somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাজেট নিয়ে একটি গল্প

১১ ই জুন, ২০১৩ বিকাল ৩:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাজেট নিয়ে একটি গল্প

সম্প্রতি ঘোষিত হলো বর্তমান সরকারের শেষ বাজেট। বাজেট নিয়ে নানা মহলে রয়েছে নানা মত। কারো কাছে এটা ‘অশোভনীয় আশাবাদের বাজেট’ আবার কারো কাছে বাজেট পুরোপুরি ব্যর্থতার বাজেট।আসলে বাজেট যাই হোকনা কেন সেটা যদি পুরোপুরি বাস্তবায়ন করা যায় তাহলেও এই বাজেটের টাকাতেই দেশের উন্নতি চোখে পড়ার মত অবস্থানে নিয়ে যাওয়া যায় বলে অনেকেই মনে করেন।কিন্ত যে পরিমান অর্থের বাজেট পেশ করা হয়েছে তার কতটা কাজে ব্যয় হবে আর কতটা পকেটে যাবে তার একটা গল্প আপনাদের শোনাবো বলেই সাহস নিয়ে লিখতে বসেছি। প্রাচীন কালে চীন দেশের রাজা একবার ফ্রান্সের রাজধানী প্যারিসে আসলেন। প্যারিস নগরী সেই বহুকাল আগে থেকেই মোটামুটি উন্নত। রাতে প্যারিসের চারপাশ হরেক রকম আলোতে আলোকিত হয়ে ওঠে। তো সেই সময় চীন দেশের রাজা প্যারিসের রাতের সৌন্দর্য দেখে বিমোহিত হয়ে গেলেন। মনে মনে ঠিক করলেন দেশে ফিরে তিনিও তার রাজধানী এভাবেই আলোঝলমলে করে গড়ে তুলবেন।চীনের রাজা দেশে ফিরে প্রধানমন্ত্রীকে ডেকে আনলেন। তিনি প্রধানমন্ত্রীকে তার ইচ্ছার কথা জানালেন এবং বললেন রাজধানী আলোকিত করার জন্য দুই কোটি ইউয়ান বরাদ্দ করা হলো। প্রধান মন্ত্রী রাজাকে আস্বস্থ করলেন যে রাজার ইচ্ছা পূরণ করা হবে। প্রধান মন্ত্রী এবার গেলেন অর্থ মন্ত্রীর কাছে। গিয়ে বললেন মহামান্য রাজা চেয়েছেন রাজধানী শহর আলোকিত করতে। এ জন্য তিনি এক কোটি ইউয়ান বরাদ্দ দিয়েছেন। আপনি ব্যবস্থা গ্রহণ করুন।অর্থমন্ত্রী প্রধানমন্ত্রীকে আস্বস্থ করলেন যে তিনি এখনি ব্যবস্থা নিচ্ছেন। প্রধান মন্ত্রী যেতে যেতে মনে মনে ভাবলেন কোন কাজ না করেই এক কোটি ইউয়ান হাতিয়ে নিলাম কাজটা মন্দনয়। প্রধান মন্ত্রী চলে যাওয়ার পর অর্থমন্ত্রী গেলেন পরিকল্পনা মন্ত্রীর কাছে।গিয়ে জানালেন রাজা এই রাজধানী শহর আলোকিত দেখতে চান তাই এ জন্য তিনি পঞ্চাশ লাখ ইউয়ান বরাদ্দ দিয়েছেন। আপনি কাজ করার ব্যবস্থা নিন। পরিকল্পনা মন্ত্রি তাকে জানালেন অচিরেই কাজ শুরু হবে।প্রধান মন্ত্রীর মত অর্থ মন্ত্রীও ফিরে যেতে যেতে ভাবলেন কি সহজেই এক কোটি ইউয়ান থেকে পঞ্চাশ লাখ ইউয়ান হাতিয়ে নিলাম।পরিকল্পনা মন্ত্রী গেলেন স্থানীয় সরকার মন্ত্রীর কাছে। গিয়ে জানালেন মহামান্য রাজা রাজধানী আলোকিত করার জন্য পচিশ লাখ ইউয়ান বরাদ্দ করেছেন। আপনি ব্যবস্থা গ্রহন করুন। এই বলে তিনি ফিরে আসলেন।তার পকেটেও তখন পচিশ লাখ ইউয়ান।স্থানীয় সরকার মন্ত্রী জেলা প্রশাসককে ডেকে জানিয়ে দিলেন মহামান্য রাজা এই রাজধানী শহর আলোকিত দেখতে চান তাই তিনি পনের লাখ ইউয়ান বরাদ্দ করেছেন। আপনি শহর আলোকিত করার ব্যবস্থা করুন।জেলা প্রশাসক তাকে আস্বস্থ করলেন তিনি অতি দ্রুত ব্যবস্থা নিচ্ছেন। মন্ত্রী চলে যাবার পর জেলা প্রশাসক থানা নির্বাহী অফিসারকে ডেকে জানালেন মহামান্য রাজা এই শহর আলোকিত দেখতে চান । তাই তিনি পাচ হাজার ইউয়ান বরাদ্দ দিয়েছেন। আপনি ব্যবস্থা নিন। জেলা প্রশাসককে আস্বস্থ করে থানা নির্বাহী অফিসার চলে গেলেন ইউনিয়ন কাউন্সিলরের কাছে। গিয়ে জানালেন মহামান্য রাজা এই শহরকে আলোকিত দেখতে চান। তাই তিনি এক হাজার ইউয়ান বরাদ্দ দিয়েছেন। আপনি দ্রুত শহর আলোকিত করার ব্যবস্থা করুন।এই বলে তিনি ফিরে গেলেন। ইউনিয়ন কাউন্সিলর তার দায়িত্ব পালন করতে লেগে গেলেন। তিনি প্রতি বাড়ি বাড়ি গিয়ে সবাইকে জানালেন মহামান্য রাজা এই শহর আলোকিত দেখতে চান তাই আপনারা সবাই হরেক রকম লাইট কিনে আজই রাস্তার ধারে ধারে জ্বালিয়ে দিন। তার কথা মত সবাই নিজ নিজ পকেটেরে ইউয়ান খরচ করে লাইট কিনে জ্বালিয়ে দিলেন। সেই রাত থেকে সারা শহর হরেক রকম আলোয় আলোকিত হয়ে উঠলো।রাজা ভীষণ খুশি হলেন।তিনি প্রধান মন্ত্রীকে ধন্যবাদ দিলেন সুন্দর ভাবে কাজ করার জন্য। প্রধান মন্ত্রী অর্থমন্ত্রীকে গিয়ে ধন্যবাদ দিলেন অর্থমন্ত্রী পরিকল্পনা মন্ত্রীকে গিয়ে ধন্যবাদ জানালেন। পরিকল্পনা মন্ত্রী স্থানীয় সরকার মন্ত্রীকে ধন্যবাদ জানালেন। স্থানীয় সরকার মন্ত্রী জেলা প্রশাসককে ধন্যবাদ জানালেন এভাবে ইউনিয়ন কাউন্সিলর বাড়ি বাড়ি গিয়ে সবাইকে ধন্যবাদ জানালেন। সেদিন থেকে শহর আলোকিত হলো আর রাজা মনের সুখে বাস করতে লাগলেন।’

