somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

'সুন্দরী মেয়ে দেখলে লালা ঝরবেই'

১৬ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সম্প্রতি হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফীর একটি ওয়াজের ভিডিও নিয়ে তোলপাড় শুরু হয়েছে। হেফাজতের আমির তার বক্তব্যে নারীদের তেঁতুলের সাথে তুলনা করে বলেন, ‘তেঁতুল দেখলে মানুষের যেমন জিভে জল আসে তেমনি নারীদের দেখলে ‘দিলের মইধ্যে লালা বাইর হয়’। তবে সুন্দরী নারী দেখে পুরুষের মুখগহ্বর ভিজে উঠে- বৈজ্ঞানিক বিশ্লেষণেও এর সত্যতা মিলেছে। সম্প্রতি আমেরিকার শিকাগো বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক গবেষণার পর বলেছেন, 'সুন্দরী মেয়ে দেখলে লালা ঝরবেই।'

বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণায় দেখা গেছে, কম বয়সী আকর্ষণীয় নারীর সাথে অল্প সময়ের কথোপকথনেই পুরুষের মুখের লালায় নাটকীয় পরিবর্তন আসে।

গবেষণা মতে, বিপরীত লিঙ্গের কারো সাথে সংক্ষিপ্ত প্রেম অভিনয়েই পুরুষের লালা ঝরতে শুরু করে। নারী যতো বেশি পুরুষকে আকৃষ্ট করার চেষ্টা করে, পুরুষের লালা ততো বেশি বেড়ে যায়।

গবেষকরা পুরুষের হরমোন নিয়ে গবেষণা করেছেন। একদল যৌন-আবেদনময়ী কলেজ শিক্ষার্থীর ওপর গবেষণাটি চালান তারা। গবেষণায় পুরুষ শিক্ষার্থীদেরকে অন্য পুরুষ ও নারী সহপাঠীদের সাথে কিছুক্ষণ কথা বলার জন্য নির্দেশ দেওয়া হয়।

সহপাঠীদের সাথে কথোপকথনের আগে ও পরে বিশ বছর বয়সী এই শিক্ষার্থীদের লালার নমুনা সংগ্রহ করেন গবেষকরা।

লালা পরীক্ষা করে দেখা যায়, যে পুরুষ শিক্ষার্থীরা তাদের নারী সহপাঠীদের সাথে কথা বলেছে তাদের লালায় উল্লেখযোগ্য পরিবর্তন ঘটেছে।

দেখা গেছে, তাদের লালায় যৌন-হরমোন টেস্টোস্টেরন উচ্চহারে বেড়ে গেছে। মাত্র পাঁচ মিনিটের কথোপকথনের ফলাফল এটি।
তবে যে পুরুষ শিক্ষার্থীরা তাদের পুরুষ সহপাঠীদের সাথে কথা বলেছে তাদের লালায় তেমন কোনো পরিবর্তন হয়নি। সবচেয়ে নাটকীয় পরিবর্তন হয়েছে, যে পুরুষ তার নারী সহপাঠীকে আকৃষ্ট করার চেষ্টা করেছে তার লালায়।

শিকাগো বিশ্ববিদ্যালয়ের মন ও জীববিজ্ঞান বিভাগের ড. জেমস রুনির নেতৃত্বে গবেষণাটি সম্পন্ন হয়েছে।

তিনি বলেন, “পুরুষরা লালা ফেলছিল, এ কথা আমি বলবো না। তবে তাদের লালায় উল্লেখযোগ্য পরিবর্তন দেখা গেছে। নারী সহপাঠীদের সাথে কথোপকথনের পরে তাদের লালায় অধিকমাত্রায় টেস্টোস্টেরন পাওয়া গেছে।"

"লালা পরিবর্তনের মাপ কম-বেশি হওয়ার ভিত্তি ছিল- পরস্পরের প্রতি প্রেমিক যুগলের মতো আকৃষ্ট হওয়া বা নিজেদের জাহির করার চেষ্ট করা।”

