somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অভিবাদন তোমায় দুই হাজার তেরো সাল।

০৬ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এ ফাসির রায় হলো, এতে খুশি হওয়ার কিছু নেই। এরশাদেরও ১৫০ বছর জেল হয়েছিলো -আপনারা ভুলে গেছেন। এরশাদ সেই বাংলাদেশের এম।পি। মাঝে মধ্যে আবার কথাও বলে!!! ফাসিটা না হওয়া পর্যন্ত আমরা এবং শহিদদের আত্মা শান্তি পাবে না। কখন যে কি হয়ে যায়, -কে জানে ! আমি শেখ হাসিনার জীবনের নিরাপত্তা চাই।ধর্মীয় ফানাটিজম ভয়ংকর ব্যাপার। পড়াশুনা করা ছেলে-মেয়েদেরও দেখি ব্রেইন ওয়াশ হয়ে গেছে কারও কারও। তার কারণ অর্থনৈতিক- আরব দেশের সহায়তায় ব্যাংক, শিল্প প্রতিষ্ঠান দেশে গড়ে তুলেছে ইসলামী রাষ্ট্র গড়ে তোলার জন্যে। স্বাধীনতার পর, আলজেরিয়াতে আরব দেশের রাষ্ট্রপ্রধানরা বংগবন্ধুকে তাচ্ছিল্য করে বলেছিলো, ইসলামী রাষ্ট্র ঘোষনা করো, সাহায্য দেব। (ওরা আমাদের আজ মিসকিন বলে ডাকে) কিন্তু তিনি ছিলেন অটল। ১৯৭১-রে বাংলাদেশের মানুষ তো প্রান দিয়েছে আরেকটা পাকিস্তান বানানোর জন্যে না, বাংগালীর বাংগালীত্ত রক্ষা করার জন্য। বাংগালী হলো হিন্দু, মুসলিম, খৃষ্টান সমিলিত জাতি। জহির রায়হানের সময়ের প্রয়োজনে'' গল্পে লেখা, 'দেশ তো ভূ-গোলের ব্যাপার, হাজার বছরে হাজারবার তার সীমানা পালটায়'। দেশের নাম পাল্টায়, ভাষা, মাটি ও মানুষ থেকে যায়। আমরা ধৱ‍‌ম নির্ভর জাতি নই, ভাষা, কৃষ্টি ও ঐতিহ্য নির্ভর জাতি। যাদের এসব নেই বা ছিলো না, তারা সময়ের মহাসাগরে বেচে থাকার অবলম্বন হিসেবে ধর্মকে আকড়ে থাকে। ভেড়ার পাল সব সময় নিজের দলকে সংখ্যায় বাড়াতে চায়, হিংস্র প্রানীর খাদ্য সংস্থানের জন্যে। এখানেও তাই। (কাকতালীয়ভাবে বাংলার দামাল ছেলেরা বাংলায় ওদেরকে ভেড়া না বলে বলছে ছাগু- {তার কারণ বাংলাদেশের মানুষ ভেড়ার চেয়ে ছাগলের মাংসটাই বেশী খায় কিনা! তাই ছাগল ভেড়ার ঊপর বাংলায় বিজয়ী। })মজার বিষয় হলো, এরা বলে কোরআন পড়তে আরবী ভাষায়, মাতৃভাষায় নয়। জানেন কেনও? তাহলে মানুষ বুঝবে না আল্লাহর বাণী, এতে করে ভেড়ার দল নিয়ন্ত্রনে সহজ হবে। আল- কোরআন নাযিল হয়েছে সহজ সরল ভাষায় সকল সাধারণ মানুষের কল্যানের জন্যে। সবার জন্যে। এই জন্য আলেম-মাওলানা হওয়ার দরকার নেই। নবী করীমের মাধ্যমে সৃষ্টিকর্তা তা পাঠিয়েছেন। এটাও পেশাগত ব্যাপার - কোরআন বুঝানোর নাম করে হাতিয়ে নেয়া সাধারন মানুষের পুজি, রক্ত পানি করা টাকা। দাড়ির আড়ালে ধূর্ত শেয়াল। মানুষ নিজে নিজে আল-কোরআন বুঝে ফেললে তো আর লালসালু ব্যবসা হবেক না। ১৯৭১-রে মুক্তিযোদ্ধারা আমাদের স্বাধীনতা এনেছিলো, ২০১৩তে নতুন মুক্তিযোদ্ধারা সেই গল্পের সমাপ্তি টানছেন। যুব শক্তির মৃত্যু নেই - আছে রুপান্তর। এ যে আনবিক শক্তি। আইন অনুযায়ী কবে ফাসি হবে - দয়া করে জানুন এবং আমাদের জানান। আমাদের বাংলার বাগানে শেকড়সহ আগাছা তুলে, পুড়ে ফেলতে হবে। আর আ-গাছা চাই না। এই আগাছারা আমাদের উন্নয়নের সব শক্তি, নির্যাস খেয়ে ফেলেছে।
সাবাস বাঙ্গালী – সাবাস!

এই ঊপমহাদেশে তুমিই এক মাত্র জাতি – যে যুদ্ধ করে একটা দেশ বানিয়েছে, নিজের মাতৃভাষা রক্ষা করেছে, এমন জাতি এই পৃ্থিবীতে দু-টো নাই- একটাই, আর সেটা


= বাংগালী=।

তাই প্রতিবেশী বিদগ্ধজনেরা হিংসায় মরে। কি ভারত? কি পাকিস্হান(!), নেপাল, ভূটান, বার্মা? স্রীলংকা? উত্তর -
বাংলাদেশ।
সর্বশেষ এডিট : ০৬ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৪৬
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৮



রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।

পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৭


মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×