**আমাদের সরকারও বাজেট ঘোষণা করেছে।সেই বাজেটের অর্থের পরিমাণও বিশাল বললে ভুল হবেনা। কিন্ত আমাদের কাছে সেই অর্থের কানা কড়িও পৌছাবেনা।শেষে চীন দেশের সেই শহর আলোকিত করার মতই আমাদের নিজেদের টাকায় শহর আলোকিত করতে হবে।
**যা বাজেট পেশ করা হয়েছে তাই বাস্তবায়ন করুন কোন রুপ অনিয়ম না করে দেখবেন এ দেশের একটা রাস্তা থাকবেনা যেখানে স্কেটিং করার মত হবেনা। এমন কোন গ্রাম থাকবেনা যেখানে বিদ্যুতের আলো পৌছাবেনা।এমন কোন স্কুল কলেজ থাকবেনা যেটা এমপিও করতে আমাদের চিন্তা করতে হয়।
**আসুন আমরা যা বাজেট দিয়েছি সেটাই সুষ্ঠু ভাবে ব্যবহার করি। পদ্মা সেতুর মত আরো অনেক সেতু আমরা নিজেরাই করতে পারবো যদি বাজেটের প্রতিটা টাকা সঠিক ভাবে সঠিক খাতে ব্যয় করি। এটা কোন পাগলের উচ্চাভিলাষি স্বপ্ন নয় এটাই বাস্তবতা।


জাজাফী
এস এম হল
ঢাকা বিশ্ববিদ্যালয়
১১ জুন ২০১৩
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রসঙ্গ - এআই

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:১৭



আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

×