আমি তোমার দ্বারে যাবার নয়কো আর,
তোমার কাছে চাইবোনা আর মনের আহার।
তোমার কাছে চাইবেনা এ মন দুহাত পেতে,
বড়ই ক্ষুধা মনে, কিছু দাও খেতে।
মনকে আমি বুঝিয়ে নিয়েছি এবার,
যাবেইতো সে, থাকেই যদি যাবার।
যদি থাকবারই হয়, তাড়াতে পারতেনা,
দূর দূর করলেও কী? সে তো ছাড়তোনা।
ছেড়ে দিলাম, যদি আমারই হয়ে থাকে
তবে ফিরে আসবে বার বার,
যাদি না আসে ফিরে বুঝে নিবো
কখনো ছিলনা আমার।
জাকির হোসেন
০৬।০২।১৪
সর্বশেষ এডিট : ১৩ ই মার্চ, ২০১৪ সকাল ৮:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



