somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

যান্ত্রিক পাগল
আমি এক যান্ত্রিক পাগল। যান্ত্রিক তবে যন্ত্র নই। অনুভূতিগুলোতে জং ধরে গেলেও আবেগটা রক্তে মিশে আছে। জীবনের ছোট ছোট দুঃখগুলো আমার কাছে বড় বড় আনন্দ হয়ে ধরা দেয়।

কিছু বস্তাবন্দী সস্তা আবেগ

২১ শে জুন, ২০১৭ দুপুর ১:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সন্ধ্যা তখন প্রায় সাতটা। সন্ধ্যা বললে ভুল হবে। শীতের সময়। সাতটা মানে রাত।
সময়টা ডিসেম্বরের শুরু। তখন রোজা শীতকালেই হত।
এইতো ক্লাস টু কি থ্রিতে পড়ি। সাতটা বাজতেই এশার আযান হয়ে যেত। সেই সাথে বেড়ে যেত তাড়াহুড়ো।
দ্রুত তৈরি হতে হবে, সাড়ে সাতটা থেকে তারাবি যে। মিনিট পাঁচেকের মধ্যেই তৈরি হয়ে বাসা থেকে দে দৌড়। গলির মাথায় এসে খানিক দাঁড়াতাম। শুধু তো আমিই যাবো না মসজিদে। আরো সাত-আট জন আছে।
খানিক বাদেই সবাই এসে পরতে একসাথে হাটা শুরু মসজিদের উদ্দেশ্যে। জায়নামাজ কাঁধেচাপা, পরনে পায়জামা পাঞ্জাবি, মাথায় টুপি। ও হ্যা, একটা কোটিও ছিল তখন। সেটাও পড়তাম। পাছে ঠাণ্ডা না গেলে যায়। শীত তো।
এভাবে টানা তিরিশ দিন।
আর চাঁদরাতে?
সেদিন তো কোনো কথাই নেই। পারলে সারারাতই বাইরে থাকি। কিন্তু আম্মুর বকার ভয়ে সাড়ে দশটা-এগারোটার বেশি বাইরে থাকা হত না।
অন্যরকম এক অনুভূতি ছিল তখন। রোযা-ঈদ।
এখনো রোযা আসে।
পুরোদস্তুর গরম।
জামাত এখন পৌনে নটায়।
সাড়ে আটটায় দৌড়ুতে দৌড়ুতে বের হই। হাপুশহুপুশ করতে করতে সোজা মসজিদে। গলির সামনে এখন আর কেউ দাঁড়ায় না।
সময় কই দাঁড়ানোর?
দাঁড়াবোই বা কার জন্যে?
মসজিদে তো এখন একাই যাই।
সবকিছুতেই পরিবর্তন।
বাসা বদলেছে। এলাকা বদলেছে। সেই সাত-আটজনের মানসিকতাও এখন ভিন্ন।
সবচেয়ে পাগলাটে ছেলেটা এখন দিনে প্রেম-পড়াশুনো আর রাতে কল সেন্টারে সময় দেয়।
একটু গরম মেজাজের ছেলেটা এখন দেখা হলে (কদাচিৎ) হেসে বলে, "চিটাগাং আসিস একবার। বেড়ায় যাইস।"
ক্লাসের নিয়মিত ফার্স্ট হওয়া সেই ছেলেটি এখন দেখা হলে কেমন যেন গুটিয়ে নেয় নিজেকে আর বলে, "তোরা তো ব্যাটা বস পোলাপান। পাবলিকে পড়িস।"
আর ওইযে ওই ছেলেটা, একটু কালো করে, কেমন যেন এড়িয়ে চলে যায়। কথা বলতে চায় না এখন। অথচ একসময় আমরাই বিরক্ত হয়ে বলতাম, "থামবি তুই? নয় পিডামু।" তার পোষা কুকুরটা এখনো আছে কিনা জানা নেই।
বাকিদের খোঁজখবর খুব একটা জানি না।
অবশ্য খোঁজ রেখেই বা কি করব? দিনগুলো যে এখন ছকে বাঁধা। বাসা-ক্যাম্পাস-টঙ-রেস্টুরেন্ট-এদিকওদিক-পড়ে পড়ে ঘুমানো-টিভি দেখা।
ওহহো! আরেকটা ইম্পর্ট্যান্ট জিনিস আছে। ফেইসবুক। এটা ছাড়া তো চলেই না।
যাকগে, বকবক শুরু করলে আর হুশ থাকে না। একদিককার কথা অন্যদিক হয়ে যায়।
বাদ।
ভাল থাকুক সবাই। যেখানেই আছে।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভয়ংকর সেই খবরের পর… সন্তানের হাতটা শক্ত করে ধরুন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৩ ই মে, ২০২৬ সকাল ১০:৪৫

আজ সকালে খবরটি পড়ে আমার মনটা একদম ভেঙে গেল। ভাবতেই ভয় লাগছে—আমাদের সন্তানদের আমরা আসলে কতটা অরক্ষিত পরিবেশে বড় করছি! ছোট্ট একটি নিষ্পাপ শিশু, যে পৃথিবীটাকে ঠিকমতো চিনতেই শেখেনি, তাকে... ...বাকিটুকু পড়ুন

হিন্দু খতরে মেঁ

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৩ ই মে, ২০২৬ বিকাল ৩:২৫


শুধুমাত্র মুসলিম বিদ্বেষী বক্তব্য দিয়ে ক্ষমতায় এসেছে শুভেন্দু। তার বক্তব্যের মূলপ্রতিপাদ্য হলো হিন্দু খতরে মেঁ! আশ্চর্যের বিষয় হলো সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা নাকি মুসলিমদের দ্বারা নির্যাতিত হচ্ছে, কিছুদিন পরেই নাকি পশ্চিমবঙ্গ... ...বাকিটুকু পড়ুন

সময় খুব দ্রুতই ফুরিয়ে যাচ্ছে।

লিখেছেন শ্রাবণ আহমেদ, ১৩ ই মে, ২০২৬ বিকাল ৫:৩০

দিনগুলো কেমন যেন দ্রুতই ফুরিয়ে যাচ্ছে!
দেখতে দেখতে মাস শেষ হয়ে যাচ্ছে,
এইতো সেদিন থার্টি ফার্স্ট নাইট উদযাপন করলাম,
আর এদিকে দেখি চার মাস শেষ হয়ে পাঁচ মাস চলছে। অথচ আমরা... ...বাকিটুকু পড়ুন

সূর্য পশ্চিম দিকে উঠে:)

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই মে, ২০২৬ রাত ১১:২০


আমাদের দেশে রাজনীতিতে নেতা যাই বলে তার কর্মীরা সেটাকে সঠিক মনে করে। সেটা নিয়ে দ্বিমত করে না। এখন ধরুন নেতা মুখ ফসকে বলে ফেলেছে “সূর্য পশ্চিম দিক থেকে উঠে।” তার... ...বাকিটুকু পড়ুন

ডেঙ্গু আবার ধেয়ে আসছে তাই ডেঙ্গু প্রতিরোধে একটি সমন্বিত কার্যক্রম রূপকল্প

লিখেছেন ডঃ এম এ আলী, ১৪ ই মে, ২০২৬ সকাল ১০:৪১


লেখাটির উপক্রমনিকা
মাস কয়েক আগে সামুর পাতায় ব্লগার কলা বাগান ১ এর একটি গুরুত্বপুর্ণ লেখা প্রকাশিত হয়েছে । লেখাটিতে থাকা মুল কথাগুলি ছিল... ...বাকিটুকু পড়ুন

×