somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিরোধী নেত্রীকে কিছু বলছি না

২৫ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এ মুহূর্তে যখন লিখছি, বাইরে গোলাগুলি ও বোমা বিস্ফোরণের আওয়াজ কানে আসছে। গতকাল একজন ফোন করে বলেছিলেন, নয়া দিগন্তের ফ মজহারের কলামটিতে আমার শিক্ষণীয় ও উপকারী অনেক বিষয় আছে। এ নিয়ে তাৎক্ষণিক একটি প্রতিক্রিয়া লিখে লেখককে পাঠিয়েছি, এখনও উত্তর আসেনি, হয়তো আসবেও না। আজ আবার একজন ফোন করে বললেন, তিনি একটি গ্রুপসহ রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন। আমি যেন দেশের চলমান রাজনৈতিক সংকট নিরসনে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেত্রীর উদ্দেশে একটি পত্র লিখি। তিনি যত্নের সঙ্গে রাষ্ট্রপতির হাতে পৌঁছে দেবন। আমি বলেছি, চিন্তা করে দেখব।

যত গালভরা কথাই বলি না কেন, আসলে আমাদের কারো হাতেই যাদুর কাঠি বা আলাদিনের চেরাগ নেই যে, মুহূর্তের ব্যবধানে দৃশ্যপট পাল্টে ফেলব। যে হিংসা, অমানবিকতা, অধার্মিকতা চলে আসছে যুগ যুগ ধরে, যে স্বার্থান্ধতা, অজ্ঞতা-মূর্খতা, লোভ-লালসা, লাম্পট্য শেখা হয়েছে মায়ের পেটেই, হানাহানি-অপবিত্রতার যে রক্ত বয়ে এনেছি মাতৃ-পিতৃ বংশধারায়, তা কি একদিনে মীমাংসার বিষয়? আর এসব কি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী বা বিরোধী নেত্রী বুঝবে? সেই যোগ্যতা তো আজকাল হারিয়ে যায় রাজনীতির প্রথম পাঠেই। এর বাস্তবতা কি আমরা ইতোমধ্যে লক্ষ করছি না?

মনুষ্যত্বের ন্যূনতম বোধ থাকলে, বিবেক-বুদ্ধির অবশিষ্টাংশ থাকলে, কোটি মানুষের বুকে পাড়া দিয়ে ক্ষমতার লিফ্ট নির্মাণ করতে পারে? এদের কি মানুষ বলা যায়? অথবা আমরা কি মানুষের জীবন অতিবাহিত করছি? তৃণমূল পর্যায়ে শিক্ষার বিস্তৃতি ও জ্ঞানের প্রয়োগ ছাড়া, উৎকৃষ্ঠ স্বভাব-ধর্মের চর্চা ছাড়া আইন-শাসনের লৌহদণ্ড আর দমন-পীড়ন-ক্ষমতা দিয়ে সমাজ শিক্ষিত করা যায় না, সভ্যতা বিকশিত হয় না এটা তাদের কে বুঝাবে, কিভাবে বুঝাবে? বা যে গুটিকতক জন বিষয়টি উপলব্ধি করেন তারা কিভাবে অগ্রসর হবেন? এখানে অনেক প্রশ্ন, অনেক উত্তর। এসব ক্ষমতার মসনদে থেকে উপলব্ধি করা এক প্রকার অসম্ভবই বটে।

নাহ, আপাতত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেত্রীকে আমার কিছু বলার নেই। বরং ব্লগ-ফেসবুকের লাখ লাখ তরুণকে কিছু বলা যায়, যারা ব্যক্তিগত ও দলীয় দৃষ্টিভঙ্গির অনেকটা উর্ধ্বে উঠে ইতোমধ্যেই চিন্তা করা শিখেছেন। তারচেয়ে অবশ্য আমি বেশি গুরুত্ব দেই রাস্তার সেইসব গরীব-দুঃখী, অসহায়, দরিদ্রকবলিত শিক্ষাবঞ্চিত যুবক-বৃদ্ধ ও পথশিশুদের। তাদের আমার অনেক কিছুই বলার আছে, যদিও তাদের কাছাকাছি যাওয়ার যোগ্যতা এখনও অর্জন করতে পারিনি। অনলাইনে বললে তাদের কাছে পৌঁছবে না। কিন্তু ব্লগ-ফেসবুকের লাখ লাখ তরুণকে অতি সহজেই বার্তা পৌঁছানো যায়। তারচেয়েও সহজে পৌঁছানো যায় এ লেখার শিরোনামের তিন জনকে। সুতরাং বিশেষ কাউকে দিয়ে তাদের নিকট পত্র প্রেরণের আমি কোনো অর্থ দেখি না। তারপরও পীড়াপিড়ি করলে উক্ত তিনজনকে পরামর্শ দেব আমাদের বাছাই করা ব্লগপোস্টগুলি মনোযোগ দিয়ে পড়ার জন্য। তাতে কিছু চিন্তার বিষয় থাকতেও পারে।

পরিবর্তনের শুরুটা হতে হবে সমাজের গভীর থেকে, তৃণমূল থেকে এবং অসহায়, গরীব-দুঃখী, অশিক্ষিত, চিকিৎসাবঞ্চিত, দরিদ্রকবলিত কোটি মানুষের জীবন-সংসার থেকে। ঢাকা শহরকে যতই সাজানো হোক, প্রতিদিন পাঁচটি করে কথিত উন্নয়নমূলক কাজের পাত্থর গাঁথা হোক, মন্ত্রি-এম্পিদের ডিজিটালাইজ করা হোক, পাঁচ ভাগ মানুষের আঙ্গুল ফুলে কলাগাছ হোক, আর জনজনগণ জনগণ সংবিধান সংবিধান করে রাস্তায়, সংসদে, সচিবালয়ে যতই গলা ফাটানো হোক, তাতে আম-জনতার ভাগ্যের কোনো পরিবর্তন হয় না। সত্যিই আম-জনতার ভাগ্যের উন্নতি চাইলে তাদের পক্ষে আগামী কালই সম্ভব। যদিও আমাদের পক্ষে বিষয়টা কঠিন ও সময়সাপেক্ষ। সবার মঙ্গল কামনা করছি। তবে কামনার শর্ত কতটুকু পূরণ করছি জানি না।
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০৪

লিখেছেন রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯



গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×