somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এটিএন বাংলার সাংবাদিকদের অবস্থান প্রসঙ্গে

২৮ শে জুন, ২০১২ রাত ১২:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গত পরশু সাংবাদিকদের মানববন্ধনে ঘটে যাওয়া হাতাহাতির ঘটনায়, এটিএন বাংলার সাংবাদিকদের মাহফুজুর রহমানের পক্ষা্লম্বন করার অভিযোগটা একটু ঘোলাটে ঠেকছে।মাহফুজুর রহমানের লন্ডনে সাগর রুনী সংক্রান্ত আপত্তিকর বক্তব্যর প্রতিবাদে কিন্তু এটিএন বাংলার সাংবাদিকদের পক্ষ থেকে জ ই মামুন বক্তব্য রেখেছিলেন। মানববন্ধনের হাতাহাতি ঘটনা নিয়ে প্রথম আলোয় দেখলাম লিখেছে যে, মানববন্ধনে এটিএন বাংলার সাংবাদিকরা অন্য সাংবাদিকদের সাথে একাত্মতা প্রকাশ করতেই এসেছিল। কিন্তু মুল বক্তা হঠাৎ করে উস্কানিমুলক বক্তব্য দেন যে এটিএন বাংলার সাংবাদিকরাও তাদের চেয়ারম্যানের কর্মকান্ডের দোসর এবং এটিএন বাংলার সাংবাদিকদের আগে থেকে না জানিয়েই এটিএন বাংলা কার্যালয় ঘেরাওয়ের কর্মসুচী ঘোষনা করেন।এ ধরনের উস্কানিমুলক বক্তব্যর পরিপ্রেক্ষিতেই হাতাহাতির ঘটনা ঘটে।তবে ঘটনার পরও কোথাও দেখলাম না যে জ ই মামুনরা তাদের চেয়ারম্যানের পক্ষ নিয়ে কোন বক্তব্য রেখেছে, যেটা আমাদের নিল্লজ্জ শিল্পীসমাজ রেখেছে।কাজেই এই পুরো ব্যপারটায় সাংবাদিকদের ঐক্যে ফাটল ধরাতে গভীর কোন ষঢ়যন্ত্র থাকলেও থাকতে পারে।

যাই হোক সাংবাদিকদের মাঝে ফাটল কোনক্রমেই কাম্য নয়। এই হত্যাকান্ডের বিচার চাইতে সম্মিলিতভাবেই সবাইকে এগোতে হবে। সেই সাথে এটাও ভুলে গেলে চলবে না যে এটিএন বাংলায় আমাদের চারপাশের নিজেদের আপনজনেরাই চাকুরি করেন, যাদের আয়ের ওপর নির্ভরশীল একেকটি পুরো পরিবার। এদেরকে অহেতুক হয়রানি করার কোন অর্থ নেই। একটা চ্যানেল বন্ধ হলে মাহফুজুর রহমান ও তার গডফাদারদের কিছুই যাবে আসবে না, কিন্তু পথে বসতে হবে আপনার আমার মত অতি সাধারন মানুষদের। কাজেই এটিএন বাংলার ছাপোষা সাংবাদিক, টেকনিশিয়ান ও অন্যান্যরা টার্গেট নয়, টার্গেট হওয়া উচিৎ সাগর রুনী নিশৃংষ হত্যাকান্ডের মুল আসামীরা।

তবে শিল্পী সমাজ প্রকাশ্যে মাহফুজুর রহমানের পক্ষালম্বন করে যে জঘন্য ও নিন্দনীয় ভুমিকা রেখেছে তার প্রতিবাদ জানাতে আসুন আজ থেকে মিমি, জাহিদ, তৌকির, মামুনুর রশীদদের নাটক বয়কট শুরু করি। এরা কিন্তু এটিএন বাংলার ছা পোষা চাকুরে নয়, এদের নাটক সকল চ্যানেলেই প্রচারিত হয়। সমাজে সুপ্রতিষ্ঠিত, কিন্তু ক্রিমিনাল মনমানসিকতার এই সেলিব্রিটিদের আসুন সম্মিলিতভাবে বয়কট করি।
0

মুল লেখা http://www.nagorikblog.com/node/8835
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জিন্নাহ পর্ব-২

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৫ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:২৯



এবার জিন্নাহর পাকিস্তানের রাষ্ট্রভাষা সম্পর্কিত বিতর্কিত বক্তব্যে আসা যাক। জিন্নাহ জন্মসূত্রে গুজরাটি ছিলেন এবং কেবল ইংরেজি ও গুজরাটি ভাষা জানতেন। তিনি উর্দু বলতে পারতেন না। সেক্যুলারিস্ট জিন্নাহ যেহেতু ব্যক্তিজীবনে... ...বাকিটুকু পড়ুন

যাকে শত্রু ভাবছেন, সে হয়তো আপনার জীবনের একজন পথপ্রদর্শক

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৫ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৩৭

গানঃ সামু একটি ছোট নৌকা
https://suno.com/s/ckWb25lfp1xBLIzc
==============



একটা পুরনো গল্প বলি। একটি বনে কিছু বাঁদর আর বেবুন বাস করতো। সেই বনের পাশেই একটি ভুট্টার ক্ষেত ছিলো। বাঁদর আর... ...বাকিটুকু পড়ুন

বাংলা ভাষা সংস্কৃত ভাষার উপভাষা নয়

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৫ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৩৩


বাংলা ভাষা একটি স্বতন্ত্র ভাষা। বাংলা ভাষা সংস্কৃত ভাষা থেকে আসে নাই, এটা মেনে নিতে হবে। কারণ, ইতিহাসে আছে, ভারতবর্ষে আর্যদের আসার আগেও 'বঙ্গ' নামের একটি অত্যন্ত সমৃদ্ধ একটি ভূমি'র... ...বাকিটুকু পড়ুন

ইসলামের জ্ঞানদীপ : যুক্তির আরব্য-ফারসী নবযাত্রা প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য -৩য় পর্ব

লিখেছেন ডঃ এম এ আলী, ০৬ ই অক্টোবর, ২০২৬ রাত ১:১৭

জাতীয় জন্মসনদে ভুলের ভূত আর সাভারের জালিয়াতি চক্র: সাধারণ মানুষের ভোগান্তি কি কোনোদিন থামবে না?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:০০



আজ ৬ অক্টোবর, জাতীয় জন্ম ও মৃত্যুনিবন্ধন দিবস। এবারের প্রতিপাদ্য ঠিক করা হয়েছে—‘নির্ভুল নিবন্ধন, নিশ্চিত হবে সুশাসন’। অথচ বাস্তবতা যেন এই স্লোগানের একদম উল্টো! সরকারি নথিতে যখন সাধারণ... ...বাকিটুকু পড়ুন

×