গবেষণায় অংশ নেওয়া পুরুষদের প্রশ্ন করা হয়েছিল যে তারা নারী সহপাঠীদেরকে শারীরিকভাবে কতোটা আকর্ষণীয় দেখেছে; প্রশ্নটি করা হয়েছিল নারীদের ‘সেক্সি’ ও ‘কিউট’, এই দুই ভাগে বিভক্ত করে।
গবেষণার পাঁচ মিনিটের কথোপকথন বিষয়ে পুরুষদের আচরণ সম্পর্কে নারীদের বিস্তারিত প্রশ্ন করা হয়েছিল। যেমন পুরুষদের কতোটা আকর্ষণীয় বা ব্যস্ত দেখাচ্ছিল কিংবা তারা নারীদের প্রভাবিত করার চেষ্টা করছিল কিনা।
গবেষণায় অংশ নেওয়া নারীরা পেশাদার মডেল বা খুব বেশি সুন্দরী ছিল না। এটি প্রমাণ করে, যেকোনো নারীরই পুরুষের মুখে লালা ঝরার কারণ হওয়ার ক্ষমতা আছে।

বিখ্যাত জার্নাল “ইভোল্যুশন এন্ড হিউমেন বিহেভিয়্যর” এর সাম্প্রতিক সংখ্যায় এই গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে। সেখানে আমেরিকান গবেষকদল এই ‘লালা ঝরা’ তত্ত্বকে ‘প্রেমপূর্ব প্রতিক্রিয়া’ বলে আখ্যায়িত করেছেন।

পুরুষ যখন কোনো আকর্ষণীয় নারীকে দেখে তখন পুরুষের ব্রেইন পিটুইটারি গ্লান্ডে বার্তা পাঠায়। আর তখনই পুরুষের যৌন-হরোমোন টেস্টোস্টেরন বের হতে থাকে এবং এটিই মুখের ভিতরে লালার পরিমান বাড়িয়ে দেয়। আর হরোমোনের মাত্রায় পরিবর্তন হলো কিনা, তা লালাতে সহজে পরীক্ষা করা যায়।
Click This Link
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নির্বাচনী অঙ্গীকার চাই ফুটপাথ ফেরাও মানুষের কাছে

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:৪৬


ভোটের মিছিলে কথা হয় অনেক
পোস্টারে ভরা উন্নয়নের ঢাক
কিন্তু বলো তো ক্ষমতাপ্রার্থী দল
ফুটপাথ কার এ প্রশ্নের কি জবাব?

ঢাকা ছোটে না, ঢাকা পায়ে হেটে ঠেলে চলে
শিশু, নারী, বৃদ্ধ সবাই পড়ে কষ্টের... ...বাকিটুকু পড়ুন

বালুর নিচে সাম্রাজ্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৫১


(ডার্ক থ্রিলার | কারুনের আধুনিক রূপক)

ঢাকার রাত কখনো পুরোপুরি ঘুমায় না।
কাঁচের অট্টালিকাগুলো আলো জ্বেলে রাখে—যেন শহর নিজেই নিজের পাপ লুকাতে চায়।

এই আলোর কেন্দ্রেই দাঁড়িয়ে ছিল করিম গ্লোবাল টাওয়ার
আর... ...বাকিটুকু পড়ুন

জ্ঞানহীন পাণ্ডিত্য

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:২০


এমন এক পর্যায়ে পৌঁছেছে স্বদেশ,
যে কিছু জানে না; সে-ই দেয় উপদেশ।
“এই করো, সেই করো;” দেখায় সে দিক-
অন্যের জানায় ভ্রান্তি, তারটাই ঠিক।
কণ্ঠে এমনই জোর, যে কিছুটা জানে-
সব ভুলে সে-ও তার কাছে... ...বাকিটুকু পড়ুন

গণভোটের ব্যালটটি দেখতে কেমন হবে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫৭



সামনের গণভোট ঘিরে অনেক অপপ্রচার চলছে বলে শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাঁচ্ছেন, গণভোটের ব্যালটটি দেখতে কি রকম হবে? নির্বাচন কমিশনের ওয়েসবাইট থেকে জানতে পারা গিয়েছে যে, গণভোটের ব্যালটটি উপরের... ...বাকিটুকু পড়ুন

মুহতারাম গোলাম আযমই প্রথম We Revolt বলেছিলেন !

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৫৮


আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দলীয় ইশতেহার প্রকাশ করেছে, যার নাম দেওয়া হয়েছে ‘জনতার ইশতেহার’। দলটির দাবি, অ্যাপভিত্তিক প্রচারণার মাধ্যমে সংগৃহীত ৩৭ লাখের বেশি... ...বাকিটুকু পড়ুন

×