somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কিন্তু এ কোন্ নতুন খেলা! প্রয়োজন বিকল্প প্লাটফরম

২১ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সব খেলা পুরনো ঠিক আছে। কিন্তু এ কোন নতুন খেলা? কথায় কথায় উস্কানী, হরতাল-ভাঙচুর হত্যা-গুমের রাজনীতি আজ এতদিন পরও? যদিও এসবই পুরনো, কিন্তু কখনো ভাবিনি আমাদেরও, এই নতুন প্রজন্মেরও এসব দেখতে হবে। বলতে গেলে আমাদের জন্য এই রাজনীতি নতুনই। দেখছি ও শিখছি কিভাবে ষড়যন্ত্র করতে হয়, কিভাবে বারবার মিথ্যাকে সত্য বলে প্রচার করতে হয়। কিভাবে মিডিয়া কব্জা করতে হয়। না, এসব শিখেও অন্তত আমার কোনো লাভ নেই। জীবন গেলেও এগুলো আমি করব না, করতে পারব না। প্রয়োজন নতুন ধারার রাজনীতি, সাহিত্য-সংস্কৃতির চর্চা।


বিএনপি-জামায়াত কেন সহিংস রাজনীতি পরিহার করতে পারছে না? কারণ তাদেরও নৈতিক ভিত্তি অত্যন্ত দুর্বল। এমনকি নৈতিক ভিত্তি শক্তিশালী করতে তারা রাজিও নয়। রাজি থাকলে নিজেদের অনেক কিছুই পাল্টে ফেলতে হবে। আর জনসমর্থন কোনো ব্যাপারই নয়। নিজেদের অনেক কিছু পাল্টে ফেলার এই চ্যালেঞ্জ যতদিন না কেউ না কেউ গ্রহণ করবে, ততদিন সহিংস রাজনীতি থেকে জাতীয় রাজনীতি বের হবার পথ নেই।

অনেকেই ফেসবুক-ব্লগে প্রচুর লিখছেন। এবং লিখেই যাচ্ছেন। অবশ্য এ লেখাগুলোর মধ্যে কিছু সুন্দর ও ভালো লেখা অবশ্যই আছে যা শুধু ব্লগ-ফেসবুকেই সীমাবদ্ধ রাখা উচিত নয়। আপনার এ লেখাগুলোও অত্যন্ত মূল্যবান। যদি পরবর্তীতে এগুলো যত্ন করে সাজিয়ে-গুছিয়ে নিতে পারেন, একটি বই হবে। এটা প্রয়োজন পারস্পরিক জানা-বুঝার সুবিধার্থে। প্রত্যহ বিচরণ করা আমাদের এ সাইটগুলোর বাইরেও আরেকটি জগৎ থাকা দরকার, যেখানে আপনার আমার এ লেখাগুলোই সংরক্ষিত হতে পারে। ইতিবাচক দৃষ্টিকোণ থেকে তুমুল আলোচনা-পর্যালোচনা চলতে পারে। তারপর একসময় সেগুলো সাজিয়ে-গুছিয়ে একটি বইয়ের রূপ দিতে পারেন। ছাপার অক্ষরে না হলেও অন্তত ওয়েব সাইটে বইটি প্রকাশ করতে পারেন। তাই ব্লগ জগতে একটি বিকল্প প্লাটফরম তৈরির কথা ভাবছি।

প্রকৃতিতে অসংখ্য শিক্ষা, উপকরণ ও উদাহরণ আছে। এর থেকে আমরা কে কি শিখলাম, কে কি বুঝলাম, শুধুমাত্র তা যদি বিনিময় করি, একটা আন্তরিক পরিবেশ গড়ে তুলতে পারি, তাহলে আমাদের পক্ষেও অনেক কিছুই করা সম্ভব। আর এটা কোনো কঠিন কাজ নয়। বেশি মানুষ দরকার নেই, আমি বিশ্বাস করি, দৃঢ় প্রত্যয়ী ১০ জন ছেলে-মেয়ে বা নারী-পুরুষ হলেই আমরা দেশটিকে পাল্টে দেয়ার চ্যালেঞ্জ গ্রহণ করতে পারি। এ চ্যালেঞ্জটা নেয়ার অপেক্ষায় আছি। আমার সাথে আপনাদের কেউ থাকবেন?

গত ক'বছর ধরে বিভিন্ন সামাজিক যোগাযোগ সাইটে লিখে আসছি। কিন্তু সময়ের এ পর্যায়ে এগুলোতে সক্রিয় থেকেও সুস্থধারার সাহিত্য, সংস্কৃতি ও রাজনীতি চর্চা স্লোগান নিয়ে একটি বিকল্প প্লাটফরম গড়ে তোলার প্রয়োজনীয়তা অনুভব করছি। যেখানে নোঙরা প্রতিক্রিয়া, গালাগালি, দালালী, স্রেফ আড্ডাবাজি ও খিস্তি-খেওরের বিপরীতে নিজেদের সুস্থ জ্ঞান বিনিময় চলবে। যেহেতু অনলাইনে এসেছিই, তাই নির্লজ্জভাবে কিছু গঠনমূলক বিষয় প্রচার করব এবং কিছু মানুষ খুঁজে বেড়াব।
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০৪

লিখেছেন রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯



গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×