তোমার কি মনে পড়ে সেই ছোট্ট নদীটি, যে-নদী
আমরা দুপুরে নিত্য প্রচন্ড দুপুরে
হাতে হাত বেঁধে সাঁতারে পারাপার হয়েছি এবং
জোয়ারের জল কিছু তুলে এনে ছড়িয়েছি প্রত্যহ বাগানে?
তোমার কি মনে পড়ে
আমরা ক-জন আমরা সবাই বিকেলে
উঠানের পূব পাশে আমলকির ছায়ায় দাঁড়িয়ে
সেই নদী দেখতাম ভাবতাম কোনো অপরূপ নর্তকীর মতো
সে যেন প্রত্যহ কোনো পরীর দেশের সুর
বেঁধে নিয়ে পায়ের ঘুঙুরে আসে যায়;
শীতে গ্রীষ্মে শরতে বর্ষায়
ক্লান্তি তার ছিল না।
এবং আমরা পরস্পর সেই সুসম্পন্ন ইতিহাস
সগর্বে স্মরণ করে মুখর হয়েছি।
এই নদী
নদীর উজ্জ্বল তীর ঘেঁষে কবে হেঁটে গেছে
আমাদের পিতা আর পিতামহ এবং তাদের
প্রপিতামহের তৃপ্ত কাফেলা। তোমার
মনে পড়ে আমরাও কজন আমরা সবাই সদলে মাঝে মাঝে
সেই ছোট নদীটির স্বচ্ছ জলে গা ভাসিয়ে স্নান করে
ঘাটে এসে বসেছি এবং
দেখেছি শরীরে জ্বলে তরল রুপালি আভা...
তৃপ্ত হয়ে তাকিয়েছি দূরে
ঘাটের সমস্ত নৌকো পাল তুলে ঘাটে ফেরে দেখেছি, এবং
প্রিয়জন সম্ভাষণে মুখর হয়েছি।
তোমার কি মনে পড়ে সেই নদী যে-নদীর ঘাটে
হাজার বত্সর ধরে আমাদের একান্ত স্বজন বহুজন
ক্লান্ত মুখ ধুয়েছে এবং
বিশ্রামের সব সুখ নদীর জলের মতো গায়ে মেখে
ঘুমিয়েছে ? এখন সে-নদী
বিদেশী বিচিত্র পালে রুদ্ধশ্বাস
তীরে তার হাটে হাটে নতুন পশরা
আমাদের আত্মীয়েরা
এখন কাঞ্চন-মূল্যে সেই সব হাটে আজ
কাঁচের খরিদ্দার উন্মাদ হাটুরে তারা, আহা
এখন সে-নদী
তার সেই আজন্ম লালিত মৃদু কলকন্ঠ হারিয়েছে
উন্মাদ চিত্কারে। আর
কী শীর্ণ চেহারা তার যদি দেখতে
আহা তুমি দেখতে যদি চোখ মেলে
তোমার তখন
মনে হতো, ভাবনা হতো এই ভেবে;
এই নদী আহা এই নদী যদি মরে যায়
ঘাট যদি ঢাকা পড়ে ঘাসে আর জঙ্গলে, তখন
আমরা অথবা
আমাদের সন্তানেরা কোথায় সহজ স্নানে
স্নিগ্ধ হবে, কোন ঘাটে
ইচ্ছেমতো পা ছড়িয়ে বসবে তারা
কোথায় কোথায় !
আলোচিত ব্লগ
নিউইয়র্কের ডায়েরী ২: এভাবেই জীবন কেটে যাচ্ছে জীবনের নিয়মে

লং আইল্যান্ডের একটি রাসবেরি ফার্মে গত সপ্তাহে
এক লোক একটা মাছি মারার জন্য পেপার গোল করে তাড়া করছে। মাছিটি উড়ে গিয়ে দেয়ালে বসল। লোকটা যেই মারতে যাবে, মাছিটি হাতজোড় করে... ...বাকিটুকু পড়ুন
হোমিওপ্যাথি হচ্ছে একটি ধাপ্পাবাজ কিবিরাজি চিকিৎসা পদ্ধতি এর বৈজ্ঞানিক কোন ভিত্তি নেই

হোমিওপ্যাথি যে একটি ভাঁতাবাজি চিকিৎসা পদ্ধতি তা আমি আগেও জানতাম কিন্তু আমি কখনো এর বিরুদ্ধে কথা বলিনি বা কোথাও কিছু লিখিনি- তবে আজ কি মনে করে চ্যাটজিপিটির কাছে... ...বাকিটুকু পড়ুন
বিপ্লবের শরিকরা
যারা বিপ্লব আনে, তারা বিপ্লব টেকায় না। যারা বিপ্লব টেকায়, তারা শরিকদের টেকায় না। ১৯৭৯ সালে ইরানে খোমিনি ক্ষমতায় এসেছিল বামদের কাঁধে চড়ে। কমিউনিস্ট, সেকুলার, নারীবাদী—সবাই শাহের বিরুদ্ধে এক কাতারে... ...বাকিটুকু পড়ুন
পাহাড় আমি ভালোবাসি
পাহাড় আমি ভালোবাসি
...........................................

চললাম তবে তোমার সাথে,
হাতটি রেখে হাত বাড়াতে।
পিছুটানের বাঁধন ছিঁড়ে,
হারাবো ওই মেঘের ভিড়ে।
পাহাড় চূড়ায় রোদের হাসি,
শুনছো ! তোমায় ভালোবাসি।
চলবে নদী আপন বেগে,
নতুন কোনো আশার মেঘে।
ইচ্ছেগুলো পাক না ডানা,
আজকে... ...বাকিটুকু পড়ুন
পৃথিবীতে শ্রেষ্ঠ সম্পদ কি?

এই মুহুর্তে আমি গাজীপুর যাচ্ছি।
সময় সকাল দশটা। রবিবার। রাস্তায় জ্যাম যেতে অনেক সময় লাগবে। লাগুক। সমস্যা নেই, হাতে অনেক সময় আছে। আজ আমার কোনো কাজ নেই। বউ বাচ্চা বাসায়... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।