ভাল কাজ করতে গিয়েও যে খারাপ লোকের দ্বারা ফ্যাসিবাদের তৈরি হতে পারে তা শাহবাগ না দেখলে বিশ্বাস হত না। আমারদেশে যখন শাহবাগে ফ্যাসিবাদের প্রতিধ্বনি লিখা দেখলাম, তখন প্রথম প্রতিক্রিয়া ছিল মাহমুদুর রহমানের প্রতি মনে মনে(ব্যটা জাতিয়তাবাদির ভান ধরলেও আসলেই তো একটা ছাগু দেখি), কিন্তু পরে বুঝলাম আমি/আমরা(আমরা আম পাব্লিক) যা বুঝি ১০ দিন পর মাহমুদুর রহমান তার দশদিন আগেই বুঝে। এই দেশে জামাত ও কিছু জামাতপন্থি বিএনপি নেতা(হাতে গুণা) ছাড়া ৯০% এ রাজাকারের বিচার চায়,কিন্তু এর অন্তারালে যে অনেক খেলা চলছে তা বুঝে কেউ কথা বললেই তার উপর আক্রমণ করা হচ্ছে শাহবাগ থেকে(অবশ্য এখন পর্যন্ত সেটা মৌখিক ও প্রশাশনিক), এটা ফ্যাসিজম না হলে কি? আতেলরা একটু বলবেন কি?
জামাত একটি উগ্র ফ্যাসিষ্ট দল, তাই শাহবাগ থেকে তাদের ফাসিষ্ট ভাবে আক্রমণ করা হলে আমার কোন প্রতিক্রিয়া নাই। কিন্তু দেশের চিন্তাশিল ব্যক্তিত্বদের প্রতি তাদের ফ্যাসিবাদি আক্রমনের বিপক্ষে আমরা প্রতিবাদ জানাই। আজ দেখলাম কাদের সিদ্দেকীকে নব্য রাজাকার বলা হচ্ছে।
কারা এত বড় সাহস রাখে? এই নব্য ফ্যাসিবাদিরাই আজ মুক্তিযোদ্ধাদের ফ্যসিষ্ট বলছে!! এরা তো রাজাকারে। রাজাকাররা যেমন মুক্তিযোদ্ধাদের দেখতে পারেনা, আজ দেখি বীর উত্তম খেতাব প্রাপ্ত মুক্তিযোদ্ধাকেও তারা(শাহবাগের কিছু তথাকথিত তরুন নামধারি রাজনৈতিক নিজেদের স্বার্থ হাসিলের জন্য) দেখতে পারেনা।
তাদেরকে বলি মুক্তিযোদ্ধারা শাহবাগের পুলিশি পাহারায় সরকারে প্রটেকশনে বসে বিরিয়ানি ও পানি খেয়ে আন্দোলন করেনি।তারা যুদ্ধ করেছে খেয়ে না খেয়ে শক্তিশালী ফাকিস্তানি বাহীনির বিরুদ্ধে। তাই তোমাদের কোন অধিকার নাই কোন মুক্তিযোদ্ধাকে নব্য রাজাকার বলার। এতে তোমরাই দালাল হিসেবে প্রমানিত হবে, ইতিহাসের আস্তাকুড়ে ফ্যাসিবাদি হিসেবে নিক্ষিপ্ত হবে। যেরূপ আগের ফ্যাসিবাদিরাও হয়েছে।
পরিশেষে ধন্যবাদ মাহমুদুর রহমানকে, তার সাহসী ভুমিকার জন্যই এখন শাহবাগের গান বাজনা ও শ্লোগান আজানের সময় বন্ধ থাকে। এত এত মোল্লারা যা করতে পারেনি আল্লাহর রহমতে এক মাহমুদুর রহমান তার কলমের জোরে দেশের মানুষকে সচেতন করতে পেরেছেন,(এখান থেকে জামাতের কেউ ফায়দা হাসিলের চেষ্টা করবেন না, এটা যুদ্ধপরাধি ও রাজাকারের বিচারের বিপক্ষের কোন পোষ্ট নয়)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


