এই মুহূর্তে প্রথম আলোতে এস এস সি পরীক্ষার্থী দের নিয়ে ৩ টি নিউজ দেখলাম প্রতি নিউজেই মেয়েদের ছবি, বাংলানিউজ এ দেখলাম ৫ টি নিউজ প্রতিটিতেই মেয়েদের ছবি। বাংলাদেশ প্রতিদিন এ দেখলাম ৫ টি ছবি প্রতিটিতেই মেয়েদের ছবি। সমকাল এ ৪ টি র মাঝে ৪ টি তেই মেয়েদের ছবি। বাকি গুলো আপনার খুজেন--
আজব আমাদের গণমাধ্যম আজব তাদের পলিসি যা আমাদের মাথার উপরে দিয়ে যায়। বাংলাদেশে কি নারীদের জন্য আলাদা বোর্ড রয়েছে কিনা, অথবা শুধু নারীদের রেজাল্ট হয়েছে কিনা তা আমার জানা নেই। তবে একজন বিদেশি যদি এই পত্রিকা গুলোর নিউজ দেখে তবে তারা এমনই ভাববে এটাই স্বাভাবিক।
সত্যি দুঃখজনক যে বাংলাদেশে কোন ছেলে শিক্ষার্থী পাশ করে নাই ??
এখানেই শেষ নয় , একটানা কত দিন যে তারা এ ধরনের নিউজ প্রকাশ করতে থাকবে সেটা বলা যাচ্ছে না।
এটা কোন ধরনের বৈষম্য মিডিয়াগুলোর জানিনা। এইসব বিষয় যে সদ্য পাশ করা ছেলে শিক্ষার্থীদের মনে প্রভাব ফেলছে না তা কিন্তু হলফ করে বলা যায় না। এবং তাদের মনে একটা ঘৃণার সৃষ্টি হওয়া স্বাভাবিক। এমন কি নারী শিক্ষার্থীদের প্রতিও তাদের একটা চাপা ক্ষোভের সৃষ্টি হতেই পারে যা ভবিষ্যতে একধরনের রেসিজম তৈরি করতে পারে।
আমরা আসলে আমাদের সন্তানদের সাথে বৈষম্য করছি অযৌক্তিক ভাবেই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


