যে বাঁধনহারা হতে চায় তাকে বেঁধে রাখে কার সাধ্য।
তাকে মুক্তি দিতেই হবে, আমি বাধ্য।
সে বাঁধনহারা হয়েই থাকুক, মুক্ত আকাশে ভাসুক,
সে ভালো থাকুক,
ভালো থাকুক।
তার জীবনে নেমে আসুক অনাবিল সুখ অজস্র খূশির বন্যা,
তারে যেন পিছু না ডাকে মলিন হাসি, বক্ষ ফাটা কান্না।
কাছের যত মানুষ সকলি তার ভালোবাসায় মেতে থাকুক,
দূরের মানুষগুলো নাহয় স্মৃতি নিয়ে বাঁচুক।
তার চারপাশ ভরে থাকুক প্রাপ্তির পূর্ণতায়,
জোছনা এসে ভরিয়ে দিক তার ঘর।
মায়া যেন তার পিছু না নেয়,
স্মৃতি যেন তারে ভেঙে না দেয়।
খারাপ যত যেন তার কাছে না ভিড়ায়,
ভিড়াবার আগেই যেন তার রুপে ঝলসায়।
এ ভুবনে যত উচ্চতাসাম্য তাহা তার পদতলে থাকুক।
সে সবার উপরে ডানা মেলে উড়ুক।
সে ভালো থাকুক,
সে ভালো থাকুক।
সর্বশেষ এডিট : ১৩ ই মার্চ, ২০১৪ সকাল ৮:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



