তার মেঘ কালো দুটি আঁখি যেনো কোন শিল্পীর নিপুন হাতের নির্ভুল কারুকাজ।
যেনো এক সুগভীর অকুল দরিয়া যার মাঝে ডুব দিয়ে পেরিয়ে দেওয়া যাবে যুগের পর যুগ।
তার বাঁধন হারা কেশে সুর্যালোক ভাসে, চারপাশ মেতে উঠে তার সুবাসে।
পাগল করা সে হাসি কানে এসে বিঁধে মধুর সুরে।
যে সুরের কাছে মাথা নত করে দূর থেকে ভেসে আসা রাখালের অতি যত্নে তোলা গ্রাম তোলপাড় করা বাঁশির সুর,
সে হাসির সুর আমার হৃদয় তোলপাড় করে যে।
রক্ত লাল অধর বেয়ে প্রবাহিত লাবণ্যের ঝর্ণা আমায় যে করে বিমোহিত।
তারে চারপাশে ঘিরে আহ্লাদ করে সহস্র উপমা, সে সকল উপমার ঊর্ধ্বে, সে উপমারও অতীত।
সে যেন বছর ঘুরে আসা আমার অনন্তকালের দুর্গতিনাশীনি,
সে যেন রবি ঠাকুরের কবিতার পাতা থেকে উঠে আসা আমার সর্বনাশীনি।
সর্বশেষ এডিট : ০৫ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



