মানুষেরা নাকি এক সেকেন্ডে চার ফুট হাঁটতে পারে সাধারণত
বারো কোটি মানুষ আমরা
আমরা সবাই একসঙ্গে হাঁটলে মোট আটচল্লিশ কোটি ফুট
অর্থাৎ ষোল কোটি গজ, তার মানে
এক সেকেন্ডে প্রায় নব্বই হাজার নয় শ দশ মাইল
এগিয়ে যেতে পারি
স্বাধীনতা পাওয়ার পর বিশ বছর পার হয়ে গেছে
অথচ আমরা সবাই একই জায়গায় একই বিন্দুতে
দাঁড়িয়ে দাঁড়িয়ে দৌড়িয়ে মরছি সব সময়
এক ইঞ্চিও অগ্রসর হতে পারছি না
ইতোমধ্যে বঙ্গবন্ধুকে ভুলতে বসেছি
জয় বাংলা নামক দীপ্র বজ্রনির্ঘোষ ভুলতে বসেছি
সাতই মার্চের অতন্দ্র স্বাধীনতার ডাক ভুলতে বসেছি
ভাসানীর আস্সালামুআলাইকুম ভুলতে বসেছি
পাকসেনা, রাজাকার, আল-বদর, আল-শামসদের
অমানুষিক অত্যাচারের কথা ভুলতে বসেছি
আমাদের মা-বোনদের
ধর্ষিত হবার কথা ভুলতে বসেছি
'প্রতিটি বাঙালি মেয়েকে গর্ভবতী করে
খাঁটি পাকিস্তানি সন্তানের জন্ম দেব' - শুয়োরের বাচ্চাদের
সেই রক্তে-আগুন-জ্বালানো সব কথা ভুলতে বসেছি
আমরা মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধাদের কথা ভুলে গেছি
আমরা স্বাধীনতা যুদ্ধের কথা ভুলে গেছি
আসলে এতো ভুলোমন নিয়ে
স্বাধীনতা রক্ষা করা যায় না
তা হলে স্বাধীনতাকে কীভাবে রক্ষা করা যায়?
সেকেন্ডে মাত্র চার ফুট খানিক এগিয়ে গেলেই
একে রক্ষা করা যায়
আসুন স্বাধীনতা যুদ্ধকে বুকের মাঝখানে রেখে তাই একসঙ্গে
আমরা সবাই এক সেকেন্ডে চার ফুট পথ এগিয়ে যাই
বন্ধুগণ এক সেকেন্ডে মাত্র চার ফুট খুব বেশি কিছু নয়।
আলোচিত ব্লগ
যে কারণে এবারের বিশ্বকাপও আর্জেন্টিনার ঘরেই উঠবে B-)

কারণ আর্জেন্টিনা দুর্দান্ত, মেসি-মার্তিনেজরা অপ্রতিরোধ্য। আর্জেন্টিনা এখন পর্যন্ত এই বিশ্বকাপের সবগুলো ম্যাচেই একছত্র আধিপত্য দেখিয়ে জয়লাভ করে প্রবল বেগে ফাইনালের দিকে ধ্বাবিত হচ্ছে। আশা করা যাচ্ছে গতবারের... ...বাকিটুকু পড়ুন
ইরানে দরীদ্রদের হাতে নগদ টাকা পৌঁছানোর নীতি বিশ্বকে কাঁপিয়ে দিয়েছে

ইরানের ২০১০ সালে প্রবর্তিত 'টার্গেটেড ক্যাশ ট্রান্সফার' বা সরাসরি গরিবের হাতে নগদ টাকা পৌঁছানোর নীতিটি বিশ্ব অর্থনীতি ও সমাজবিজ্ঞানের ইতিহাসে অন্যতম বৃহত্তম এবং সবচেয়ে সাহসী পরীক্ষা হিসেবে স্বীকৃত। বিশ্বব্যাংকের... ...বাকিটুকু পড়ুন
নিউইয়র্কের ডায়েরী ২: এভাবেই জীবন কেটে যাচ্ছে জীবনের নিয়মে

লং আইল্যান্ডের একটি রাসবেরি ফার্মে গত সপ্তাহে
এক লোক একটা মাছি মারার জন্য পেপার গোল করে তাড়া করছে। মাছিটি উড়ে গিয়ে দেয়ালে বসল। লোকটা যেই মারতে যাবে, মাছিটি হাতজোড় করে... ...বাকিটুকু পড়ুন
হোমিওপ্যাথি হচ্ছে একটি ধাপ্পাবাজ কিবিরাজি চিকিৎসা পদ্ধতি এর বৈজ্ঞানিক কোন ভিত্তি নেই

হোমিওপ্যাথি যে একটি ভাঁতাবাজি চিকিৎসা পদ্ধতি তা আমি আগেও জানতাম কিন্তু আমি কখনো এর বিরুদ্ধে কথা বলিনি বা কোথাও কিছু লিখিনি- তবে আজ কি মনে করে চ্যাটজিপিটির কাছে... ...বাকিটুকু পড়ুন
পাহাড় আমি ভালোবাসি
পাহাড় আমি ভালোবাসি
...........................................

চললাম তবে তোমার সাথে,
হাতটি রেখে হাত বাড়াতে।
পিছুটানের বাঁধন ছিঁড়ে,
হারাবো ওই মেঘের ভিড়ে।
পাহাড় চূড়ায় রোদের হাসি,
শুনছো ! তোমায় ভালোবাসি।
চলবে নদী আপন বেগে,
নতুন কোনো আশার মেঘে।
ইচ্ছেগুলো পাক না ডানা,
আজকে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।