিবরণী থেকে বাদ দেওয়া হোক। বিএনপি-র সাংসদদের দাবি, একেবারেই না। ফেনি কেন, বাংলাদেশের সর্বত্রই চুদুরবুদুর চালু শব্দ। শাসক দলের সাংসদেরা খামোকাই এ নিয়ে চুদুরবুদুর করছেন। এটা বাদ দিতে হলে তো গোটা কার্যবিবরণীই জলে ধুয়ে সাদা করে ফেলতে হয়! শেষ পর্যন্ত স্পিকার জানিয়েছেন, চুদুরবুদুর-এর পরীক্ষা হবে। শ্লীল হলে থাকবে, না হলে বাদ।
ফেণি জেলার পাশে ফেণি নদীর এ পারে ত্রিপুরার সাব্রুম জেলা। যথেষ্টই মিল দু’পারের ভাষায়। চুদুরবুদুর সেখানেও খুবই চালু, জানিয়েছেন ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ভারপ্রাপ্ত প্রধান নির্মল দাস। তিনি বলেন, “শব্দটিকে কিছুতেই অশ্লীল বলা যাবে না। তবে ঠিক, ভদ্রসমাজে তেমন ব্যবহার হয় না। উল্টোপাল্টা কাজ করা, নড়বড়ে থাকা, ইত্যাদি অর্থ ধরে এই শব্দের ব্যবহার।” অধ্যাপক পবিত্র সরকারও জানিয়েছেন, চুদুরবুদুর গ্রাম্য শব্দ, অশ্লীল নয়।
ঢাকার বাংলা একাডেমী থেকে প্রকাশিত বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধানে দিব্যি জায়গা করে নিয়েছে চুদুরবুদুর। ওই অভিধানের প্রধান সম্পাদক ডঃ মুহম্মদ শহীদুল্লাহ্। ওই অভিধানে চুদুবুদুর-এর তিনটি অর্থ দেওয়া হয়েছে। এক, বাড়াবাড়ি করা। সিলেট, পাবনা অঞ্চলে এই অর্থে ব্যবহার দেখা যায়। দুই, গড়িমসি। এই অর্থে ব্যবহার বেশি ময়মনসিংহ, ঢাকায়। তা ছাড়া এক ধরনের খেলাও রয়েছে, যার নাম চুদুরবুদুর।
চুদুরবুদুর এল কোথা থেকে? পবিত্রবাবু বলেন, “এটা নিশ্চিত ভাবেই অনার্য শব্দ। বাংলায় অনার্য শব্দের উৎস তিনটি। টিবেটো-বার্মান, অস্ট্রিক এবং দ্রাবিড়। এরই কোনওটি থেকে এই ধ্বন্যাত্মক শব্দটি এসে থাকবে।


http://www.anandabazar.com/12bdesh1.html
৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রসঙ্গ - এআই

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:১৭



আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

×