মানুষের মানুষ হতে আরও কিছু সময় দরকার।
স্বপ্ন গুলি তখনই মরে যায় যখন সত্যি হবার
-সময় থাকেনা,মানুষ হবার স্বপ্ন গুলি মরে যায়।
মানুষ যদি বাঁচে তার স্বপ্নপুরন হবার আশায়,
তবে স্বপ্নগুলি বেঁচে থাকে যতক্ষন সত্যি হবার
-আনুমানিক সম্ভাবনাময় সময় থাকে তাদের ।
স্বপ্নের লাশে,জীবাশ্মে ভরে ওঠে মানুষের হৃদয়,
কীট ধরে লাশে ,ঘুন ধরে জীবাশ্মে ,এই অল্প সময়
-স্বপ্নের পচা গন্ধে দম বন্ধ হয়ে আসে মনুষ্যত্বের।
দীর্ঘশ্বাসে নতুন স্বপ্নের ভ্রুন মারা যায় হাজার হাজার,
স্বার্থপর মন চাওয়া পাওয়ার হিশেব মেলায়,
না পাওয়ার ব্যার্থতাও হার মানে মৃত্যুর চিন্তায়।
মানুষের ভেতরের মানুষটা মারা যায় বারবার,
মানুষের মানুষ হতে আরও কিছু সময় দরকার।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



