somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

যাযাবর জোনাকি
'আমাদের চাওয়া আর পাওয়ার মাঝখানে একটা দেয়াল আছে, এর একদিকে থাকে চাওয়া,আর একদিকে পাওয়া। মুখ্য সমস্যা হল দেয়ালটা স্বচ্ছ কাঁচের'

#নোট: গ্রুপ অব পিপল

১৫ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মানুষ সংঘবদ্ধ জীব। এই মানব সমাজে আবার একই দর্শন এবং ধ্যানধারণায় বিশ্বাসী মানুষগুলি নিজেরা মিলে একেকটা গ্রুপ বা কমিউনিটি করে থাকে। এইটা অনেক আদিম অভ্যাস। যাকে বা যাদের ভালো লাগে তাদের সাথে চল। যাদের সাথে মেলে তাদের সাথে চল। এখন সমস্যায় পড়ে তারা, যারা কোন কারনে বা অকারণে গ্রুপে সামিল হয় না বা চেষ্টা করে সামিল হতে কিন্তু পারেনা। কিংবা হয়তো গ্রুপের আর সকলের মত দশটাতে দশটা মতে মিল নেই। সাতটাতে আছে,তাই গ্রুপে যায় না। তারা কিরকম সমস্যায় পড়ে তা নিচের উদাহরণে একটু স্পষ্ট হবে।
উদাহরণ :
মনে করি 'ক' এর সাথে প্রতিদিন বিস্কুট খায় খ, গ, ঘ,ঙ,চ,ছ। এরা সবাই একই কম্পানির বিস্কুট "জ" একইভাবে খায়। বা প্রতিদিন একই সাথে খেতে খেতে সকলে একই ভাবে খাওয়া রপ্ত করে ফেলেছে। তারা সকলে মিলে একদিন ঠিক করলো তারা একটা বিস্কুট খাওয়া গ্রুপ করবে, যার নাম হবে 'ঝ'। তারা সকলকে এই গ্রুপে যোগদান করতে দাওয়াত দিবে এবং সকলকে তাদের মত করে বিস্কুট খাওয়া শিখাবে।
এখন 'দ' হল ঘ,ঙ,চ এর পরিচিত। একই অফিসে কাজ করে। সে বেচারাও বিস্কুট খেতে পছন্দ করে। কিন্তু সব সময় নিয়ম করে বিস্কুট খেতে পারে না বলে, সে 'ঝ' গ্রুপে যোগ দেয়নি। সে মাঝে মধ্যে সময় সুযোগ পেলে বিস্কুট খায়। কখনো চায়ের সাথে, কখনো কলার সাথে কখনো বা কোল্ডড্রিংক্সের সাথে সে বিস্কুট খায়। সে তার ইচ্ছেমত বিস্কুট খায়।যেকোন কোম্পানির বিস্কুট খায়।
একদিন হল কি, এক চায়ের দোকানে 'ঘ' এবং 'চ', 'দ' কে দেখল যে সে খালি মুখে বিস্কুট খাচ্ছে। 'ঘ' আগ্রহী হয়ে দেখে 'চ' কে বলল, "দেখ, 'দ' বিস্কুটও খায়!" 'চ' বলল " ওমা ওটা তো 'ন' কোম্পানির বিস্কুট! অই নিশ্চয়ই 'ধ' বিস্কুট খাওয়া গ্রুপে যোগদান করেছে। ওই গ্রুপের সকলে 'ন' কোম্পানির বিস্কুট খায়। " তখন 'ঘ' বলে, " হুম, দেখনা বিস্কুট খালি মুখেই খাচ্ছে, এটা তো ঠিক না। এভাবে বিস্কুট খেলে তো বিস্কুট খাওয়া হবেনা। ওই কি জানে না দুধের সাথে বিস্কুট খাওয়া কতটা স্বাস্থ্যকর। এর বৈজ্ঞানিকভাবে প্রমাণিত গুনাগুন কত? বেটা মূর্খ!",'চ' উত্তরে বলে, " 'ধ' গ্রুপের ওরা তো বিস্কুট খাওয়া ধরলো মাত্র কিছুদিন হল, ওরা আবার বিস্কুট চেনে? চিনলে 'ন' কোম্পানির বিস্কুট খায়, ছিঃ! পাশ দিয়ে গেলেও তো গন্ধটা নাকে এসে লাগে। দেখ বিস্কুট প্রথমে হাত দিয়ে ভেঙে মুখে না দিয়ে সরাসরি মুখে দিয়ে দিচ্ছে, এতো নিষ্ঠুর! এতো বিস্কুটের প্রতি অন্যায়! কেউ কিভাবে করে এইরকম নিষ্ঠুরতা। এইসব কিছু শুধু ওই 'ধ' গ্রুপই শেখায়।হায়, এরা আমাদের গ্রুপে আসেনা কেন যে? " 'ঘ' একই আফসোস ঝেড়ে ফেলে দিয়ে বলে, "বাদ দে যেদিন 'প' এর মত গ্যাস্ট্রিকের সমস্যায় পড়বে সেদিন ঠিকই " জ" বিস্কুট খাবে।"
এই সময় 'দ' 'ঘ' আর 'চ' কে দেখতে পায়, সে তাদেরকে হাত তুলে ডেকে হাসি মুখে বলে " কি খবর? এসো একসাথে চা খাই "। 'চ' তখন পাংশু মুখে হাসি টেনে বলে, " নাহ, আমরা চা খাই না"।

পরিশেষে বলা যায়, এই রকমফেরের বিভিন্ন ধর্মীয়, সামাজিক, অসামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক আরো অনেক গ্রুপে আমরা প্রতিনিয়ত ভাগ হচ্ছি। ছোট ছোট ভাগে। এটা আমাদের আদিম অভ্যাস।

[আশাকরি কেউ না বুঝে, ভুল বুঝে বা বেশি বুঝে কমেন্ট করবেননা। ]
সর্বশেষ এডিট : ১৫ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:৪৪
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সাবধানের মার্ নেই

লিখেছেন ঢাকার লোক, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৩১


নিউ ইয়র্ক থেকে ফিরার পথে নিউ আর্ক্ লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যখন এরোপ্লেনে উঠে নির্দিষ্ট সীটের কাছে পৌঁছলাম দেখলাম এক প্রৌঢ় ভদ্রলোক জানালার পাশের সিটটাতে অলরেডি বসে আছেন। আইল ও... ...বাকিটুকু পড়ুন

হারানো বিজ্ঞপ্তি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩১



অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা... ...বাকিটুকু পড়ুন

মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:২৫


মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?

শেখ হাসিনা কি ফিরবেন?
আন্তর্জাতিক রাজনীতিতে কখনো কখনো একটি বৈঠকের চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে- কোন বৈঠকটি হলো, কোনটি হলো না এবং কোন... ...বাকিটুকু পড়ুন

সংখ্যা গরিষ্ঠ মুসলিম হিসেবে গর্ব করার কিছু নেই......

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৮

আমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন

অল্প একটু পাশে থেকো

লিখেছেন রানার ব্লগ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০



আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।

শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।

আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন

×