নিকোটিনের নীল ধোঁয়া সব ক্ষত বিক্ষত করেছে।
সাদা কাগজে মোড়ানো তামাক যেমন আগুনে পুড়ে ছাই হতে হতে নিভে যায়,
তেমনি এ ফুসফুস আজ নিভু নিভু প্রায়।
যে কোমল দুটি ঠোট তোমায় খেতো চুমু,
সে কোমলতা আজ বিলিন, নিষ্প্রাণ।
বলতে, আমার গায়ের গন্ধ তোমায় মাতাল করে...
সে গন্ধ যেন তোমার সাথেই গিয়েছে সরে।
প্রিয়া, এলকোহল আমি অনেক গিলেছি, কই? তোমায় ভুলিনি তো!
কই ? এলকোহলে আমার নেশা ধরেনি তো!
যে নেশা ধরতো তোমার জিভের লালায়,
তনু মন সবি ছুয়ে যেতো যে নেশায়,
কোথা সে নেশা? আমি পাইনি তো !
নিকোটিনে চুমুক দিতে আমি আর চাইনা যে…
তোমার ঠোটে আবার চুমুক দিবো প্রিয়া।
এলকোহলে আমার ব্যাথা মোছে না যে…
তোমার ভালোবাসায় আবার আমায় সিক্ত কর প্রিয়া।
২২/০৮/২০১৪
সন্ধ্যে ৭ ঘটিকা।
সর্বশেষ এডিট : ২৪ শে আগস্ট, ২০১৪ রাত ১১:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



