somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমি এবং হিমু

২৪ শে আগস্ট, ২০১৩ রাত ৮:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গতকাল হিমুর ফোন পেয়ে ক্লাস শেষে তার সাথে দেখা করতে গেলাম ।তার মনটা তেমন ভাল নেই শরীরের প্রতি সে-তো বরাবরই উদাসীন । এখন তার খবর কেউ রাখেনা হুমায়ুন আহমেদ মারা যাওয়ার পর থেকে কেউ তার খবর নেয়নি।জানতেও চায়নি হিমু কেমন আছে ।এটা নিয়ে হিমুর কোন দুঃখ না থাকলেও আমার খারাপ লাগে ! হিমু আমার চেয়ে অনেক বড় (বয়সে,গুণে,মেধায়) তার পরেও তার ইচ্ছা আমি তাকে হিমু বলেই ডাকি।যাই হোক তার বাসায় গেলাম ক্লাস শেষে।হিমু দেখি ফ্লোরে শুয়ে আছে !
-আপনি ফ্লোরে শুয়ে কেন?
-ও,তুমি আসছ?বস,ক্লাস ছিল?
-হ্যাঁ।কিন্তু আপনি ফ্লোরে কেন?
-নাহ!!তেমন কিছু না ! আমার শরীর একটু গরম গরম লাগছিলো তাই ফ্লোরে শুয়ে ঠান্ডা করছিলাম।তো ভাল আছ ? ক্লাস কেমন চলছে?নতুন বন্ধু জোগাড় হয়েছে নিশ্চই?
-আছি মোটামোটি । নতুন বন্ধু হয়নি কেউ এখনো।আপনার শরীর গরম লাগছিলো বললেন?জ্বর হয়েছ?
-না না ।

এরপর আমি হিমুর কপালে হাত দিয়ে দেখলাম যে তার কপালটা যেন গরম কড়াই।
-আরে হিমু আপনার তো ভীষন জ্বর । চলেন ডাক্তারের কাছে যাই।
-না না ও কিছু নাহ! এমনি ঠিক হয়ে যাবে ।
-না,চলেন (জোর করেই নিয়ে গেলাম ডাক্তারের কাছে , কিছু ঔষধ এর নাম এবং টাকা দিয়ে কেনা কিছু উপদেশ নিয়ে আবার হিমুর বাসায়।হিমুকে রেখে ঔষধ গুলো কিনতে গেলাম এবং অল্পক্ষনেই ফিরলাম)
-হিমু ভাই দেখেন আপনি কিন্তু শরীরের যত্ন নিবেন ঠিক মত এভাবে মানুষ বাঁচেনা।
-হা হা হা!মানুষ জন্মনেয় মরার জন্য।আমিও মানুষ আমিও জন্মেছি মরার জন্য।
-উফ!ভাই আপনার এইটাইপের উদাসীন কথা ভাললাগেনা।
-আচ্ছা বাদ দাও।চলো আজকে চাঁদ দেখতে যাই অনেকদিন হল চাঁদ দেখিনা।জোছনা খাবো আজকে মন ভরে।
-ভাই আপনার তো জ্বর!এই শরীর নিয়ে...!! (মনে মনে যেতে খুব ইচ্ছে হচ্ছিল তাই বেশি বারন করলাম না) আচ্ছা যাবো।

