somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মূল্যবোধের অবক্ষয় : সব সমস্যার মূল

০৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সেই কলেজ পড়ুয়া ছেলেটিকে আজ মনে পড়ছে। ২০১০ সালের এক ট্রেনযাত্রায় পাশের বসা ও দাঁড়িয়ে থাকা চার/পাঁচজন যুবক আমাকে বিভিন্ন প্রশ্ন করতে থাকে। কেন কোথায় যাচ্ছি, কি করছি এসব। তারপর আলোচনা জমিয়ে তোলে। আমি অনেক আগে থেকেই চুপও থাকতে পারি, কথাও বলতে পারি। আপনি ট্রেনে বাসে আমার পাশে বসেছেন, প্রশ্ন করছেন বাড়ি কোথায়, কি করি ইত্যাদি। আমি আপনার প্রতিটি প্রশ্নেরই সংক্ষিপ্ত নির্লিপ্ত উত্তর দেব ঠিক, কিন্তু আপনাকে একটা প্রশ্নও করব না। কারণ আপনার ব্যক্তিগত বিষয়ে আমার কোনো আগ্রহ নেই। বেশির চেয়ে বেশি এতটুকু হতে পারে, আপনার চিন্তা-চেতনা ভাল ঠেকলে দু'চার কথা বলব, আর ব্যক্তিগত বিষয় বাদ দিয়ে লাইনের প্রশ্ন করতে পারলে মুখ কখনো কখনো 'অটো' হয়ে যায়।

তো সেদিন যখন ছেলেরা বিভিন্ন প্রসঙ্গে প্রশ্ন করতে করতে একসময় লাইনে আসে, আমি তখন জিজ্ঞেস করলাম, এতক্ষণ যেসব সমস্যার কথা বললেন, এসবের মূল কারণ কি? একজন তখন মাত্র দু'টি শব্দে এর সন্তোষজনক উত্তর দেয়। এখানে যারা আছেন, ঠিক সেই প্রশ্নটি করলে কয়জনের কাছ থেকে সঠিক উত্তরটি আশা যায় বলা মুশকিল। ছেলেটি বলেছিলেন, আমাদের মূল সমস্যা মূল্যবোধের অবক্ষয়। তবে এরপর যখন তাকে প্রশ্ন করা হয় যে, এর প্রতিকার কি? মূল্যবোধের অবক্ষয়রোধ বা পুনরুদ্ধার কিভাবে সম্ভব। তখন তিনি কিছু বলতে পারেননি।

অনলাইন একটিভিস্টরা গলা ফাটাচ্ছেন। কিন্তু কে শুনে কার কথা বা এর দ্বারা কি হচ্ছে? গুটকতক বেতনভূক্ত দালাল ছাড়া? কেউ কেউ আবার প্লাটফরম খুঁজতে খুঁজতে বেদিশা। তাই একটি প্লাটফরম দাঁড় করালাম। দেখি সত্যিকার অর্থে কয়জন পাওয়া যায়। আমি যদি আজ জামায়াতের মা-বাপ তুলে গালাগাল শুরু করতাম, তাহলে একশ্রেণির অসুস্থ পোলাপান-বিলাপান মুহূর্তেই জুটে যেত। কিংবা আওয়ামী লীগের চৌদ্দগোষ্ঠী উদ্ধার করতাম, তাহলেও অভাব নেই। কিন্তু সত্যিকার অর্থে পরিবর্তনের যে দাবি, তাতে দু'একজনও.....। হ্যাঁ জানি, আমি যা করছি এর দ্বারাও কিছু হবে না। তবে 'কিছু' হওয়ার বিষয়ে আমার দৃষ্টিভঙ্গিটা একটু ব্যতিক্রম। চলমান রাজনীতি নিয়ে কিছু বলার রুচি নেই। কারণ আমি আগে থেকেই বলে আসছি, সমস্যা অনেক পেছনে। আজ যদি কোনো সমঝোতা হয়ও তা খুবই সাময়িক। আর এ সাময়িক সমাধান নিয়েই ৪২ বছর ধরে দেশটা খুড়িয়ে খুড়িয়ে চলছে। কিন্তু যেকোনো সময় তা ভেঙ্গে পড়তে পারে।
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০৪

লিখেছেন রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯



গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন

এ আই নিয়ে ভাবনা

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯



গত দুই মাস এ আই সাবস্ক্রিপশন নিয়ে ব্যবহার করছি।

গতমাসে চ্যাটজিপিটির ২০ ডলারের প্লানটা নিয়েছিলাম। চলতি মাসে ক্লড এর ২০ ডলারের টা ব্যবহার করছি। ভ্যাট দিয়ে যদিও ২৩ ডলার পড়েছে।

এই... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×