একাকার
২০ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ৭:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
অনেক অনেক সময় আছে যা সহজে কাটতে চায় না। যেমন এখন। বাইরে হুহু করে তুষার পড়ছে। সব কিছুই সাদা। শুধু সাদা। গাছের পাতাগুলো লুকিয়ে গেছে। সময় থেমে গেছে। রুমের ঘড়িটা যেন কাটাগুলো খুবই কষ্ট করে টেনে তুলছে।
গ্রে-গুস র ক্রিস্টাল বোতল টা শুন্য। কিন্তু মনেই হচ্ছে না কিছু হল। এখনো স্বাভাবিক ভাবেই টিভি দেখছে। টিভিটাও সাদা স্ক্রীন দেখাচ্ছে। উনস্টন র লাল প্যাকেটটাও খালি। যা চাচ্ছে হয় সেটা নেই অথবা সাদা।
তুষার টরোন্টোর খুবই স্বাভাবিক ঘটনা। শীতকাল। তবু এবার অনেকটাই আলাদা। গত শীতে আরশি চলে গেছে। খুবই সুন্দর সাদা দিন ছিল সেটা। খুবই স্বাভাবিক ভাবে ঘুমিয়ে গেল ও। যেন একটু পরেই উঠে পড়বে। কিন্তু ও আর উঠল না। মনে হল ইচছা করেই সাদা চাদরটা দিয়ে নিজেকে ঢেকে রেখেছে। এখনই পরির মত মুখটা বের করে বলবে - আমাকে একটা চা দাওনা। না আর কখনই বলে নি।
বাইরে গিয়ে দাড়াল রাতুল। ত্রিশ তলার উপর থেকে খুব সুন্দর লাগছে তুষার গুলোকে। ও পা বাড়াল তুষার গুলোর দিকে। রাতুল আর তুষারগুলো মিলে মিশে একাকার হয়ে গলে।
Dec. 19th, 2008
[email protected]
সর্বশেষ এডিট : ১১ ই জুন, ২০০৯ রাত ৯:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৫

আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর...
...বাকিটুকু পড়ুন
আপনি জানেন কী?ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ...
...বাকিটুকু পড়ুন
মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত...
...বাকিটুকু পড়ুনপ্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন