ভালবাসার পায়রারা উড়ে গেছে,
সাদা বিছানার এক পাশে শূন্যতা।
পাশ বালিশে জমা হয় বেদনা,
খাটের তলা ভড়ে ওঠে কাঁসার জিনিষে।
পোলারয়েডে বিস্তারিত হচ্ছে ছত্রাক,
ভালবাসার পায়রারা উড়ে গেছে।
ছাদের পাঁচিলটায় সবুজ ফার্ন,
এন্টেনাতে বাঁধা পড়েছে ছেঁড়া ঘুড়ি।
বিমুর্ত সময় ওই সাদা-কালো টিভিটায়,
গল্পের বইগুলি স্যাঁতস্যাঁতে হয়ে আছে।
ইজি চেয়ারের পাশে এককাপ চা,
ভালবাসার পায়রারা উড়ে গেছে।
সর্বশেষ এডিট : ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




