somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কেন এই বিদ্বেষ, কেন এত ঘৃণা-কুৎসা!!

০৯ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আবারও কয়েক মাসের জন্য ফেসবুক বন্ধ করে আমার বিশ্রাম ও একাকী সময় কাটানো দরকার। তরুণ প্রজন্মের আচরণ দেখে আমি হতাশ, মর্মাহত। ত্রিমুখী বা চতুর্মুখী পারস্পরিক ঘৃণার মাত্রা বানের পানির মত বাড়ছে। একের পর এক ঘৃণার বাঁধ ভেঙ্গে দিচ্ছে অপপ্রচার। ''সংঘাত অনিবার্য''। আওয়ামী লীগ জামায়াতকে যেমন ঘৃণা করে, তেমনি ঘৃণা করে ক্বওমীপন্থি ও আলেমদের, ক্বওমীও এই দুই দলকে একই রকম ঘৃণা করে।
চারদিকে ঘৃণা ও তাচ্ছিল্যের ছড়াছড়ি। এটা আরও বাড়াচ্ছে ত্রিমুখী শিক্ষাব্যবস্থা। প্রচলিত প্রতিটি শিক্ষাব্যবস্থায়ই ঘৃণার উপাদান বিদ্যমান। এমতাবস্থায় কারও পক্ষেই নিরপেক্ষ থাকা সম্ভব হচ্ছে না। এমনকি আমার পক্ষেও না। যদিও আমি সবাইকে মানুষ হিসেবে মূল্যায়ন করতে দীর্ঘ বৎসর ধরে চেষ্টা করে আসছি। আমার কথায়ও এখন অনেকেই আঘাতপ্রাপ্ত হচ্ছেন।

(ক). নাদিয়া শারমিনকে হামলার ঘটনায় যে অপপ্রচার শুরু হয়েছে তাতে ষঢ়যন্ত্রের গন্ধ পাচ্ছি। মনে হয় ঘটনা পূর্বপরিকল্পিত। অবশ্য আমি কাউকে দায়ি করব না।
(খ) অমি পিয়াল হুজুরদের বিরুদ্ধে যেভাবে অপপ্রচারে নেমেছে তাতে তাকে গ্রেফতারের দাবি যৌক্তিক। তবে আমি সমর্থন করি না। কারণ আমাদের অসংলগ্ন কথাবার্তা ও কার্যকলাপের দ্বারা একটা প্রজন্ম ইসলাম ও হুজুরদের প্রতি ক্ষুব্ধ। তবে তাদের সঙ্গে আলাপ করলে এ সমস্যা দূর হতে পারে।
(গ) আরিফ জেবতিক নাস্তিক নন, মহান আল্লাহর উপর অগাধ বিশ্বাস তার আছে। তার বহু লেখা থেকে আমি প্রমাণ পেয়েছি। ধর্মের প্রতি কটূক্তিকারিও নন। তবে তার একটাই সমস্যা, ওদের তিনি সমর্থন করেন এবং সহযোদ্ধা হিসেবে গ্রহণ করেছেন। এটা সম্ভবত তার 'মুক্তচিন্তা' ও 'বাক-স্বাধীনতার' ভ্রান্তি।

বাংলাদেশের কোন মানুষকে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামায়াতে ইসলামী, হেফাজতে ইসলাম ইত্যাদি বিশেষ কোন দল ও মতের গণ্ডিতে বিবেচনা না করে, এমনকি বিশ্বের অন্যান্য মানুষকেও বিশেষ ধর্ম-বর্ণ-গোত্রে বিবেচনা না করে বরং মানুষ হিসেবে কি বিবেচনা করা যায় না? অবশ্যই যায়। তবে এক্ষেত্রে উচু স্তরের জ্ঞান ও নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি লাগে। সবাই পারবে না। আর মানুষের সঠিক পরিচয় ও ব্যাখ্যা-বিশ্লেষণ উপস্থাপন করা গেলে একটি বৃহৎ ও সামগ্রিক ঐক্য সৃষ্টি হতে পারে, যা এ দেশের জন্য এখন খুবই দরকারী। এতে মুসলমানদের ধর্ম বিসর্জন দিতে হবে না, বরং আরো ভালোভাবে পালন করা যাবে।

এবার হয়তো আমাকে মাঠে নামতে হবে, গবেষণাগার ও ক্ষুদ্র প্রাতিষ্ঠানিক গণ্ডি ছেড়ে; ঘৃণা নয়, ভালোবাসা ছড়াতে। সর্বজনীন মানবিক ভালোবাসা। ইসলামিক, মানবিক, রাজনৈতিক সব প্রশ্নের সুস্পষ্ট জবাব ও ব্যাখ্যা দেয়া হবে ইনশাল্লাহ। শক্তিশালী সমালোচক ও প্রশ্নকারী চাই। প্রাথমিক পর্যায়ে সম্ভবত একটা ওয়েবসাইট খুলব। আমার দেশ-বিদেশের বন্ধু, সমালোচক, প্রশ্নকারী ও পাঠকগণ কে কে সাথে থাকবেন দেখব।

আমি এখন থেকে ফেবু-ব্লগে কিছুটা সময় কাটাতে চেষ্টা করব। আজকের এ পরিস্থিতিতে সিরিয়াসলি কিছু বিষয় আলোচনা করা দরকার। অধিকাংশ জনপ্রিয় ব্যক্তি বা ব্লগারগণ বুঝে বা না বুঝে বিভ্রান্তি (অথবা সত্য, তাদের দৃষ্টিতে) ছড়াচ্ছেন। তাদেরকে আলোচনার টেবিলে টেনে আনতে আমার ফ্রেন্ডদের প্রতি আমাকে সহযোগিতা করতে বিনীত অনুরোধ জানাচ্ছি। আশা করি আপনাদের আন্তরিক সহযোগিতা পাব। আমার লেখা যাদের ভালো লাগবে, শেয়ার বা কপি করে সূত্র উল্লেখ করতে কার্পণ্য বা লজ্জাবোধ করবেন না। অনেককেই দেখা যায় লেখার প্রশংসা করতে, কিন্তু অন্যদের নিকট পৌঁছানোও দায়িত্ব। বিশেষ করে তাদের নিকট, যাদের নাগাল আমি পাই না, খুব ছোট হওয়ায়। আর একমত না হলে খোলাখুলি বলবেন। আলোচনার বিকল্প নেই।
সর্বশেষ এডিট : ১০ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩৪
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে ভাল্লাগে- ২

লিখেছেন শেরজা তপন, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৪৯


"যে-রাঁধুনী জানে তার তরকারিতে স্বাদ হয়নি, সে নিমেষে লঙ্কার কৌটো উপুড় করে দেবে। তারপর অতিথি যখন কান দিয়ে ধোঁয়া ছেড়ে হাঁউমাউ করবে, রাঁধুনী তখন মিটিমিটি হেসে বলবে—‘একটু ঝাল বেশি... ...বাকিটুকু পড়ুন

চা এর আড্ডা।

লিখেছেন নাহল তরকারি, ০৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:১৬



শনিবার
৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
২৬ জমাদিউল আ. ১৪৪৮ হিজরি

কিছু মুহূর্ত কখনো হারিয়ে যায় না, সময়ের স্রোতে শুধু স্মৃতি হয়ে মনের গভীরে জমা থাকে।

২০১১ সাল। তখন আমি ইন্টারে পড়ি। নানীর... ...বাকিটুকু পড়ুন

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

×