রাতে বের হলাম ঠিক ১১'টার দিকে।হিমু ভাই আজ আমাকে একটা হলূদ পাঞ্জাবি দিলেন।তার নিজের অনেক পুরনো মনে হল।কিন্তু খুব খুশি লাগছিল । নিজেকে যেন হিমু মনে হচ্ছিল।হাহাহা!!!
বের হওয়ার আমি স্যান্ডেল পড়ে বের হচ্ছিলাম কিন্তু হিমু স্যান্ডেল পড়তে দিলনা।তাই খালি পায়ে আল্লাহ প্রদত্ত গাড়ি (পা) দিয়েই চলতে লাগলাম। বেশ ভালোই লাগছে পা দ্বারা রাস্তা অনুভব করার মজাই আলাদা।
কিছুদুর যাওয়ার পর একটা কদম ফুলের গাছ দেখে দাঁড়িয়ে গেল হিমু।
-কদম ফু্লের গাছ না এটা?
-হ্যাঁ।
-দাড়াও আমি একটা ফুল নিই।
-কি?এত রাতে না না।আর এতো উচুতে উঠা আপনার পক্ষে আকাশ কুসুম কল্পনা।
আমার বারন না মেনেই উঠে গেল গাছে । দুটো ফুল নিয়ে নেমে এলো।
-নাও এটা তোমার একটা আমার।
-ধন্যবাদ।
-হুম!!চলো তোমার প্রেমিকার বাসায় যাবো।
-কি বলেন ভাই এতো রাতে!
সোনামের সাথে রিলেশন এক বছরের আজকে অনেকবার ফোনে কল দিয়েছিল কিন্তু বরাবরের মতই আমি পিকআপ করিনি।রাগ করেছে কিন্তু ভালবাসা তার বেড়েছে অনেক।খুব ভাল মেয়ে দেখতে অনেক সুন্দর আমার দেখা পৃথিবীর শ্রেষ্ঠ হাসি তার ঠোঁটে।আমার মতো একটা আবালের সাথে যে কেমনে ফেঁসে গেল আল্লাহ মালুম।যাহোক কদম ফুলটা নিয়ে এখন গেলে সব রাগ চলে যাবে ওর।তাই যেতে রাজি হলাম।
কিন্তু কিছুদুর যাওয়ার পর হিমু বললো তুমি যাও আমি আর যাবো না কাজ আছে ।বুঝতে পারলাম না হিমু কোথায় যাচ্ছে ।
আমি গেলাম সোনামের বাসার সামনে ফোন দিলাম তাকে ঠিক একবার রিং বাজতেই ফোন ধরলো সে।
ওপার থেকে ভাসে এলো তার মিষ্টি সুর
-হ্যালো,কে ?কেন ফোন করেছ?কি চাই?আমি ফোন দিলে তো ধরনা!ভাব দেখাও বেশী।
-নিচে আস।
-কি?
-নিচে নামো।আমি দাঁড়ায় আছি তুমি আসো।
-সত্যি!? আচ্ছা এক মিনিট।
২০মিনিট পর ও এলো শাড়ী পরা ।হলুদ শাড়ী । মনে হল যেন পরি দেখছি।কপালে ছিলো কালো মোটা টিপ ।খালি পায়ে নুপুর পরেছিল। দারুন লাগছিল।
-এই নাও কদম ফুল এটা তোমার জন্য ।
-থ্যাংক ইয়ু ।
এর পর তাকিয়ে ছিলো আমার দিকে যেন মনে হচ্ছিল চোখের পলক ফেলতে ভুলে গেছে ও।
ও বললো -আমি জানতাম তুমি আসবা হিমু ভাই বলেছিল আমাকে ।
আমার আর বুঝতে বাকি রইলোনা কেনো হিমু আমাকে আজ ডেকেছিলো।।
এবং কোথায় গেলো।

[কপি রাইটঃইকরাম হোছাইন জারিফ (স্বার্থপর হিম] )
সর্বশেষ এডিট : ১০ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:১৮
৫টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে ভাল্লাগে- ২

লিখেছেন শেরজা তপন, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৪৯


"যে-রাঁধুনী জানে তার তরকারিতে স্বাদ হয়নি, সে নিমেষে লঙ্কার কৌটো উপুড় করে দেবে। তারপর অতিথি যখন কান দিয়ে ধোঁয়া ছেড়ে হাঁউমাউ করবে, রাঁধুনী তখন মিটিমিটি হেসে বলবে—‘একটু ঝাল বেশি... ...বাকিটুকু পড়ুন

চা এর আড্ডা।

লিখেছেন নাহল তরকারি, ০৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:১৬



শনিবার
৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
২৬ জমাদিউল আ. ১৪৪৮ হিজরি

কিছু মুহূর্ত কখনো হারিয়ে যায় না, সময়ের স্রোতে শুধু স্মৃতি হয়ে মনের গভীরে জমা থাকে।

২০১১ সাল। তখন আমি ইন্টারে পড়ি। নানীর... ...বাকিটুকু পড়ুন

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

×