আপন ঘাড়ে অসুর বহন
গণেশ ভেবে আপন ঘাড়ে করছে অসুর বহন
স্বার্থ লোভে নেতা সব পারে সইতে পারে দহন
নষ্ট কাজেও শুদ্ধ নেতা
দহন জ্বালায় সিদ্ধ ব্যথা
সিদ্ধি দাতা অসুর মেনে বইছে সুখে সিদ্ধি দহন ।
দাহ্য লাভা ঝরে
উত্থাল সমুদ্র পুষি একান্ত মনে ।
দহন দাহ্য লাভা ঝরে ক্ষণে ক্ষণে
দগ্ধ দেহে জলজ স্নান
যাপিত সুখে রচি গান
হিংস্র শোকে হারাই গহীন বনে ।
-----
সর্বশেষ এডিট : ০৩ রা অক্টোবর, ২০১৬ রাত ১০:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




