অবশ্যই তোমাদের জন্যে গৃহপালিত জন্তু জানোয়ারের মাঝে (প্রচুর) শিক্ষার বিষয় রয়েছে, তাদের উদরস্থিত (দুর্গন্ধময়) গোবর ও (নাপাক) রক্তের মধ্য থেকে নিঃসৃত (পানীয়) খাঁটি দুধ আমিই তোমাদের পান করাই, পানকারীদের জন্যে এই (দুগ্ধ) বিশুদ্ধ ও সুস্বাদু।
খেজুর ও আংগুর ফলের মধ্যেও (শিক্ষণীয় বিষয় রয়েছে,) তা থেকে তোমরা নেশাকর (হারাম) জিনিস যেমন বের করে আনছো তেমনি (তা থেকে হালাল ও) উত্তম রেযেকও তোমরা লাভ করো, নিঃসন্দেহে এতে (আল্লাহর কুদরতের) অনেক নিদর্শন আছে, তাদের জন্যে যারা জ্ঞান সম্পন্ন সমপ্রদায়ের লোক।
(সূরা আন নাহলঃ আয়াত ৬৫-৬৭)
সর্বশেষ এডিট : ১২ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ১১:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



