somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

থাকবি তো আজীবন?

১১ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সময়টা অক্টোবরের শুরুর দিকে। বছরটা উল্লেখ করছি না। কোন এক ফ্রেন্ডের বার্থডেতে সারপ্রাইজ দেয়ার জন্য বার্থডে কেক কিনতে গিয়েছিলাম কোথাও। বুঝতে পারিনি সারপ্রাইজটা আমিই পাবো।
চুলগুলো তখনও ভেজা ছিল। ফোটায় ফোটায় পানি ঝরছে। একটা তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে বের হওয়া। পরনে... লাল... উঁহু গোলাপি একটা জামা। অসম্ভব পবিত্র লাগছিল সেদিন।
বেশ কিছুক্ষণ হা করে তাকিয়ে ছিলাম। চোখ সরাতে কষ্ট হচ্ছিল।
কিন্তু শুধু শুধু তো আর তাকিয়ে থাকা যায় না। তাই এইসেই-অমুকতমুক বলা শুরু করে দিলাম।
উদ্দেশ্য একটাই একটু বেশিক্ষণ তাকিয়ে থাকা। উদ্দেশ্য সফল হয়েছিলও বটে।
তবে সবচেয়ে বড় সারপ্রাইজটা তখনও অপেক্ষা করছে।
লম্বা কাহিনী। একটু ছোট করেই বলি।

কনফিউশনে পড়ে গেলাম। ভালোলাগা নাকি ভালবাসা?
বুঝলাম সেটাও। প্রবলেম সলভড।

না না। এটা সারপ্রাইজ ছিল না।
সারপ্রাইজটা আরেকটু পর।

প্রবলেম তখন আরেকটা দাঁড়িয়ে গেল।
বুঝতে পারছিলাম না কি করে বলবো। ফেস টু ফেস বলার মতো সাহস তখনও হয়নি।
কি করি?
কি আর? "ফেস"বুক আছে না?
বলে দিলাম সেখানেই।

সারপ্রাইজ এটাও না।
তাহলে কোনটা?

শালার! রিজেক্ট মেরে দিলো। :( :(
কুত্তা!!!

নারে ভাই। এটাও সারপ্রাইজ না।

ঠিক রিজেক্টও বলবো না। হ্যা-না কোন উত্তরই পেলাম না। তাই নিজেকে ওর থেকে একটু দূরে সরিয়ে নিলাম।
যোগাযোগ একদম বন্ধ হয়ে গেল। কথাবার্তা, দেখা কিছুই আর হত না। সব বন্ধ। সব শেষ।

হঠাৎ দুইবছর পর তাকে ফিরে পেলাম। এবার সে নিজে থেকেই এলো।

এটাই সারপ্রাইজ?
উঁহু!

তবে হ্যা! সে আসলো আর আমি তাকে সাথে সাথেই গ্রহণ করলাম- তাই কি হয়? কষ্ট কি কম দিয়েছে?
পাক্কা দুইবছর পেইন সহ্য করেছি। যদিও প্রকাশ করিনি কখনো। এটা আমার বিশেষত্ব। কষ্ট চেপে রাখতে পারা।

যাকগে, যা বলছি। এবার আমার পালা। নানান টালবাহানা শুরু করে দিলাম।
আমিতো অমুক মেয়ের প্রতি ক্রাশড, তমুক মেয়েকে বেশি পছন্দ, এখন আর আগের মতো ফিল করি না ইত্যাদি হাবিজাবি-জাবিহাবি।

এরপর?

বেহায়া মেয়ে!! এখনো আছে।

এটাই সবচেয়ে বড় সারপ্রাইজ।

কেউ একজন বলছিল, "তুই থেকে তুমি হয়ে ওঠা সম্পর্কগুলো একটু বেশিই কিউট।"
আসলেই তাই।

পাশে থাকবি... থুক্কু.. থাকবে তো সবসময়?
সর্বশেষ এডিট : ১১ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:৫২
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে

লিখেছেন রাজীব নুর, ২৮ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:২৩



মেট্রোরেল পুরো বাংলাদেশের জন্য শান্তির বিষয়।
শুধু মেট্রোরেল না পদ্মাসেতুও। দারুণ এক কাজ হয়েছে। আগে মতিঝিল থেকে মিরপুর বা উত্তরা যেতে খবর হয়ে যেতো। তিন ঘন্টার বেশি সময় লাগতো। এখন... ...বাকিটুকু পড়ুন

কারণে অকারণে ছবি

লিখেছেন মায়াস্পর্শ, ২৮ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:৫৬

আমি ছবি তুলি। পরে সেগুলো দেখি। বেশ ভালো লাগে। ফোনের স্টোরেজ এ আজ দেখলাম মোট ছবি ৬৮৯৩ টি। ব্লগে কখনোই ছবি দিয়ে লেখা হয়নি। আজ মাইদুল ভাইয়ের লেখা... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ বাবার প্রত্যাবর্তন

লিখেছেন সামিয়া, ২৯ শে জুন, ২০২৬ রাত ৩:০৩



একটা মাস হয়ে গেল।
ইউনাইটেড হাসপাতালের সিসিইউর সামনে দাঁড়িয়ে থাকতে থাকতে সময়ের হিসাব হারিয়ে ফেলেছে রিপা। দেয়ালে ঝোলানো ঘড়ির কাঁটা ঘুরছে, নার্সরা ডিউটি বদলাচ্ছে, ডাক্তাররা আসছেন, যাচ্ছেন। শুধু একটা... ...বাকিটুকু পড়ুন

আনন্দ ও শোকে কবিতা সংকলন - অক্টোবর ২০২৫

লিখেছেন বিজন রয়, ২৯ শে জুন, ২০২৬ দুপুর ১২:২৫



আনন্দ বিশ্বকাপ ফুটবল!
শোক ভেনেজুয়েলা ভূমিকম্প!!


এই আনন্দ ও শোকে কবিতা সংকলন পোস্ট অক্টোবর ২০২৫! অনেক দেরি হয়ে গেল! হ্যাঁ অক্টোবর ২০২৫ এর সব কবিতা সংরক্ষিত ছিল, কিন্ত সময়ের অভাবে সময়... ...বাকিটুকু পড়ুন

ভালোবাসার আলো, স্মৃতি জাগানিয়া তুমি !!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৯ শে জুন, ২০২৬ বিকাল ৪:৩২



ভালোবাসার আলো, স্মৃতি জাগানিয়া তুমি !!!

(The Hertiest Light, The Fleeting Memory)



তোমার ছোঁয়ায় থমকে দাঁড়ায় চেনা সময়টুকু,
দূরে গেলেই মেঘের ছায়ায় কাঁদে অবুঝ সুখ।
সুন্দর সেই দিনগুলো যায় ,হুট করে... ...বাকিটুকু পড়ুন

×